নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

জনাব জাকারিয়া একটি বৃহদায়তন বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। প্রতিষ্ঠানটির উৎপাদন বিভাগে কয়েকজন উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ দেয়ার জন্য তিনি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দেন। আবেদনপত্র বাছাই করে তিনি যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের চিঠি দেন।

উদ্দীপকে বর্ণিত পদ্ধতিতে কর্মী সংগ্রহের কারণ হলো— 

i. যোগ্য কর্মী নির্বাচন 

ii. প্রশাসনিক জটিলতা হ্রাস 

iii. নিয়োগ সংক্রান্ত ব্যয় কমানো 

নিচের কোনটি সঠিক?

Updated: 1 year ago
  • ক
    i ও ii
  • খ
    i ও iii
  • গ
    ii ও iii
  • ঘ
    i, ii ও iii
622

Advantages of Recruitment from External Sources

বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের আওতা ও পরিধি অত্যন্ত ব্যাপক। এ উৎস থেকে কর্মী সংগ্রহের ক্ষেত্রে কতগুলো সুবিধা আছে। এ সুবিধাগুলো নিচে আলাচনা করা হলো-

  • যোগ্য কর্মী সংগ্রহ (Recruitment capable employee): বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের সবচেয়ে বড় সুবিধা হলো এ পদ্ধতিতে যোগ্য কর্মী সংগ্রহ করা সম্ভব হয়। বাহ্যিক উৎসের পরিধি ব্যাপক হওয়ায় অসংখ্য পদপ্রার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্য থেকে উপযুক্ত কর্মী বেছে নেওয়া সম্ভব হয়।
  • নতুন চিন্তাধারার সমাগম (Introduction of new thought and idea): বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের ফলে প্রতিষ্ঠানের পুরাতন চিন্তাধারার পরিবর্তে নতুন চিন্তাধারার সমাগম হয়। এতে প্রতিষ্ঠানের কাজের পরিবেশের ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সুশিক্ষিত কর্মীদের চিন্তাধারা সম্পূর্ণ নতুন। তাই নতুন পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া এর মাধ্যমে স্বজনপ্রীতির আশঙ্কাও থাকে না।
  • প্রশাসনিক জটিলতা হ্রাস (Reducing administrative complexity): বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা হলে প্রশাসন নতুন কর্মীদেরকে নতুনভাবে গড়ে তুলতে পারে। নতুন কর্মীরা প্রতিষ্ঠানের চাহিদা সহজে বুঝতে পারে। তারা দলাদলি এড়িয়ে চলে। ফলে প্রশাসন সহজেই নতুন কর্মীদের পরিচালনা করতে পারে।
  • কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি (Creating facility of employment): বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ নতুন
    কর্মসংস্থানের সুযোগ বাড়ায়। বাহ্যিক উৎসগুলোর পরিধি ব্যাপক বিধায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ কেন্দ্র ও কারিগরি প্রতিষ্ঠানের প্রার্থীরা চাকরির জন্য প্রতিযোগিতায় অংশ নেয়। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়।
  • গতিশীলতা সৃষ্টি (Creating mobility): বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের ফলে প্রতিষ্ঠানে নতুন জ্ঞানের প্রবেশ ঘটে। প্রতিষ্ঠানের অভ্যন্তরে কর্মরত কর্মীদের অভিজ্ঞতা ও দক্ষতা নতুন কর্মীদের জ্ঞানের সাথে সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের কাজে গতি আসে। এ গতিশীলতা প্রতিষ্ঠানের উন্নয়নের ক্ষেত্রে সহায়ক হয়।
  • জ্ঞানের আদান-প্রদান (Exchange of experience): নতুন অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরা প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হওয়ার ফলে প্রতিষ্ঠানের পুরোনো কর্মীরা তাদের কাছে অনেক কিছু শিখতে পারে। নতুন কর্মীরাও পুরোনো কর্মীদের কাছে প্রতিষ্ঠান সম্পর্কে অনেক তথ্য জানতে পারে। নতুনপুরোনো উভয় কর্মী তাদের পরস্পর জ্ঞানের বিনিময়ের মাধ্যমে প্রতিষ্ঠানের কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

কর্মীসংস্থান -মোহাম্মদ খালেকুজ্জামান স্যার এর লেখা বই

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই