কত বছর বাংলায় মামলুক শাসন অব্যাহত ছিল?

Updated: 6 months ago
  • ক
    চল্লিশ বছর
  • খ
    পঞ্চাশ বছর
  • গ
    ষাট বছর
  • ঘ
    নব্বই বছর
37
Add Explanation

বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠার সূচনা করেন বখতিয়ার খলজি । এ পর্বের প্রথম পর্যায় ছিল ১২০৪ থেকে ১৩৩৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত । এ যুগের শাসনকর্তাদের পুরোপুরি স্বাধীন বলা যাবে না। তাঁদের কেউ ছিলেন বখতিয়ারের সহযোদ্ধা খলজি মালিক, আবার কেউ কেউ তুর্কি বংশের শাসক । শাসকদের সকলেই দিল্লির সুলতানদের অধীনে বাংলার শাসনকর্তা হয়ে এসেছিলেন । পরবর্তীকালে অনেক শাসনকর্তাই দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীন হতে চেয়েছেন । তবে তাঁদের বিদ্রোহ শেষ পর্যন্ত সফল হয়নি । দিল্লির আক্রমণের মুখে তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে । মুসলিম শাসনের এ যুগ ছিল বিদ্রোহ-বিশৃঙ্খলায় পূর্ণ । তাই ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলাদেশের নাম দিয়েছিলেন 'বুলগাকপুর' । এর অর্থ ‘বিদ্রোহের নগরী' ।

বখতিয়ার খলজির মৃত্যুর পর তাঁর সহযোদ্ধাদের মধ্যে শুরু হয় ক্ষমতার দ্বন্দ্ব । তাঁর সহযোদ্ধা তিনজন খলজি মালিকের নাম জানা যায় । তাঁরা হচ্ছেন- মুহম্মদ শিরান খলজি, আলি মর্দান খলজি এবং হুসামউদ্দিন ইওজ খলজি । অনেকেরই ধারণা ছিল আলী মর্দান খলজি বখতিয়ার খলজির হত্যাকারী। এ কারণে খলজি আমির ও সৈন্যরা তাঁদের নেতা নির্বাচিত করেন মুহম্মদ শিরান খলজিকে । তিনি কিছুটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হন। আলি মর্দান খলজিকে বন্দী করা হয় । পরে আলি মর্দান পালিয়ে যান এবং দিল্লির সুলতান কুতুবউদ্দিনের সহযোগিতা লাভ করেন । শিরান খলজির শাসনকাল মাত্র এক বছর স্থায়ী ছিল। এরপর ১২০৮ খ্রিষ্টাব্দে দেবকোটের শাসনকর্তার দায়িত্ব গ্রহণ করেন হুসামউদ্দিন ইওজ খলজি । দিল্লির সহযোগিতায় দুই বছর পর ফিরে আসেন আলি মর্দান খলজি । ইওজ খলজি স্বেচ্ছায় তাঁর হাতে ক্ষমতা ছেড়ে দেন । আলি মর্দান খলজি ১২১০ খ্রিষ্টাব্দে স্বাধীনতা ঘোষণা করেন এবং নিজের নাম নেন আলাউদ্দিন আলি মদান খলজি । খুব কঠোর শাসক ছিলেন তিনি। তাই তাঁর বিরুদ্ধে ক্রমে বিক্ষোভ বাড়তে থাকে। খলজি মালিকরা একজোট হয়ে বিদ্রোহ করে । তাঁদের হাতে নিহত হন আলি মর্দান খলজি । ইওজ খলজি দ্বিতীয় বার ক্ষমতায় আসেন । তিনি এ পর্যায়ে গিয়াসউদ্দিন ইওজ খলজি নাম নিয়ে স্বাধীন সুলতান হিসেবে বাংলা শাসন করেন। ১২১২ থেকে ১২২৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রায় ১৫ বছর তিনি বাংলার সুলতান ছিলেন ।

Related Question

View All
  • ক
    জনগণের উচ্ছৃঙ্খল আচরণ
  • খ
    দুর্বল কেন্দ্রীয় শাসন
  • গ
    কেন্দ্রের বিরুদ্ধে স্থানীয় শাসকদের পুনঃপুন বিদ্রোহ ঘোষণা.
  • ঘ
    বিভিন্ন পরগনার জমিদারদের অন্তর্দ্বন্দ্ব
164
Updated: 6 months ago
  • ক
    বিদ্রোহের নগরী
  • খ
    শান্তির নগরী
  • গ
    অশান্তির নগরী
  • ঘ
    বিশৃঙ্খলার নগরী
38
  • ক
    জনগণের রাজনৈতিক অধিকার উপেক্ষিত থাকায়
  • খ
    বিভিন্ন অঞ্চলে দক্ষ প্রশাসক না থাকায়
  • গ
    শাসকদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকায়
  • ঘ
    অঞ্চলটি বিদ্রোহ ও বিশৃংখলাপূর্ণ থাকায়
1.6k
Updated: 1 year ago
  • ক
    শান্তির নগরী
  • খ
    বিদ্রোহের নগরী
  • গ
    বিশ্বালাময় নগরী
  • ঘ
    অরাজকতাপূর্ণ নগরী
2.2k
Updated: 1 year ago
  • ক
    তুর্কিদের
  • খ
    গ্রিকদের
  • গ
    দাসদের
  • ঘ
    আফগানদের
3.4k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই