কার্বোহাইড্রেট থেকে ল্যাকটিক এসিড উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়?

Updated: 1 year ago
  • ক
    সালোকসংশ্লেষণ
  • খ
    অবাত শ্বসন
  • গ
    প্রস্বেদন
  • ঘ
    অভিস্রবণ
591

অবাত শ্বসন (Anaerobic Respiration)

অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসনিক বস্তুর অসম্পূর্ণ জারণের ফলে সামাণ্য পরিমাণে শক্তি ও বিভিন্ন প্রকার জৈব যৌগ উৎপাদনের প্রক্রিয়াটি অবাত শ্বসন নামে পরিচিত।

অবাত শ্বসন প্রক্রিয়াটিকে দুভাগে ভাগ করা যায়; যথা-১. গ্লাইকোলাইসিস এবং ২. পাইরুভিক এসিডের অসম্পূর্ণ জারণ।

নিচে এদের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো ।

১. গ্লাইকোলাইসিস (যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ কিছু নির্দিষ্ট এনজাইমের সাহায্যে (EPM পথে) পর্যায়ক্রমিক ধাপে জারিত হয়ে দুই অণু পাইরুভিক এসিডে পরিণত হয়, তাকে গ্লাইকোলাইসিস বলে। এ অধ্যায়টি সবাত শ্বসনের গ্লাইকোলাইসিসের মতোই যেখানে গ্লুকোজ অণু পাইরুভিক এসিডে পরিণত করে।

২. পাইরুভিক এসিডের অসম্পূর্ণ জারণ : গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সৃষ্ট পাইরুভিক এসিড অসম্পূর্ণভাবে জারিত হয়ে ইথাইল অ্যালকোহল কিংবা ল্যাকটিক এসিড উৎপন্ন হয়। 

ক. ইথাইল অ্যালকোহল (ইথানল) সৃষ্টি : এটি দুই ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে কার্বোক্সিলেজ এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক এসিড এক অণু CO, বের করে দিয়ে অ্যাসিট্যান্ডিহাইড উৎপন্ন করে এবং দ্বিতীয় ধাপে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইমের কার্যকারিতায় অ্যাসিট্যান্ডিহাইড, NADH+H+ হতে দুটি হাইড্রোজেন গ্রহণ করে ইথানল (ইথাইল অ্যালকোহল) উৎপন্ন করে এবং NAD মুক্ত হয়ে যায়।

খ. ল্যাকটিক এসিড সৃষ্টি : এ প্রক্রিয়া প্রাণীর পেশিকোষে এবং কিছু ব্যাকটেরিয়ায় দেখা যায়। এতে পাইরুভিক এসিড গ্লাইকোলাইসিসে উৎপন্ন NADH2 থেকে হাইড্রোজেন গ্রহণ করে ল্যাকটিক এসিডে পরিণত হয়। প্রক্রিয়াটি ল্যাকটিক ডিহাইড্রোজিনেজ এনজাইমের সক্রিয়তায় পরিচালিত হয় এবং এতে কোনো CO, সৃষ্টি হয় না।

অতিরিক্ত পরিশ্রমের সময় পেশিকোষে ল্যাকটিক এসিড উৎপন্ন হয়, ফলে পেশি সাময়িকভাবে অবসাদগ্রস্থ হয়ে গড়ে। এ অবস্থাকে পেশির ক্লান্তি বলে। কিছুক্ষণ বিশ্রাম নিলে কোষ থেকে ল্যাকটিক এসিড নির্গত হয়ে যায়, ফলে পেশি পুনরায় সক্রিয় হয়।

Related Question

View All
Updated: 7 months ago
  • ক
    পাইরুভিক এসিড ডিকার্বক্সিলেজ
  • খ
    ল্যাকটিক এসিড ডিকার্বক্সিলেজ
  • গ
    ল্যাকটিক এসিড ডিহাইড্রোজিনেজ
  • ঘ
    পাইরুভিক এসিড ডিহাইড্রোজিনেজ
87
Updated: 2 weeks ago
  • ক
    CO2 ও H2O
  • খ
    ফরমিক এসিড ও CO2
  • গ
    CO2 ও ইথাইল অ্যালকোহল
  • ঘ
    H2O  ও ইথাইল অ্যালকোহল
346
  • ক
    উচ্চ শ্রেণির উদ্ভিদে
  • খ
    নিম্ন শ্রেণির উদ্ভিদে
  • গ
    প্রাণীর পেশিতে
  • ঘ
    নিম্নশ্রেণির প্রাণীতে
479
Updated: 2 weeks ago
  • ক
    CO2 ও ইথাইল অ্যালকোহল
  • খ
    ফরমিক অ্যাসিড ও CO2
  • গ
    ইথাইল অ্যালকোহল ও H2O
  • ঘ
    CO2 ও  H2O
227
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই