কার চোখ ফেটে জল এলো?
কার চোখ ফেটে জল এলো?
-
ক
শ্রমিকের
-
খ
কুলির
-
গ
কবির
-
ঘ
দধীচির
কুলি-মজুর
কাজী নজরুল ইসলাম
দেখিনু সেদিন রেলে,
কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিলে নিচে ফেলে!
চোখ ফেটে এল জল,
এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল?
যে দধীচিদের হাড় দিয়ে ঐ বাষ্প-শকট চলে,
বাবু সাব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে।
বেতন দিয়াছ? চুপ রও যত মিথ্যাবাদীর দল!
কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল!
রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে,
রেলপথে চলে বাষ্প-শকট, দেশ ছেয়ে গেল কলে,
বল তো এসব কাহাদের দান! তোমার অট্টালিকা
কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখ, প্রতি ইটে আছে লিখা।
তুমি জান নাকো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে
ঐ পথ, ঐ জাহাজ, শকট, অট্টালিকার মানে!
আসিতেছে শুভদিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ!
হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়,
পাহাড়-কাটা সে পথের দু-পাশে পড়িয়া যাদের হাড়,
তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,
তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি;
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!
(অংশবিশেষ)

Related Question
View Allউদ্দীপকে 'কুলি-মজুর' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
-
ক
শ্রমিকদের প্রতি অবহেলা ও বঞ্চনা
-
খ
শ্রমিকদের প্রতি হিংসা
-
গ
মালিক শ্রেণির বিলাসিতা
-
ঘ
মালিক শ্রেণির অহংকার
উদ্দীপকের শ্রমিক এবং 'কুলি-মজুর' কবিতার কুলি-মজুরের অবস্থার উন্নতির জন্য প্রয়োজন-
i. তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া
ii. তাদের কাজের প্রতি শ্রদ্ধাশীল হওয়া
iii. তাদের যথাযথ মূল্যায়ন
নিচের কোনটি সঠিক?
-
ক
i ও ii
-
খ
i ও iii
-
গ
ii ও iii
-
ঘ
i ii ও iii
উদ্দীপকের জনাব সৈকত 'কুলি-মজুর' কবিতার কাদের প্রতিনিধিত্ব করে?
-
ক
বাবুসাবদের
-
খ
মিথ্যাবাদীদের
-
গ
অবহেলিতদের
-
ঘ
কুলি-মজুরদের
উক্ত প্রতিনিধিত্বের কারণ-
i. শোষণ
ii. বঞ্চনা
iii. লোভ
নিচের কোনটি সঠিক?
-
ক
i ও ii
-
খ
i ও iii
-
গ
ii ও iii
-
ঘ
i ii ও iii
উদ্দীপকে 'কুলি-মজুর' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
-
ক
সবল কর্তৃক দুর্বলের উপর নির্যাতন
-
খ
শ্রমিকদের অবদান
-
গ
কুলি-মজুরের কঠোর পরিশ্রম
-
ঘ
কুলি-মজুরের সততা
উদ্দীপকের আকাশ এবং 'কুলি-মজুর' কবিতার কবির মনোভাবে ফুটে উঠেছে-
i. খেটে খাওয়া মানুষের প্রতি সমবেদনা
ii. সমাজের নিচু তলার মানুষের প্রতি ভালোবাসা
iii. অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ
নিচের কোনটি সঠিক?
-
ক
i ও ii
-
খ
i ও iii
-
গ
ii ও iii
-
ঘ
i ii ও iii
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!