কোনটি থেকে ঘি তৈরি হয়?
কোনটি থেকে ঘি তৈরি হয়?
-
ক
তিল
-
খ
তিসি
-
গ
মাখন
-
ঘ
বাদাম

বাদামের পুষ্টিমূল্য- বাংলাদেশে উৎপাদিত বাদামের মধ্যে চিনা বাদাম উল্লেখযোগ্য। এছাড়া কাজু বাদাম, পেস্তাবাদাম ও কাঠবাদাম রয়েছে।
একনজরে বাদামের পুষ্টিমূল্য
| প্রধান পুষ্টি উপাদান | অন্যান্য উল্লেখযোগ্য পুষ্টি উপাদান |
| প্রোটিন ও ফ্যাট | কার্বোহাইড্রেট, থায়ামিন, রিবোফ্লাভিন, ক্যালসিয়াম, ফসফরাস, জিংক ও লৌহ |
চিনা বাদাম ফসফরাসের ভালো উৎস। লৌহ ও ক্যালসিয়ামও সামান্য পরিমাণে পাওয়া যায়। এছাড়াও অন্যান্য ধাতব লবণের মধ্যে ম্যাংগানিজ, পটাশিয়াম, কপার ও জিংক পাওয়া যায়। অত্যন্ত পুষ্টিকর এই খাবারটি খেতেও সুস্বাদু। তাই সকলের কাছে গ্রহণযোগ্য।
| কাজ- ১ বাদাম কোন পুষ্টি উপাদানের উৎকৃষ্ট উৎস? তুমি কোন খাবারের পরিবর্তে বাদাম খাবে লেখো। |
তেল ও ঘিয়ের পুষ্টিমূল্য- উদ্ভিজ্জ উৎস থেকে ভোজ্য তেল পাওয়া যায়। ভোজ্য তেল প্রধানত রান্নায় ব্যবহৃত হয়। সরিষা, তিল, সূর্যমুখী, চিনা বাদাম, সয়াবিন, তুলাবীজ, ও ভুট্টা ইত্যাদিতে বেশ ভালো পরিমাণে স্নেহপদার্থ থাকে। তাই এই বীজগুলো থেকে তেল উৎপাদিত হয়। খাদ্যের মধ্যে তেল থেকে সবচেয়ে বেশি তাপ শক্তি পাওয়া যায়।

একনজরে তেল ও ঘিয়ের পুষ্টিমূল্য
| প্রধান পুষ্টি উপাদান | অন্যান্য উল্লেখযোগ্য পুষ্টি উপাদান |
| ফ্যাট | ভিটামিন এ, ডি, ই, কে |
প্রাণিজ উৎস হতে ঘি পাওয়া যায়। দুধের সর থেকে প্রথমে মাখন ও মাখন থেকে ঘি তৈরি হয়। ঘিয়ে প্রধানত ফ্যাট থাকে এতে আরও থাকে এ, ডি, ই, কে। তেল ও ঘি খাবারের স্বাদ বৃদ্ধি করে।
| কাজ- ১ তেল ও ঘি শরীরে কী ধরনের কাজ করতে সাহায্য করে সে সম্পর্কে একটা তালিকা তৈরি করে শ্রেণিতে উপস্থাপন করবে। |
Related Question
View Allতেল উৎপাদিত হয় যেসব বীজ থেকে তা হলো-
i. সরিষা, তিল নিচের কোনটি সঠিক?
ii. সূর্যমুখী, তুলাবীজ
iii. গম, পাট
নিচের কোনটি সঠিক?
-
ক
i ও ii
-
খ
i ও iii
-
গ
ii ও iii
-
ঘ
i, ii ও iii
বাদামের প্রধান পুষ্টি উপাদান কোনটি?
-
ক
কার্বোহাইড্রেট ও প্রোটিন
-
খ
প্রোটিন ও ফ্যাট
-
গ
কার্বোহাইড্রেট ও ফ্যাট
-
ঘ
প্রোটিন ও ভিটামিন
বাংলাদেশে উৎপাদিত বাদামের মধ্যে কোনটি উল্লেখযোগ্য পরিমাণে উৎপাদিত হয়?
-
ক
কাজু
-
খ
চিনা
-
গ
কাঠ
-
ঘ
পেস্তা
চিনাবাদামে কোনটি সামান্য পরিমাণে পাওয়া যায়?
-
ক
ফসফরাস
-
খ
ফ্যাট
-
গ
ক্যালসিয়াম
-
ঘ
প্রোটিন
ফসফরাসের সবচেয়ে ভালো উৎস কোনটি?
-
ক
চিনাবাদাম
-
খ
সূর্যমুখী
-
গ
কাজু বাদাম
-
ঘ
তুলাবীজ
ভোজ্য তেলের উৎস কোনটি
-
ক
প্রাণিজ
-
খ
উদ্ভিজ্জ
-
গ
খনিজ
-
ঘ
কৃত্রিম
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!