কোনটি পারিবারিক খামারের স্থায়ী খরচ?

Updated: 1 year ago
  • ক
    বালতি
  • খ
    লিটার
  • গ
    টিকা
  • ঘ
    খাদ্য ক্রয়
916
Add Explanation

পারিবারিক খামার একটি অর্থনৈতিক প্রতিষ্ঠান । সুতরাং এইরূপ অন্যান্য প্রতিষ্ঠানের মতো পারিবারিক কৃষি খামারের সকল স্থাবর-অস্থাবর সম্পদ সম্পত্তির বিবরণ, ব্যয় বা বিনিয়োগের যাবতীয় তথ্য, আয়ের সকল তথ্য এবং মুনাফার তথ্য লিপিবদ্ধ বা নথিবদ্ধ করা প্রয়োজন । নিচে একটি নমুনা উপস্থাপন করা হলো :

পারিবারিক খামার : আলিফ পারিবারিক খামার

মালিকের নাম       : আলিফ মিঞা

ঠিকানা                 : গ্রাম-বয়রা

                             মৌজা-বয়রা-ভালুকা

                            উপজেলা/থানা- ময়মনসিংহ সদর
                            ডাকঘর- ময়মনসিংহ ২২০২

পারিবারিক খামারে মোট জমির পরিমাণ : ১ বিঘা (৩৩ শতক) ।
উঁচু জমি                           : ৩ শতক
মাঝারি নিচু জমি               : ১০ শতক
পুকুর                                :২০ শতক
খামার                               : ৩ টি
মৎস্য খামার                     : ২০ শতক
সবজি খামার                    : ১০ শতক
ব্রয়লার মুরগির খামার       : ৩ শতক

নিম্নে ব্রয়লার মুরগির খামারের আয় ব্যয়ের হিসাব বর্ণনা করা হলো ।

খামারের উৎপাদনের আয়-ব্যয়ের হিসাব
পারিবারিকভাবে ব্রয়লার ও লেয়ার মুরগি পালন করলে নিজেদের খাবার মাংস ও ডিমের চাহিদা মেটে । তাছাড়া ব্রয়লার ও খাবার ডিম বাজারে বিক্রি করে বাড়তি আয় করা সম্ভব। নিচে ১০০টি ব্রয়লার মুরগি পালনের আয়-ব্যয় হিসাব করার একটি নমুনা দেওয়া হলো ।

ব্রয়লার মুরগি পালনের ব্যয়ের খাত ২টি- ক । স্থায়ী খরচ খ। চলমান খরচ

ক। স্থায়ী খরচ (Capital or Fixed Expenditure) : খামারে বাচ্চা তোলার আগে জমি, মুরগির ঘর, আসবাবপত্র, ব্রুডার যন্ত্র, খাদ্যের পাত্র, পানির পাত্র, ড্রাম ও বালতি ইত্যাদি খাতসমূহে যে সমস্ত খরচ হয় তাকে মূলধন বা স্থায়ী খরচ বলে। নিচে ১০০টি ব্রয়লার মুরগি পালনের ব্যয় হিসাব করার একটি ছক দেওয়া হলো ।

           
 জমি  মুরগির ঘর তৈরি  ব্রুডার যন্ত্র (হোভার, চিক গার্ড, বাল্ব)   খদ্যের ও পানির পাত্র  পানির বালতি ও ড্রাম  মোট স্থায়ী খরচ
 নিজ  ৮,০০০/-  ২,০০০/-  ১,০০০/-  ১,০০০/-  ১২,০০০/-

খ. চলমান খরচ (Recurring Expenditure) : খামারে বাচ্চা ক্রয় থেকে শুরু করে দৈনন্দিন যে সব খরচ হয় তাকে চলমান খরচ বলে । বাচ্চা পালনকালে শেষ পর্যন্ত ১০০টির মধ্যে ২-৫ টির মৃত্যু হয়। চলমান খরচের মধ্যে বাচ্চার দাম, খাদ্য ক্রয়, চলতি বিদ্যুৎ খরচ, টিকা ও ঔষধ, লিটার (মুরগির বিছানা), শ্রমিক ও পরিবহন খরচ উল্লেখযোগ্য । ব্রয়লার মুরগি মোট ১ মাস খামারে থাকে । নিচে পারিবারিক খামারে ১০০টি ব্রয়লার মুরগি পালনের চলমান খরচ হিসাব করার একটি ছক উদাহরণ হিসাবে দেওয়া হলো ।

               
 বাচ্চার দাম (প্রতিটি ৫০/-)  খাদ্য ক্রয় (প্রতিটির জন্য ৩ কেজি করে মোট ৩০০ কেজি খাদ্য, প্রতি কেজি ৩৩/-) বিদ্যুৎ খরচ   টিকা ও ঔষধ  লিটার  শ্রমিক  পরিবহন খরচ  মোট চলমান খরচ
 ৫,০০০/-  ৯,৯০০/-  ৩০০/-  ১৫০০/-  ২০০/-  নিজ ৫০০/-  ১৭,৪০০/-
কাজ : শিক্ষার্থীরা এককভাবে ১৬০টি ব্রয়লার মুরগি পালনের আয়-ব্যয়ের হিসাব লিখে ক্লাসে জমা দিবে ।

প্রকৃত ব্যয় হিসাবের জন্য মোট চলমান খরচের সাথে মুরগির ঘর, যন্ত্রপাতি, মূলধন ও চলমান খরচের উপর অপচয় খরচ (Depreciation Cost) হিসাব করতে হবে ।

মোট বাৎসরিক অপচয় খরচ (Depreciation Cost )

১ । মুরগির ঘরের উপর (৮০০০/- টাকার উপর ৫%) = ৪০০/-
২ । যন্ত্রপাতির উপর (৪,০০০/-টাকার উপর ১০%) = ৪০০/-
৩ । মোট স্থায়ী মূলধন ও মোট চলমান খরচ = (১২,০০০+ ১৭,৪০০/-) উপর ১৫% = ৪, ৪১০/-
মোট বাৎসরিক অপচয় খরচ = ৫,২১০/- টাকা

এক বছরে যদি ১০টি ব্যাচ পালন করা যায় তবে একটি ব্যাচের মোট অপচয় খরচ হবে = টাঃ ৫২১/- টাকা অতএব মোট ব্যয় = মোট চলমান খরচ + একটি ব্যাচের মোট অপচয় খরচ = টাঃ ১৭,৪০০/- +টাঃ ৫২১/- টাকা - টাঃ ১৭,৯২১/- =

আয় (Income) : ব্রয়লার মুরগি, লিটার ও খাদ্যের বস্তা বিক্রি করে আয় করা যায় । তাছাড়া লিটার জৈব সার হিসাবে জমিতে এবং মাছের খাদ্য তৈরিতে পুকুরে ব্যবহার করা যায় । নিচে পারিবারিক খামারে ১০০টি ব্রয়লার মুরগি থেকে আয় হিসাব করার একটি ছক উদাহরণ হিসাবে দেওয়া হলো ।

       
ব্রয়লার মুরগি বিক্রি
৯৫টি (৫% মৃত্যু) ১৫০/- কেজি (গড় ওজন ১.৪ কেজি)
 
 লিটার বিক্রি  খাদ্যের বস্তা বিক্রি (বস্তা ৬টি, প্রতিটি ১০/-)  মোট আয়
 ১৯,৫০০/-  ১০০/-  ৬০/-  ২০,১১০/-

নিট লাভ = (মোট আয় - মোট ব্যয়)=টাঃ ২০,১১০/- - টাঃ ১৭,৯২১/- = টাঃ ২,১৮৯/- টাকা

কাজ : শিক্ষার্থীরা খামারের আয় ব্যয়ের ও লাভ ক্ষতির হিসাব নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে লিখবে ।

নতুন শব্দ: স্থায়ী খরচ, চলমান খরচ, লিটার

শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই