অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও

বাংলার রাজস্ব আদায়ের অধিকার কোম্পানির হাতে গেলে দেশের সম্পদ বিদেশে যেতে থাকে, অর্থনীতি দুর্বল হয়ে পড়ে।

উদ্দীপকে বর্ণিত ঘটনাটি নিচের কোনটির প্রতিফলন ঘটায়?

Updated: 5 months ago
  • ক
    চিরস্থায়ী বন্দোবস্ত
  • খ
    কোম্পানির দেওয়ানি লাভ
  • গ
    নীলচাষ প্রবর্তন
  • ঘ
    ফরায়েজী আন্দোলন
77
ব্যাখ্যাঃ                             📜   দেওয়ানি লাভ (১৭৬৫)   রাজস্ব আদায়ের ক্ষমতা         💸   অর্থ ও সম্পদ পাচার   অর্থনীতির চরম বিপর্যয়

🔎 ১৭৬৫ সালে ইংরেজরা মুঘল সম্রাটের কাছ থেকে কোম্পানির দেওয়ানি লাভ করে বাংলার রাজস্ব আদায়ের কর্তৃত্ব গ্রহণ করে, যার ফলে বাংলা থেকে বিপুল পরিমাণ অর্থসম্পদ ইংল্যান্ডে পাচার হতে থাকে।

Satt AI
Satt AI
2 days ago

১৭৬৫ সালে মীর জাফরের মৃত্যুর পর তার পুত্র নাজিম-উদ-দৌলাকে শর্ত সাপেক্ষে বাংলার সিংহাসনে বসানো হয় । শর্ত থাকে যে, তিনি তার পিতার মতো ইংরেজদের নিজস্ব পুরাতন দস্তক অনুযায়ী বিনা শুল্কে অবাধ বাণিজ্য করতে দেবেন এবং দেশীয় বণিকদের অবাধ বাণিজ্যের সুবিধা বাতিল করবেন । এ সময়ে ইংরেজ কোম্পানি মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার রাজস্ব আদায়ের সম্পূর্ণ দায়িত্ব অর্থাৎ দেওয়ানি লাভ করে । ১৭৬৫ সালে দেওয়ানি লাভের পর ইংরেজরাই বাংলার সত্যিকার শাসকরূপে আত্মপ্রকাশ করে ।

মুর্শিদ কুলি খানের পূর্ব পর্যন্ত দেওয়ান এবং সুবেদার পদে ভিন্ন ভিন্ন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হতো। মুর্শিদ কুলি খান এই প্রথা ভঙ্গ করে দুইটি পদ একাই দখল করে নেন । তাঁর সময় কেন্দ্রে নিয়মিত রাজস্ব পাঠানো হলেও পরবর্তীকালে অনেকেই তা বন্ধ করে দেয় । আলীবর্দি খানের সময় থেকে একেবারেই তা বন্ধ হয়ে যায় । এ অবস্থার পরিপ্রেক্ষিতে সম্রাট কোম্পানিকে বার্ষিক উপঢৌকনের বদলে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি গ্রহণের অনুরোধ করেন । কিন্তু এই অনুরোধ কোম্পানি তখন গ্রাহ্য করেনি। বক্সারের যুদ্ধের পর ১৭৬৫ সালে ক্লাইভ দ্বিতীয়বার ভারতবর্ষে এলে পরিস্থিতি পাল্টে যায় ।

ক্লাইভ দেশ থেকে ফিরে প্রথমেই পরাজিত অযোধ্যার নবাব এবং দিল্লির সম্রাটের দিকে নজর দেন । তিনি অযোধ্যার পরাজিত নবাবের সঙ্গে মৈত্রী স্থাপন করেন। বিনিময়ে আদায় করে নেন কারা ও এলাহাবাদ জেলা দুইটি। যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ আদায় করেন পঞ্চাশ লক্ষ টাকা । অপরদিকে তিনি দেওয়ানি শর্ত সংবলিত দুইটি চুক্তি করেন । একটি দিল্লির সম্রাট শাহ আলমের সঙ্গে। এতে কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি দান করা হয় । এর বিনিময়ে ছাব্বিশ লক্ষ টাকা নবাব প্রতিবছর সম্রাটকে পাঠাবেন । এই টাকা নিয়মিত পাঠানোর জামিনদার হবে কোম্পানি ।

অপর চুক্তিটি হয় মীর জাফরের নাবালক পুত্র নবাব নাজিম-উদ-দ্দৌলার সঙ্গে । বার্ষিক ৫৩ লক্ষ টাকার বিনিময়ে নবাব কোম্পানির দেওয়ানি লাভের সকল শর্ত মেনে নেন । এই চুক্তিদ্বয়ের ফলে কোম্পানির ক্ষমতা একচেটিয়া বৃদ্ধি পায়। নবাব তখন বস্তুত কোম্পানির পেনশনার মাত্র । সম্রাটও তাই। সমস্ত ক্ষমতা কোম্পানির হাতে । দেওয়ানি থেকে যে আয় হবে তা দিয়ে কোম্পানির যাবতীয় ব্যয় নির্বাহ করা সম্ভব । সুতরাং দেওয়ানির গুরুত্ব সম্পর্কে বলতে হয় যে-

  •  দেওয়ানি লাভ কোম্পানির শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও বিশাল বিজয় ।
  •  সম্রাট ও নবাব উভয়েই ক্ষমতাহীন শাসকে পরিণত হন। প্রকৃতপক্ষে তারা হয়ে যান কোম্পানির পেনশনভোগী কর্মচারী ।
  • দেওয়ানি লাভের ফলে এবং নবাব কর্তৃক প্রদত্ত শর্ত অনুযায়ী শুল্কহীন বাণিজ্যের কারণে কোম্পানির কর্মচারীরা বেপরোয়া হয়ে ওঠে । তাদের অর্থলোভ দিন দিন বেড়ে যেতে থাকে । ক্ষতিগ্রস্ত হতে থাকে দেশীয় বণিকশ্রেণি, সাধারণ মানুষ । তাদের অর্থনৈতিক মেরুদণ্ড সম্পূর্ণভাবে ভেঙে পড়ে ।
  •  দেওয়ানি লাভের ফলে বাংলা থেকে প্রচুর অর্থ সম্পদ ইংল্যান্ডে পাচার হতে থাকে । এর পরিমাণ এতটাই ছিল যে, এই অর্থের বলে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত হয়েছিল ।

 

Related Question

View All
  • ক
    দ্বৈতশাসন
  • খ
    চিরস্থায়ী বন্দোবস্ত
  • গ
    সূর্যাস্ত আইন
  • ঘ
    দেওয়ানি
23
  • ক
    বাংলা থেকে অর্থ পাচার
  • খ
    অবকাঠামোগত উন্নয়ন
  • গ
    কৃষকের সম্মান বৃদ্ধি
  • ঘ
    ব্যবসায় বাণিজ্যের প্রসার
794
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই