অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

 এসিড বৃষ্টিতে মাহিনের বাগান ও পুকুরের কিছু সংবেদনশীল গাছ ও মাছ মারা গেছে। এতে মাহিনের অনেক আর্থিক ক্ষতি হয়েছে।

উদ্দীপকের বৃষ্টির পানিতে রয়েছে—

 i. সালফিউরিক এসিড

 ii. হাইড্রোক্লোরিক এসিড

 iii. নাইট্রিক এসিড

 নিচের কোনটি সঠিক?

Updated: 1 year ago
  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii
1.4k
ব্যাখ্যাঃ

এসিড বৃষ্টি হলো এমন বৃষ্টি, কুয়াশা বা তুষারপাত যাতে বায়ুমণ্ডলের দূষণকারী পদার্থ সালফার ডাইঅক্সাইড (Sulfur dioxide) এবং নাইট্রোজেন অক্সাইড (Nitrogen oxide) মিশে গিয়ে সালফিউরিক এসিড (Sulfuric acid) ও নাইট্রিক এসিড (Nitric acid) তৈরি করে। এই এসিডগুলো বৃষ্টির পানির সাথে মিশে পৃথিবীর পৃষ্ঠে পতিত হয়।

        
  • শিল্প-কারখানা, যানবাহন এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড (\(SO_2\)) এবং নাইট্রোজেন অক্সাইড (\(NO_x\)) গ্যাস বায়ুমণ্ডলে জলীয় বাষ্প, অক্সিজেন ও অন্যান্য রাসায়নিক পদার্থের সাথে বিক্রিয়া করে।
  •     
  • এই বিক্রিয়ার ফলে সালফিউরিক এসিড (\(H_2SO_4\)) এবং নাইট্রিক এসিড (\(HNO_3\)) গঠিত হয়।
  •     
  • এসিড বৃষ্টির প্রধান উপাদান হিসেবে সালফিউরিক এসিড ও নাইট্রিক এসিডকে গণ্য করা হয়। যদিও কিছু নির্দিষ্ট স্থানীয় উৎস থেকে হাইড্রোক্লোরিক এসিডও (\(HCl\)) বায়ুমণ্ডলে মিশে এসিড বৃষ্টিতে অবদান রাখতে পারে, তবে বৈশ্বিকভাবে এসিড বৃষ্টির প্রধান কারণ এবং উপাদান হলো সালফিউরিক এসিড ও নাইট্রিক এসিড।

সুতরাং, উদ্দীপকের বৃষ্টির পানিতে মূলত সালফিউরিক এসিড এবং নাইট্রিক এসিড থাকে।

Satt AI
Satt AI
1 week ago

সাধারণত বৃষ্টিপাত এমনিতেই খানিকটা এসিডিক। তবে যখন বৃষ্টিতে অনেক বেশি পরিমাণ এসিড বিদ্যমান থাকে, তখন তাকে এসিড বৃষ্টি বলে। তোমরা কি জান, এসিড বৃষ্টিতে কী কী এসিफ থাকে? এসিড বৃষ্টিতে সালফিউরিক এসিড ও নাইট্রিক এসিড বেশি থাকে এবং অল্প পরিমাণে হাইড্রোক্লোরিক এসিড থাকে। এসিড বৃষ্টি পরিবেশে মারাত্মক ক্ষতিসাধন করে। এসিড বৃষ্টিতে এসিডের প্রতি সংবেদনশীল অনেক গাছ মরে যায়। এছাড়া কিছু অতি প্রয়োজনীয় উপাদান (যেমন: Ca, Mg) এসিড বৃষ্টিতে দ্রবীভূত হয়ে মাটি থেকে সরে যায়, যা ফসল উৎপাদনে বিরূপ প্রভাব ফেলে। এসিড বৃষ্টি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পানিসম্পদ এবং জলজ প্রাণীগুলোর। তোমরা জান যে, পানিতে এসিড থাকলে pH ৭-এর কম হয়। pH এর মান ৫-এর কম হলে বেশির ভাগ মাছের ডিম নষ্ট হয়ে যায়। তখন মাছ উৎপাদন ব্যাহত হয়। মাছের রেঙ্গু বা পোনা এসিডের প্রতি অত্যন্ত সংবেদনশীল। এসিডের মাত্রা বেশি হলে পুরো জীববৈচিত্র্য নষ্ট হয়ে যেতে পারে। মানুষের শরীরের জন্যও এসিড বৃষ্টি ক্ষতিকর এসিড বৃষ্টি মানবদেহে হৃৎপিন্ড ও ফুসফুসের সমস্যা, অ্যাজমা ও ব্রঙ্কাইটিসের মতো মারাত্মক রোগের সৃষ্টি করতে পারে ।
 

এসিড বৃষ্টি কেন হয়?
এসিড বৃষ্টির জন্য প্রাকৃতিক ও মনুষ্য-সৃষ্ট দুই কারণই জড়িত। প্রাকৃতিক কারণগুলোর মাঝে রয়েছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, দাবানল, বজ্রপাত, পাছপালার পচন ইত্যাদি। এই প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন অক্সাইড এবং সালফার ডাই-অক্সাইড গ্যাস বের হয়, যা পরে বাতাসের অক্সিজেন আর বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে যথাক্রমে নাইট্রিক এসিড এবং সালফিউরিক এসিড তৈরি করে। একইভাবে বিভিন্ন শিল্প-কারখানা বিশেষ করে কয়লা বা গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ইটের ভাটা (চিত্র ৯.০৮), যানবাহন, গৃহস্থালির চুলা ইত্যাদি উৎস থেকেও সালফার ডাই-অক্সাইড বের হয়, যা এসিডে পরিণত হয় এবং বৃষ্টির পানির সাথে মিলে এসিড বৃষ্টি তৈরি করে। এখন দেখা যাক এসিড বৃষ্টি হলে আমাদের কী কী করণীর আছে? যেহেতু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহৃত কয়লা থেকে নাইট্রোজেন অক্সাইড ও সালফার ডাই- অক্সাইড গ্যাস তৈরি হয়, সেহেতু ব্যবহারের আগে কয়লা পরিশোধন করে সালফার নাইট্রোজেন মুক্ত করে নিতে হবে। পরিবেশ সচেতন অনেক দেশেই ইতোমধ্যেই এই ব্যবস্থা চালু আছে। পরিশোধন ব্যবস্থা না থাকলে কয়লার পরিবর্তে বিকল্প জ্বালানি ব্যবহার করা যেতে পারে। এসিড বৃষ্টি হলে মাটির pH কমে যায় এবং সেক্ষেত্রে লাইমস্টোন বা চুনাপাথর ব্যবহার করে এসিডিটি কমানো যায় । এছাড়া শিল্প-কারখানা এবং যানবাহন থেকে নির্গত ধোয়া নিয়ন্ত্রণের জন্য যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে। শিল্প-কারখানায় দূষণরোধক পদ্ধতি অবশ্যই বাধ্যতামূলক করে দিতে হবে। সৌভাগ্যক্রমে আমাদের দেশে এসিড বৃষ্টি খুব একটা হয় না। যেসব দেশে শিল্প-কারখানা অনেক বেশি, সেখানে এর আশঙ্কাও অনেক বেশি। পূর্ব ইউরোপের অনেক দেশ, আমেরিকা, কানাডা এবং চীনের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ও তাইওয়ানে ঘন ঘন এসিড বৃষ্টি হয়।

 

Related Question

View All
  • যাবজ্জীবন কারাদণ্ড
  • ১০ বছরের কারাদণ্ড
  • জরিমানা ও যাবজ্জীবন জেল
  • মৃত্যুদণ্ড
31
Updated: 2 months ago
  • তাপমাত্রা
  • দাবানল
  • নিম্নচাপ
  • জলীয় বাষ্প
132
Updated: 10 months ago
  • গৃহস্থালির চুলা
  • ইটের ভাটা
  • যানবাহন
  • দাবানল
86
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই