কী কারণে একমালিকানা ব্যবসায়ের বিরুদ্ধে মামলা করা যায় না?

Updated: 4 months ago
  • ক
    অসীম দায়
  • খ
    আইনগত সত্তার অভাব
  • গ
    ক্ষুদ্র আয়তন
  • ঘ
    একক মালিকানা
15

এক মালিকানা ব্যবসায়ের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য রয়েছে যা অন্যান্য ব্যবসায় থেকে একে পৃথক করে রাখে। এক মালিকানা ব্যবসায় হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ব্যবসায়। একমালিকানা ব্যবসায়ে আইনগত তেমন ঝামেলা নেই এবং যে কেউ ইচ্ছে করলে স্বল্প পুঁজি নিয়ে এ ব্যবসা শুরু করতে পারে।

নিম্নে একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যসমূহ চিহ্নিত করা হলো—

  • এ জাতীয় প্রতিষ্ঠান গঠন করা খুবই সহজ ও সরল। যেকোনো ব্যক্তি যেকোনো সময়ে এ প্রকার কারবার গঠন করতে পারে । এরূপ কারবার স্থাপন করার জন্য সরকারি আইন ও নিয়মের কোনো বাধ্যবাধকতা থাকে না।
  • এ জাতীয় ব্যবসায়ের মূলধন মালিক নিজেই সরবরাহ করে। সে নিজস্ব সঞ্চয় হতে মূলধনের সংস্থান করতে পারে অথবা প্রয়োজন হলে নিজের দায়িত্বে অপরের নিকট হতে ঋণ করে মূলধনের অভাব পূরণ করতে পারে।
  • ব্যবসায়ের সকল ঝুঁকি মালিক একাই বহন করে। মালিকই ব্যবসায়ের প্রকৃত অধিকারী। সুতরাং তাকেই ব্যবসায়ের সমস্ত ঝুঁকি ও অনিশ্চয়তা বহন করতে হয় ।
  • ব্যবসায় পরিচালনা ও ব্যবস্থাপনার সম্পূর্ণ দায়িত্ব হলো মালিকের। অবশ্য মালিক স্বয়ং ব্যবস্থাপনার নীতি ও পদ্ধতি নির্ধারণ করে অনেক ক্ষেত্রে ব্যবসায়ের প্রত্যক্ষ পরিচালনার দায়িত্ব কর্মচারীর উপর ছেড়ে দিতে পারে।
  • ব্যবসায়ের আয়তন ক্ষুদ্র হওয়ায় সিদ্ধান্ত গ্রহণে কাউকে ডাকতে হয় না। মালিক যেকোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে ।
  • হিসাব তৈরির ক্ষেত্রে কোনো বাঁধাধরা নিয়ম নেই। মালিক তার নিজের মতো করে হিসাব সংরক্ষণ করতে পারে। তাই এক্ষেত্রে একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা হয় ।
  • এরূপ ব্যবসায় প্রতিষ্ঠানের একক কর্তৃত্বের অধিকারী হওয়ায় যেকোনো বিষয়ে সে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এজন্য এ ধরনের ব্যবসায়ে অধিকতর নমনীয়তা লক্ষ্য করা যায় ।
  • একমালিকানা ব্যবসায়ে মালিক নিজেই ব্যবসায় পরিচালনা করে বিধায় ক্রেতা, সরবরাহকারি, কর্মচারী ইত্যাদি পক্ষের সাথে তার প্রত্যক্ষ সম্পর্ক গড়ে উঠে। তাই প্রত্যক্ষ সম্পর্ক যেখানে ব্যবসায়িক স্বার্থে অত্যাবশ্যক, সেখানে এ ধরনের ব্যবসায়ই সর্বাপেক্ষা উত্তম ।
  • এরূপ ব্যবসায়ের কোনো আইনগত পৃথক সত্তা নেই। কারবার হতে মালিককে পৃথক করে দেখা হয় না।
  • এরূপ ব্যবসায়ের স্থায়িত্ব মালিকের ইচ্ছার উপর নির্ভরশীল। মালিক ইচ্ছা করলে যেকোনো সময় ব্যবসায় গুটিয়ে ফেলতে পারে। আবার ইচ্ছা করলে যতদিন খুশি ততদিন পর্যন্ত সে কারবার চালু রাখতে পারে।

Related Question

View All
  • ক
    কৃত্রিম ব্যক্তিসত্তার অভাব
  • খ
    মূলধনের অভাব
  • গ
    একক ঝুঁকি
  • ঘ
    ব্যবস্থাপনার অদক্ষতা
21
  • ক
    একমালিকানা
  • খ
    অংশীদারি
  • গ
    যৌথমূলধনি কোম্পানি
  • ঘ
    সমবায় সমিতি
10
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই