ওমাটিডিয়ামের কোন অংশে প্রতিবিম্ব সৃষ্টি হয়?

Updated: 1 year ago
  • Basement membrane
  • Rhabdome
  • Cornea
  • Retinal Sheath
137
ব্যাখ্যাঃ

একটি ওমাটিডিয়াম হলো সন্ধিপদ প্রাণীর (যেমন পতঙ্গ) পুঞ্জাক্ষীর (compound eye) একক গঠনগত ও কার্যগত একক। এটি আলো শনাক্তকরণ এবং প্রতিবিম্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ওমাটিডিয়ামের বিভিন্ন অংশ এবং তাদের কাজ নিচে উল্লেখ করা হলো:

        
  • কর্নিয়া (Cornea): এটি ওমাটিডিয়ামের সবচেয়ে বাইরের স্বচ্ছ লেন্স। এর কাজ হলো আলোক রশ্মিকে কেন্দ্রীভূত করা এবং ভেতরে প্রবেশ করানো। এটি প্রতিবিম্ব তৈরি করে না, বরং প্রতিবিম্ব তৈরিতে সাহায্য করে।
  •     
  • র‍্যাবডোম (Rhabdome): এটি রেটিনুলার কোষ (retinular cells) দ্বারা গঠিত একটি আলোক সংবেদনশীল দণ্ডাকার গঠন। র‍্যাবডোমেই মূলত আলো শোষিত হয় এবং আলোকশক্তিকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করা হয়, যার ফলস্বরূপ প্রতিবিম্বের প্রাথমিক অনুভূতি সৃষ্টি হয়। এটিই ওমাটিডিয়ামের সেই অংশ যেখানে প্রতিবিম্ব সৃষ্টি হয়।
  •     
  • বেসমেন্ট মেমব্রেন (Basement membrane): এটি ওমাটিডিয়ামের নিচের দিকে অবস্থিত একটি পাতলা আবরণী যা ওমাটিডিয়ামের ভিত্তি বা অবলম্বন হিসেবে কাজ করে। এটি প্রতিবিম্ব সৃষ্টিতে সরাসরি জড়িত নয়।
  •     
  • রেটিনাল সিথ (Retinal Sheath): এটি হলো রঞ্জক কোষের একটি স্তর যা প্রতিটি ওমাটিডিয়ামকে ঘিরে থাকে। এর কাজ হলো পার্শ্ববর্তী ওমাটিডিয়াম থেকে আসা আলোর প্রবেশ ঠেকানো, যা প্রতিটি ওমাটিডিয়ামকে স্বতন্ত্রভাবে আলো শনাক্ত করতে এবং স্পষ্ট প্রতিবিম্ব গঠনে সহায়তা করে। এটিও সরাসরি প্রতিবিম্ব সৃষ্টি করে না, বরং প্রতিবিম্বের স্পষ্টতা বজায় রাখতে সাহায্য করে।

অতএব, ওমাটিডিয়ামের যে অংশে প্রতিবিম্ব সৃষ্টি হয়, তা হলো র‍্যাবডোম।

Satt AI
Satt AI
2 months ago

ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষি (Compound eye):
ঘাসফড়িংয়ের মস্তকের উভয় পাশে কালাে, বৃন্তহীন, বৃক্কাকার, উত্তল গঠনকে পুঞ্জাক্ষি বলে।
প্রতিটি পুঞ্জাক্ষি প্রায় ১২০০ থেকে ১৮০০ টি দর্শন একক বা ওমাটিডিয়াম (Ommatidium) নিয়ে গঠিত। পুঞ্জাক্ষিতে অবস্থিত প্রতিটি ওমাটিডিয়ামের গঠন কার্যপদ্ধতি একই রকম।

ওমাটিডিয়ামের গঠনঃ
স্বাধীন ও স্বতন্ত্রভাবে প্রতিবিম্ব গঠনে সক্ষম পুঞ্জাক্ষির প্রতিটি সরলাক্ষি বা দর্শন একক বা একক আলােক সংবেদী অঙ্গকে ওমাটিডিয়াম বলে।
একটি ওমাটিডিয়াম ১০টি অংশ নিয়ে গঠিত। নিচে ঘাসফড়িংয়ের ওমাটিডিয়ামের গঠন বর্ণনা করা হলাে-

১। কর্নিয়া (Cornea)
এটি ওমাটিডিয়ামের বাহিরের দিকে অবস্থিত। এটি কিউটিকল নির্মিত ছয়কোণ বিশিষ্ট স্বচ্ছ আবরণ ।

কাজঃ কর্নিয়া লেন্সের মতাে কাজ করে ।

২। কর্নিয়াজেন কোষ (Corneagen cell)
কর্নিয়ার ঠিক নিচে একজোড়া কর্নিয়াজেন কোষ পাশাপাশি অবস্থান করে।

কাজঃ পুরাতন কর্নিয়া পরিত্যক্ত হলে এদের নিঃসৃত রসে নতুন কর্নিয়া সৃষ্টি হয় ।

৩। ক্রিষ্টালাইন কোণকোষ (Crystaline cone cell)
এগুলাে কর্নিয়াজেন কোষের নিচে অবস্থিত, লম্বা চারটি কোষ। এরা ক্রিষ্টালাইন কোণকে ঘিরে রাখে।

কাজঃ এসব কোষের নিঃসৃত রস দিয়ে ক্রিষ্টালাইন কোণ গঠিত হয় ।

৪। ক্রিস্টালাইন কোণ (Crystaline cone)
ক্রিস্টালাইন কোণকোষগুলাে দিয়ে পরিবেষ্টিত স্বচ্ছ, মােচাকৃতির অংশকে ক্রিস্টালাইন কোণ বলে।

কাজঃ এর মাধ্যমে আলােক রশ্মি প্রতিসরিত হয় ।

৫। আইরিশ রঞ্জক আবরণ (Iris pigment sheath)
কর্নিয়াজেন কোষ ও ক্রিস্টালাইন কোণ কোষগুলাে একটি । কালাে রঙের আবরণী দিয়ে আবৃত থাকে। একে আইরিশ রঞ্জক আবরণ বলে। তীব্র আলােকে এই আবরণী । প্রসারিত হয়ে কোণ কোষগুলােকে সম্পূর্ণরূপে আবৃত করে। আবার মৃদু আলোকে সংকুচিত হয়ে কোণ কোষগুলােকে আংশিক মুক্ত রেখে প্রতিবিম্ব গঠনকে প্রভাবিত করে।

৬। রেটিনুলার কোষ (Retinular cell)
এরা আকারে লম্বা এবং সংখ্যায় সাতটি। এদের নিউক্লিয়াস অগ্রপ্রান্তে অবস্থিত। এরা ক্রিস্টালাইন কোণ কোষের নিচে বৃত্তাকারে সাজানাে থাকে।

কাজঃ এদের নিঃসৃত রসে র্যাবড়ােম গঠিত হয়।

৭। র‍্যাবডোম (Rhabdom)
এটি রেটিনুলার কোষগুলাের কেন্দ্রস্থলে অবস্থিত লম্বা দণ্ডের মতাে অংশ । রেটিনুলার কোষ নিঃসৃত রসেই এটি গঠিত ।

কাজঃ  র‍্যাবডম প্রতিবিম্ব সৃষ্টি হয় ।

৮। রেটিনাল সিথ (Retinal sheath)
এরা রঞ্জক কোষযুক্ত কালাে পর্দার আবরণী । এরা আইরিশ কোষের গােড়াকে এবং রেটিনুলার কোষকে বেষ্টন করে রাখে।

কাজঃ একটি ওমাটিডিয়ামকে তার পার্শ্ববর্তী ওমাটিডিয়াম থেকে পৃথক রাখে ।

৯। ভিত্তি পর্দা (Basal membrane)
ওমাটিডিয়াম যে পাতলা পর্দার ওপর অবস্থান করে তাকে ভিত্তি পর্দা বলে।

কাজঃ এটি ওমাটিডিয়াকে ধারণ করে।

১০। স্নায়ুতন্তু (Nerve fibre)
প্রতিটি রেটিনুলার কোষ থেকে স্নায়ুতন্তু বের হয়ে অপটিক স্নায়ুর সাথে যুক্ত থাকে।

কাজঃ এরা ওমাটিডিয়ামে সৃষ্ট প্রতিবিম্বকে মস্তিষ্ককে প্রেরণ করে ।

Related Question

View All
  • কর্নিয়া
  • ক্রিস্টালাইন কোণ
  • র‍্যাবডোম
  • রেটিনাল সিথ
33
  • কর্নিয়াজেম
  • ক্রিস্টালাইন
  • রেটিনুলার
  • রেটিনাল
37
  • ওমাটিডিয়ামে আলো প্রবেশ
  • র‍্যাবডোম তৈরি
  • আলো গ্রহণ করা
  • সুষ্ঠ প্রতিবিম্ব মস্তিস্কে প্রেরণ
52
  • অসংখ্য ওমাটিডিয়া উপস্থিত
  • আইরিশ আবরণী লম্বা
  • স্ক্লেরা উপস্থিত
  • কোরয়েড অনুপস্থিত
82
  • কর্নিয়া
  • র‍্যাবডোম
  • কর্নিয়াজেন কোষ
  • পেশি আবরণী কোষ
228
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই