'একমাত্র সন্তান' অর্থে নিচের কোন বাগধারাটি সঠিক?

Updated: 9 months ago
  • শিবরাত্রির সলতে

  • সোনার পাথর বাটি

  • শকুনিমামা

  • পালের গোদা

1.6k
ব্যাখ্যাঃ

বাংলা বাগধারা 'একমাত্র সন্তান' বা বংশের শেষ অবলম্বন অর্থে ব্যবহৃত হয় 'শিবরাত্রির সলতে'। এটি বোঝায় যে পরিবারে একমাত্র জীবিত সদস্য বা শেষ ভরসা।

অন্যান্য অপশনগুলোর অর্থ নিম্নরূপ:

        
  • সোনার পাথর বাটি: এটি একটি অসম্ভব বা অবাস্তব বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয়।
  •     
  • শকুনিমামা: যে ব্যক্তি আপনজনের অমঙ্গল কামনা করে বা অনিষ্ট করে, তাকে বোঝাতে এই বাগধারাটি ব্যবহৃত হয়। মহাভারতের শকুনি মামার চরিত্র থেকে এর উৎপত্তি।
  •     
  • পালের গোদা: কোনো দল বা দুষ্ট চক্রের প্রধান বা মূল হোতাকে বোঝাতে এই বাগধারাটি ব্যবহার করা হয়।
Satt AI
Satt AI
2 weeks ago

যে শব্দ বা শব্দ সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে নিজস্ব অর্থ অতিক্রম করে অপর কোনো বিশেষ অর্থ প্রকাশ করে, সেই শব্দ বা শব্দ সমষ্টিকে বলা হয় বাগ্‌ধারা।

বাগধারা বাংলা ভাষার বিশিষ্ট সম্পদ। বাগ্ধারার মাধ্যমে বক্তার মনের গভীর ভাবকে অল্প কথায় সুন্দরভাবে প্রকাশ করা যায়। এগুলো ভাষাকে শক্তিশালী, ব্যঞ্জনাময় ও তাৎপর্যপূর্ণ করে তোলে। তাই সব ভাষাতেই বাগ্ধারার বিশেষ প্রয়োগ লক্ষ করা যায়।

 

নিচে বাগ্‌ধারার কিছু নমুনা দেওয়া হলো।

অ আ ক খ : (প্রাথমিক জ্ঞান) : তোমার তো দেখছি অ আ ক খ জ্ঞান নেই, চাকরিটা পেলে কীভাবে?

অকালকুষ্মাণ্ড : (অপদার্থ) : অকালকুষ্মাণ্ড ছেলেকে দিয়ে কোনো কাজ হবে না।

আমড়াগাছি করা : (তোষামুদে) : আজকাল আমড়াগাছি না করলে কোনো কাজ হাসিল হয় না।

ইঁদুর কপালে : (মন্দভাগ্য) : এত বড় চাকরি পেয়েও ধরে রাখতে পারলে না, তোমার মতো ইঁদুর কপালে আর কে আছে!

উজানের কই : (সহজলভ্য) : মোবাইল ফোন এখন উজানের কইয়ের মতো, যেখানে সেখানে পাওয়া যায়।

কাপুড়ে বাবু : (বাহ্যিক সভ্য) : আজকাল সত্যিকার অর্থে ভদ্রলোক নেই, সবাই কাপুড়ে বাবু।

খিচুড়ি পাকানো : (জটিল করা) : যা বলবে সহজ করে বল, অযথা খিচুড়ি পাকিয়ো না।

গরজ বড় বালাই : (প্রয়োজনে গুরুত্ব ) : পরীক্ষা ঘাড়ের ওপর, তাই বই কিনতে হবে, গরজ বড় বালাই।

ঘর থাকতে বাবুই ভেজা : (সুযোগ থাকতে কষ্ট) : বাবার অগাধ টাকা, অথচ তুমি কিনা টিউশনি করে চলো, ঘর থাকতে বাবুই ভেজা কেন?

চোখে সাঁতার পানি : (অতিরিক্ত মায়াকান্না) : ব্যাঙের শোকে সাপের চোখে দেখি সাঁতার পানি। 

ছেঁড়া চুলে খোঁপা বাঁধা : (বৃথা চেষ্টা) : বাবার সামান্য আয়ে সংসারই চলে না, সেখানে আমার প্রাইভেট পড়ার শখ ছেঁড়া চুলে খোঁপা বাঁধার মতোই হাস্যকর।

ঝাঁকের কৈ : (একই দলভুক্ত) : ওরা সবাই ঝাঁকের কৈ; একই উদ্দেশ্য নিয়ে চলে।

টাকার গরম : (অর্থের অহংকার) : টাকার গরমে মোহনের পা মাটিতে পড়ে না।

তামার বিষ : (অর্থের কু-প্রভাব) : মেধাবী ছেলেকে তামার বিষে ধরায় সে এবার পরীক্ষায় ফেল করেছে।

তুলসী বনের বাঘ : (ভণ্ড) : রনি দিনে যে বাড়িতে কাজ করে, রাতে সেই বাড়িতেই চুরি করতে যায় ; ও হচ্ছে তুলসী বনের বাঘ।

দুধে-ভাতে থাকা : ( সুখে থাকা ) : 'আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে। ’

নাড়ির টান : (গভীর মমত্ববোধ) : বিদেশে গিয়েও অনেকে দেশের প্রতি নাড়ির টান অনুভব করেন৷

পালের গোদা : (দলপতি) : পালের গোদা ধরা পড়েছে, এবার বাকিরাও ধরা পড়বে।

পেটে পেটে বুদ্ধি : (দুষ্টুবুদ্ধি) : মেয়েটির পেটে পেটে এত বুদ্ধি জানতাম না তো!

ব্যাঙের আধুলি : (সামান্য অর্থ) : ব্যাঙের আধুলি সম্বল করে ব্যবসা করা যায় না।

ভিটায় ঘুঘু চরানো : (সর্বস্বান্ত) : তোমার ভিটায় ঘুঘু চরিয়ে ছাড়ব।

মাছের মায়ের পুত্রশোক : (মিথ্যা শোক) : গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্রশোকের মতোই।

শিবরাত্রির সলতে : (একমাত্র সন্তান) : অর্জুন তার বাবা-মায়ের শিবরাত্রির সলতে, তাই সবাই তাকে সব সময় চোখে চোখে রাখে।

সোনার পাথরবাটি : (অসম্ভব বস্তু) : সাপের পাঁচ পা দেখা আর সোনার পাথরবাটিতে স্যুপ খাওয়া – দুটোই আমার কাছে আষাঢ়ে গল্পের মতো।

হ-য-ব-র-ল : (বিশৃঙ্খল) : বাবার মৃত্যুতে গোছানো সংসারটা কেমন যেন হ-য-ব-র-ল হয়ে গেল৷

Related Question

View All
  • তামার বিষ
  • টাকার গরম
  • আমড়াগাছি করা
  • ব্যাঙ্গের আদুলি
1.3k
  • শিবরাত্রির সলতে
  • বিড়াল তপস্বী
  • চোখে সাঁতার পানি
  • টাকার গরম
1.3k
  • বিড়াল তপস্বী
  • বিড়ালের আড়াই পাক
  • ভেজা বিড়াল
  • ভুঁইফোঁড়
1.1k
Updated: 1 year ago
  • কান্তি লোক
  • সৎ মামা
  • কুচক্রী লোক
  • পাতানো নাম
947
Updated: 1 year ago
  • অর্থের অংকার
  • টাকার অভাব
  • অর্থের কু-প্রভাব
  • সামান্য অর্থ
1k
  • সামান্য অর্থ
  • অসম্ভব বস্তু
  • সুখে থাকা
  • অর্থের অহংকার
7k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই