একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র হলো-

i খুচরা পণ্য

ii. স্বল্প পুঁজি

iii. পঁচনশীল পণ্য

 

নিচের কোনটি সঠিক?

Updated: 1 year ago
  • ক
    i ও ii
  • খ
    i ও iii
  • গ
    ii ও iii
  • ঘ
    i, ii ও iii
649

একমালিকানা ব্যবসায়ের এমন কিছু বৈশিষ্ট্য ও সুবিধা আছে যে কারণে এ জাতীয় ব্যবসায় সকলের নিকট জনপ্রিয়। যেসব ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় অধিক উপযোগী নিয়ে সেই ক্ষেত্রগুলো আলোচনা করা হলো—

  • স্বল্প পুঁজি বিনিয়োগ (Investment of small capital):
চিত্র: স্বল্পপুঁজির ব্যবসা ।

কিছু কিছু কারবার আছে যেগুলোর গঠন ও পরিচালনার জন্য খুব সামান্য পুঁজি হলেই চলে। এরূপ কারবার একমালিকানা ব্যবসায়ের জন্য উপযুক্ত। যেমন: মুদিখানা, পান-বিড়ির দোকান, চায়ের দোকান, সেলুন, ফেরিওয়ালা ইত্যাদি।

  • পরিবর্তনশীল চাহিদার পণ্যদ্রব্য (Goods of flexible demand): যেসব পণ্যের রুচি ও চাহিদা নিয়মিত পরিবর্তনশীল সেক্ষেত্রে ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্যদ্রব্য যোগানের জন্য একমালিকানা ব্যবসায়ই প্রযোজ্য। যেমন- প্রসাধনী সামগ্রী, জুয়েলারি, সৌখিন পণ্য ইত্যাদি ।
  • ক্ষুদ্রায়তন ব্যবসায় (Small Scale Business) : সব ধরনের ক্ষুদ্রায়তন ব্যবসায়-বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠান একমালিকানা ব্যবসায়ের অধীনে পরিচালিত হয়। যেমন—ক্ষুদ্র ও কুটির শিল্প, খুচরা কারবার ইত্যাদি। 
  • পচনশীল পণ্য (Perishable Goods) : পচনশীল ব্যবসায় সাধারণত একমালিকানার ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে। এ ধরনের পণ্যদ্রব্য দ্রুত বাজারজাতকরণের প্রয়োজন হয়ে পড়ে। যেমন—মাছ, মাংস, দুধ, ফলমূল, শাক-সবজি, ডিম ইত্যাদি।
  • পেশাদারি ব্যবসায় (Professional business) :
চিত্র: পেশাদারি ব্যবসায়ী


পেশাদারি ব্যবসায়সমূহ প্রায়ই একমালিকানার ভিত্তিতে গঠিত ও পরিচালিত হয়ে থাকে । যেমন—ডাক্তারি, আইন ব্যবসায়, প্রতিনিধি ব্যবসায়, চার্টার্ড একাউন্টিং ফার্ম ইত্যাদি। 

  • প্রত্যক্ষ সেবাদান (Direct services): যেসব ব্যবসা থেকে ভোক্তারা প্রত্যক্ষ সেবা চায় সেগুলো একক মালিকানার ভিত্তিতে সংগঠিত হওয়া উত্তম। যেমন—কনফেকশনারি ব্যবসায়, চুল কাটা সেলুন, লন্ড্রি প্রভৃতি কারবার।
  • স্থানীয় সীমিত চাহিদা (Local limited demand) : যেসব পণ্যের চাহিদা স্থানীয়ভাবে সীমাবদ্ধ সেগুলোর উৎপাদন ও বণ্টনের জন্য একমালিকানা ব্যবসায় সর্বোত্তম ।
  • কৃষিজ পণ্যের ব্যবসায় (Business of agricultural goods): কৃষিজ পণ্যের ব্যবসায় অধিকাংশ ক্ষেত্রেই একমালিকানা ব্যবসায় হয়। যেমন—ধানের ব্যবসায়, পাটের ব্যবসায় ইত্যাদি । 
  • ভোগ্যপণ্যের দোকান (Consumer goods shop): সব ধরনের নিত্য ব্যবহার্য ভোগ্যপণ্যের দোকান একমালিকানা ব্যবসায়ের ভিত্তিতে পরিচালিত হয়। যেমন-মনিহারি দোকান, মুদি দোকান ইত্যাদি ।
  • পরিবহন ও জ্বালানি ব্যবসায় (Business of transportation and fuel): পণ্যদ্রব্য ও যাত্রী সাধারণ পরিবহনে নিযুক্ত কারবার প্রতিষ্ঠানসমূহ একমালিকানার ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে। যেমন—বাস, ট্রাক, লঞ্চ, পেট্রোল পাম্প ইত্যাদি ।
চিত্র: পরিবহন ব্যবসায় ।
  • প্রকাশনা ব্যবসায় (Publication business): প্রকাশনা ব্যবসায় যেমন—খবরের কাগজ, বইপত্র, ম্যাগাজিন, সাপ্তাহিক, সাময়িকী ইত্যাদি। খুচরা ব্যবসায় সাধারণত একমালিকানা কারবারের ভিত্তিতেই গঠিত হয় ।
  • ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শন (Show of individual skill): যেসব ব্যবসায়ের ক্ষেত্রে ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে ব্যবসায়ের সার্থকতা অর্জন করতে হয় সেগুলো একমালিকানা কারবারের অধীনে পরিচালিত হওয়া উচিত। যেমন—শিল্পকর্ম, আলোকচিত্র ইত্যাদি ব্যবসায় ।
  • স্বাধীন জীবিকা (Free occupation): স্বল্প ঝুঁকিতে স্বাধীনভাবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কারবার একমালিকানার ভিত্তিতে সংগঠিত হয়। যেমন—কামার, কুমার, তাঁতী ইত্যাদি ।
  • স্বল্প ঝুঁকির ব্যবসায় (Business of minimum risk): এমন কিছু ব্যবসায় আছে যেখানে ঝুঁকির পরিমাণ একেবারেই কম। কম আয়ের একক মালিক এ ধরনের ব্যবসায়কে বেশি পছন্দ করে। যেমন—ওষুধের দোকান।

পরিশেষে বলা যায়, স্বল্পপুঁজি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, সহজ স্থানান্তর ইত্যাদি কারণে একমালিকানা ব্যবসা অনেক ক্ষেত্রে বৃহদায়তন ব্যবসায়ের তুলনায় অধিক উপযোগী। এ কারণে একমালিকানা ব্যবসায় উপরিউক্ত ক্ষেত্রসমূহে যথেষ্ট দক্ষতার সাথে টিকে আছে ।

Related Question

View All
  • ক
    রাষ্ট্রীয় ব্যবসায়
  • খ
    সমবায় ব্যবসায়
  • গ
    একমালিকানা
  • ঘ
    কোম্পানি
43
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই