উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও

উদ্দীপকে 'ক' চিহ্নিত বায়ুর নাম কী?

Updated: 11 months ago
  • ক
    উত্তর পূর্ব মৌসুমি বায়ু
  • খ
    দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু
  • গ
    উত্তর-পূর্ব পশ্চিমা বায়ু
  • ঘ
    দক্ষিণ-পশ্চিম অয়ন বায়ু
290
Add Explanation

(Characteristics of Climate of Bangladesh)

বাংলাদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। দেশের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করায় এবং মৌসুমি জলবায়ুর প্রভাবজনিত কারণে এদেশের জলবায়ু 'ক্রান্তীয় মৌসুমি জলবায়ু' নামে পরিচিত। উষ্ণ গ্রীষ্মকাল, মৃদু ও শুষ্ক শীতকাল, সারা বছর উচ্চ তাপমাত্রা এবং প্রচুর বৃষ্টিপাত বিশিষ্ট আর্দ্র বর্ষাকাল বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য।

বাংলাদেশের জলবায়ুর বর্ণনা: মৌসুমি জলবায়ুর প্রভাব থাকায় এদেশে বছরে চক্রাকারে বিভিন্ন ঋতুর আবির্ভাব হয় এবং প্রত্যেক ঋতুতে জলবায়ুর কিছুটা তারতম্য পরিলক্ষিত হয়। বার্ষিক বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, আর্দ্রতা ও তাপমাত্রা ইত্যাদির ওপর ভিত্তি করে বর্তমানে বাংলাদেশের জলবায়ুকে প্রধানত তিনটি ঋতুতে ভাগ করা যায়। যদিও আবহমান অবিভক্ত বাংলা ষড়ঋতুর দেশ নামে পরিচিত।

প্রধান ঝতুঃ

ক. শীতকাল (নভেম্বর-ফেব্রুয়ারি)
খ. গ্রীষ্মকাল (মার্চ-মে)
গ. বর্ষাকাল (জুন-অক্টোবর)

ক. শীতকাল: নভেম্বর হতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে শীতকাল বিরাজ করে। এ সময় সূর্য দক্ষিণ গোলার্ধে থাকায় সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে এবং উত্তাপের পরিমাণ কমে যায়। তাই শীতকালে এদেশে তাপমাত্রা যথেষ্ট কম থাকে। এ ঋতুতে আবহাওয়া মোটামুটি শুষ্ক, শীতল ও আরামদায়ক থাকে।

শীতকালীন সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পরিমাণ যথাক্রমে ২৯° ও ১১° সে.। জানুয়ারি মাস শীতলতম মাস। এ মাসের গড় তাপমাত্রা প্রায় ১৭.৭° সে.। এ সময় সমুদ্র উপকূল হতে উত্তর দিকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে।

শীতকালে উত্তর-পূর্ব দিক হতে আগত শীতল মৌসুমি বায়ু বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়। এ বায়ু স্থলভাগের উপর দিয়ে আসে বলে এ সময় বায়ুর সর্বনিম্ন আর্দ্রতা (৩৬%) বিরাজ করে।

শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু স্থলভাগের উপর দিয়ে বয়ে যায় বলে বাংলাদেশে এ সময় বৃষ্টিপাত হয় না বললেই চলে। তবে এ বায়ু দেশের পূর্বাঞ্চলের পর্বতসমূহে বাধা পেয়ে সামান্য বৃষ্টিপাত ঘটায়। এ ছাড়া শীতকালে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক হতে আগত নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী অঞ্চল ও পূর্বদিকের পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত হয়ে থাকে। এ বৃষ্টিপাতের পরিমাণ স্থানভেদে ৫-১৫ সে.মি.। এ ঋতুতে সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি ও বান্দরবান জেলার উত্তর-পূর্বাংশে এবং উপকূলবর্তী অঞ্চলে ১৫ সে.মি. বৃষ্টিপাত হয়। কিন্তু রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে এ সময় মাত্র ৫ সে.মি. বৃষ্টিপাত হয়।

খ. গ্রীষ্মকাল: মার্চ হতে মে মাস পর্যন্ত বাংলাদেশে গ্রীষ্মকাল। এ ঋতুতে সূর্যের উত্তরায়ণের দরুন উত্তাপের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এ বৃদ্ধির পরিমাণ দক্ষিণ হতে উত্তর দিকে ক্রমেই বৃদ্ধি পেতে থাকে।
বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম ঋতু গ্রীষ্মকাল। এ ঋতুতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৮° সে ও ২১° সে. মি.। গ্রীষ্মকালের সবচেয়ে উষ্ণতম মাস এপ্রিল। এ মাসের গড় উষ্ণতা প্রায় ২৮° সে.। এ সময় সামুদ্রিক বায়ুর প্রভাবে দেশের দক্ষিণ হতে উত্তর দিকে তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে।

গ্রীষ্মকালে বাংলাদেশের উপর দিয়ে উষ্ণ ও আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয়। কিন্তু এ সময় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক হতে শুষ্ক ও শীতল বায়ু প্রবাহিত হয়। এ দুই বায়ুর সংঘর্ষে এ ঋতুতে প্রায়ই ঝড় ও বৃষ্টি হয়ে থাকে। এ ঝড়কে কালবৈশাখী ঝড় বলে। এ বঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪০-৮০ কি.মি. হয়ে থাকে।
বাংলাদেশের গ্রীষ্মকালীন বৃষ্টিপাত সাধারণত কালবৈশাখী ঝড়ের ফলে সংঘটিত হয়। মার্চ হতে মে মাস পর্যন্ত এ ঝড় প্রায়ই সংঘটিত হয়। গ্রীষ্মকালীন মাসগুলোর মধ্যে মে মাস সবচেয়ে বৃষ্টিবহুল। বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের এক-পঞ্চমাংশ গ্রীষ্মকালেই হয়ে থাকে। গ্রীষ্মকালীন গড় বৃষ্টিপাত প্রায় ৫১ সে.মি.।

গ. বর্ষাকাল: জুন থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশে বর্ষাকাল। বর্ষাকালে সূর্য বাংলাদেশের প্রায় মধ্যভাগে লম্বভাবে কিরণ দেওয়ায় এখানে তাপমাত্রা বেশি হবার কথা। কিন্তু এ ঋতুতে অধিক বৃষ্টিপাত হয় বলে তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি পায় না।
বর্ষাকালীন গড় উষ্ণতা প্রায় ২৭° সে.।

জুন মাসে সূর্য বাংলাদেশের ওপর অবস্থান করায় এ অঞ্চলে বায়ুচাপের পরিবর্তন হয়। এ সময় দেশের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হতে থাকে। প্রকৃতপক্ষে এ বায়ু দক্ষিণ-পূর্ব অয়ন বায়ুর সম্প্রসারণ মাত্র। দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করার পর ফেরেলের সূত্রানুসারে, উত্তর গোলার্ধে ডানদিকে বেঁকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুতে পরিণত হয়ে বাংলাদেশে প্রবেশ করে।

বর্ষাকালে বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয়। ভারত মহাসাগরের উপর দিয়ে দীর্ঘপথ অতিক্রম করে বলে এতে প্রচুর জলীয়বাষ্প থাকে। ফলে এ সময় বাংলাদেশে পরিচলন প্রক্রিয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়। এ ছাড়া জলীয়বাষ্পপূর্ণ বায়ু পর্বতগাত্রে বাধাপ্রাপ্ত হয়ে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, রাঙামাটি, বান্দরবান প্রভৃতি জেলার পাহাড়িয়া অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এ সময় গড় সর্বনিম্ন এবং সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ যথাক্রমে ১১৯ এবং ৩৪০ সে.মি.।

ঋতু পরিবর্তন এদেশের জলবায়ুকে সমভাবাপন্ন করেছে। বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্যগত দিক হচ্ছে শুষ্ক ও আরামদায়ক শীতকাল, উষ্ণ গ্রীষ্মকাল এবং উষ্ণ ও আর্দ্র বর্ষাকাল। এ জলবায়ু দ্বারা আমাদের কৃষি, শিল্প, সংস্কৃতি ও জীবনযাত্রার প্রণালি .সরাসরি প্রভাবিত। বাংলাদেশের অপ্রধান তিনটি ঋতু হলো- শরৎ (ভাদ্র-আশ্বিন), হেমন্ত (কার্তিক-অগ্রহায়ণ) ও বসন্ত (ফাল্গুন-চৈত্র)। মৌসুমি বায়ুর পশ্চাদগমন ও আঘাতজনিত উপকূলীয় ঝড় দ্বারা শরৎকাল, শিশিরের আগমন দ্বারা হেমন্ত এবং গাছে নতুন পাতার আগমন দ্বারা বসন্ত নির্ধারিত হয়।

জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন-ড. মোহাম্মদ মনিরুজ্জামান স্যার এর লেখা বই

Related Question

View All
  • ক
    পূর্বাঞ্চলে
  • খ
    উত্তর-পশ্চিমে
  • গ
    দক্ষিণাঞ্চলে
  • ঘ
    উত্তর-পূর্বাঞ্চলে
27
Updated: 5 months ago
  • ক
    নভেম্বর থেকে ফেব্রুয়ারি
  • খ
    মার্চ থেকে মে
  • গ
    জুন থেকে অক্টোবর
  • ঘ
    ফেব্রুয়ারি থেকে মার্চ
24
  • ক
    রাজশাহীতে
  • খ
    সিলেটের লালখানে
  • গ
    চট্টগ্রামে
  • ঘ
    বরিশালে
27
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই