কী ঝরে সারাদিন সারারাত?
কী ঝরে সারাদিন সারারাত?
-
ক
স্বপ্ন
-
খ
জল
-
গ
অগ্নি
-
ঘ
মধু
শ্রাবণে
সুকুমার রায়
জল বারে জল ঝরে সারাদিন সারারাত -
অফুরান নামতায় বাদলের ধারাপাত।
আকাশের মুখ ঢাকা, ধোঁয়ামাখা চারিধার,
পৃথিবীর ছাত পিটে বামাঝম্ বারিধার।
স্নান করে গাছপালা প্রাণখোলা বরষায়,
নদীনালা ঘোলাজল ভরে উঠে ভরসায়।
উৎসব ঘনঘোর উন্মাদ শ্রাবণের
শেষ নাই শেষ নাই বরষার প্লাবনের।
জলেজলে জলময় দশদিক টলমল্
অবিরাম একই গান, ঢালো জল, ঢালো জল।
ধুয়ে যায় যত তাপ জর্জর গ্রীষ্মের,
ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের।
শুধু যেন বাজে কোথা নিঃঝুম ধুকধুক,
ধরণীর আশাভয় ধরণীর সুখদুখ।

Related Question
View Allকবিতাংশ ও 'শ্রাবণে' কবিতায় কোন ঋতুর অস্তিত্ব লক্ষণীয়?
-
ক
গ্রীষ্ম
-
খ
বর্ষা
-
গ
শরৎ
-
ঘ
হেমন্ত
কবিতাংশ ও 'শ্রাবণে' কবিতার আলোকে বলা যায়-
i. বর্ষায় অবিরাম মেঘ গর্জন করে
ii. বর্ষা মানবহৃদয়েও প্রভাব ফেলে
iii. বর্ষা প্রকৃতিকে নবসাজে সজ্জিত করে
নিচের কোনটি সঠিক?
-
ক
i ও ii
-
খ
i ও iii
-
গ
ii ও iii
-
ঘ
i ii ও iii
উদ্দীপকটি তোমার পঠিত কোন কবিতাকে ইঙ্গিত করে?
-
ক
শ্রাবণে
-
খ
সাম্য
-
গ
নতুন দেশ
-
ঘ
এই অক্ষরে
ইঙ্গিত করার কারণ-
i. বর্ষণে নদী প্লাবিত
ii. বৃষ্টি
iii. প্রকৃতি
নিচের কোনটি সঠিক?
-
ক
i ও ii
-
খ
i ও iii
-
গ
ii ও iii
-
ঘ
i ii ও iii
কবিতাংশের দৃশ্যটি তোমার পঠিত কোন কবিতাকে স্মরণ করিয়ে দেয়?
-
ক
নতুন দেশ
-
খ
আমার বাড়ি
-
গ
মেলা
-
ঘ
শ্রাবণে
উদ্দীপক এবং আলোচ্য কবিতায় ফুটে উঠেছে-
i. বর্ষাস্নাত প্রকৃতির চিত্র
ii. বর্ষার বর্ণনা
iii. বর্ষীয় মানব মনের অবস্থা
নিচের কোনটি সঠিক?
-
ক
i ও ii
-
খ
i ও iii
-
গ
ii ও iii
-
ঘ
i ii ও iii
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন