উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও

উদ্দীপকে ইঙ্গিতকৃত 'গ' দূষণ সৃষ্টির কারণ হলো-
i. অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ
ii. ডিটারজেন্টের ব্যবহার
iii. শিল্প বর্জ্য নির্গমন
নিচের কোনটি সঠিক?

Updated: 3 months ago
  • ক
    i ও ii
  • খ
    i ও iii
  • গ
    ii ও iii
  • ঘ
    i, ii ও iii
47
ব্যাখ্যাঃ

উদ্দীপকে 'গ' দ্বারা দূষণের একটি ফলাফলকে বোঝানো হয়েছে, যা হলো 'মাছ মারা যায়'। সাধারণত পানি দূষণের ফলেই মাছ মারা যায়। সুতরাং, উদ্দীপকে 'গ' দ্বারা পানি দূষণকে ইঙ্গিত করা হয়েছে এবং এর কারণগুলো জানতে চাওয়া হয়েছে।

  • i. অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ: কৃষিক্ষেত্রে ব্যবহৃত অতিরিক্ত সার ও কীটনাশক বৃষ্টির পানির সাথে ধুয়ে পুকুর, নদী, খাল বা বিলে মিশে পানি দূষণ ঘটায়। এসব রাসায়নিক পদার্থের প্রভাবে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং বিষাক্ত উপাদান বৃদ্ধি পায়, যা মাছের মৃত্যুর কারণ হয়।
  • ii. ডিটারজেন্টের ব্যবহার: দৈনন্দিন জীবনে কাপড় ধোয়া বা পরিষ্কারের কাজে ব্যবহৃত ডিটারজেন্ট মিশে পানি দূষিত করে। ডিটারজেন্টে থাকা ফসফেট জাতীয় উপাদান জলজ উদ্ভিদের (যেমন শৈবাল) অতিরিক্ত বৃদ্ধি ঘটায়। এই শৈবালের পচনের ফলে পানিতে অক্সিজেনের অভাব দেখা দেয়, যা মাছসহ অন্যান্য জলজ প্রাণীর মৃত্যুর কারণ।
  • iii. শিল্প বর্জ্য নির্গমন: কলকারখানা থেকে নির্গত বর্জ্য পদার্থ প্রায়শই কোনো পরিশোধন ছাড়াই সরাসরি নদী বা জলাশয়ে ফেলা হয়। এসব শিল্প বর্জ্যে বিষাক্ত রাসায়নিক পদার্থ, ভারী ধাতু এবং অন্যান্য ক্ষতিকর উপাদান থাকে, যা জলজ পরিবেশের মারাত্মক ক্ষতি করে এবং মাছসহ সকল জলজ জীবের মৃত্যুর কারণ হয়।

উপরিউক্ত তিনটি কারণই পানি দূষণ সৃষ্টির জন্য দায়ী এবং এর ফলে মাছ মারা যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। অতএব, i, ii এবং iii তিনটি বিবৃতিই সঠিক।

Satt AI
Satt AI
3 months ago

(Causes of Water Pollution)

পানির সাথে বিভিন্ন বিষাক্ত পদার্থ মিশ্রিত হয়ে যদি পানির প্রাকৃতিক, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের পরিবর্তন হয় এবং তার ফলে জলজ উদ্ভিদ, প্রাণী ও মানুষের অপূরণীয় ক্ষতি হয় বা তার আংশকা থাকে তাকে পানি দূষণ বলে। বিভিন্ন কারণে পানি দূষিত হয়ে থাকে। যেমন-

১. তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ (Radio-active wastage): বর্তমানে মানুষ তাদের ঘর উষ্ণ রাখা ও খাদ্য সংরক্ষণের
জন্য, শিল্পের শক্তি ও গাড়ির জ্বালানি সরবরাহের জন্য বিভিন্ন ধরনের পরমাণু ও তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে থাকে। পারমাণবিক চুল্লি ও অন্যান্য পারমাণবিক বিস্ফোরণের ফলে উদ্ভূত তেজস্ক্রিয় আইসোটোপগুলো উন্মুক্ত জলরাশিতে সহজেই মিশে গিয়ে উদ্ভিদ ও প্রাণীর ক্ষতিসাধন করে।
২. মড়ক ও আগাছা দমনকারী ওষুধ (Pesticides and herbicides): মানুষ উন্নতমানের বীজ, সার, উন্নত সেচ ব্যবস্থা ও বিভিন্ন ধরনের মড়ক, আগাছা ও পোকা দমনকারী ওষুধ ইত্যাদি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধির চেষ্টা করছে। এ ধরনের ওষুধসমূহ যখন উদ্ভিদের উপর ছড়ানো হয় তখন এগুলো মাটিস্থ পানির সাথে মিশে পানিকে দূষিত করে। এছাড়া ওষুধগুলো বৃষ্টির পানির সাথে নদী ও সাগরে গিয়ে পড়ে এবং জলজ উদ্ভিদ ও প্রাণীর দেহে জমা হয়। এতে জলজ জীবের ক্ষতিসাধন হয়।

৩. এসিডসমূহ (Acids): খনি হতে নির্গত এসিডসমূহ পানিতে মিশে এসিডের হার বৃদ্ধি করে থাকে। পানিতে এসিডের পরিমাণ অধিক মাত্রায় বৃদ্ধি পেলে জলজ উদ্ভিদ ও প্রাণীর জন্যে তা হুমকি হয়ে দাঁড়ায়।
৪. নর্দমার ময়লা (Domestic sewage): নদী বা কূপ হতে আমরা খাওয়ার পানি সরবরাহ করে থাকি। এগুলো
সাধারণত নর্দমার ময়লা (Domestic sewage) দ্বারা দূষিত হয়। শহরাঞ্চলের নর্দমাগুলো সাধারণত নদীতে গিয়ে শেষ হয়। এগুলো দ্বারা মানুষ ও অন্যান্য প্রাণীদের মলমূত্র ও অন্যান্য ময়লা-আবর্জনা নদীতে পতিত হয়। এছাড়া মানুষ বা অন্যান্য পশুর মল, অথবা ফেলে দেওয়া বা নষ্ট হয়ে যাওয়া খাদ্যদ্রব্য ইত্যাদি নদীতে পতিত হলে এগুলো ব্যাকটেরিয়ার প্রভাবে অজৈব পদার্থে রূপান্তরিত হয়। ব্যাকটেরিয়াসমূহের এ ধরনের কার্যাবলির জন্য প্রচুর অক্সিজেন খরচ হয়। ফলে পানি দূষিত হয় এবং তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। যেমন- ঢাকার নর্দমার ময়লার মাধ্যমে বুড়িগঙ্গার পানি দূষণ।
৫. শিল্পের আবর্জনা (Industrial wastage): শিল্পবিপ্লবের শুরু থেকেই শিল্পসমূহ হতে নির্গত ময়লা ও আবর্জনা নদী ও সমুদ্রের পানি দূষিত হওয়ার প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। কাগজ ও কাগজমণ্ড, বস্ত্র, চিনি, সার, লৌহ জাতীয় ধাতু, চামড়া ও রাবার, ওষুধ ও রাসায়নিক শিল্প-কারখানা হতে নির্গত আবর্জনাসমূহ বিভিন্ন রাসায়নিক উপাদানে গঠিত। এগুলো পানিতে মিশে পানিকে দূষিত করে। যেমন- নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পানি দূষণ।
৬. কঠিন আবর্জনা (Solid wastage): প্লাস্টিক, পলিথিন, রাবার, অ্যাসবেস্টস ইত্যাদি দ্বারা পরিবেশ দূষিত হয়। এসব পদার্থ দ্বারা তৈরি দ্রব্যাদি সহজে নষ্ট হয় না এবং সহজে তার রাসায়নিক পরিবর্তন ঘটে না। ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীব এর উপর কোনো বিক্রিয়া করতে পারে না। তাই এসব পদার্থগুলো পানিতে পড়ে পানি দূষিত করে।

দূষণ ও দুর্যোগ- প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী- স্যারে লেখা বই

Related Question

View All
  • ক
    বন্ধ্যাত্ব
  • খ
    কলেরা
  • গ
    অন্ধ্যত্ব
  • ঘ
    ক্যান্সার
86
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই