'কলরব শব্দের অর্থ কী?
'কলরব শব্দের অর্থ কী?
-
ক
কল কল করে
-
খ
কলের রব
-
গ
কোলাহল
-
ঘ
নীরব থাকা
পাখির কাছে ফুলের কাছে
আল মাহমুদ
নারকেলের ঐ লম্বা মাথায় হঠাৎ দেখি কাল
ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল।
ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর
ঝিমধরা এই মস্ত শহর কাঁপছিলো থরথর।
মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ,
পাথরঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ?
দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাঁয়
কোথেকে এক উটকো পাহাড় ডাক দিলো আয় আয়।
পাহাড়টাকে হাত বুলিয়ে লালদিঘির ঐ পাড়
এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার।
আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল
বললো, এসো, আমরা সবাই না-ঘুমানোর দল-
পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ
রক্তজবার ঝোঁপের কাছে কাব্য হবে আজ।
দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব
কাব্য হবে, কাব্য কবে-জুড়লো কলরব।
কী আর করি পকেট থেকে খুলে ছড়ার বই
পাখির কাছে, ফুলের কাছে মনের কথা কই।
Related Question
View All'পাখির কাছে ফুলের কাছে' কবিতায় প্রকৃতি মানুষের-
-
ক
সর্বশেষ আশ্রয়
-
খ
আনন্দ
-
গ
ভালোসা
-
ঘ
পরম আত্মীয়
কবি আল মাহমুদ কীভাবে পাখির কাছে, ফুলের কাছে তাঁর মনের কথা ব্যক্ত করেছেন?
-
ক
ফুল, পাখিকে নিয়ে কবিতা লিখে
-
খ
ফুল, পাখির সাথে কথা বলে
-
গ
জোনাকিদের দরবারে আসর বসিয়ে
-
ঘ
দিঘির জলের সঙ্গে কলরব জুড়ে দিয়ে
পাহাড়টিতে হাত বুলিয়ে কবি কোথায় গেলেন?
-
ক
নারকেল তলায়
-
খ
জোনাকিদের দরবারে
-
গ
দরগাতলায়
-
ঘ
লালদীঘির পাড়ে
উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের কোন কবিতাকে সমর্থন করে?
-
ক
পাখির কাছে ফুলের কাছে
-
খ
ফাগুন মাস
-
গ
জন্মভূমি
-
ঘ
ঝিঙে ফুল
রিমির ভাবনার সঙ্গে আল মাহমুদের কোন ভাবনার মিল রয়েছে?
-
ক
জড়প্রকৃতি বর্ণনায়
-
খ
জীবপ্রকৃতি বর্ণনায়
-
গ
প্রকৃতি বর্ণনায়
-
ঘ
প্রকৃতির সৌন্দর্যের প্রতি মমত্ববোধ
উদ্দীপকের অনুচ্ছেদে 'পাখির কাছে ফুলের কাছে' কবিতার কোন চিত্রটি ফুটে উঠেছে?
-
ক
রাতের সৌন্দর্য
-
খ
ঝিঁঝিপোকার ডাক
-
গ
ঘরের সৌন্দর্য
-
ঘ
জোনাকির দৃশ্য
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন