কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
-
ক
কলেরা
-
খ
বসন্ত
-
গ
হাম
-
ঘ
ধনুষ্টংকার
ব্যাখ্যা : ভাইরাসজনিত রোগসমূহ হল:
• মানুষের রোগ : বসন্ত, হাম, পোলিও, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, হার্পিস, ডেঙ্গু, ভাইরাল হেপাটাইটিস, এইডস
• উদ্ভিদের রোগ: মোজাইক রোগ, লিফরোল, বুসিস্ট্যান্ড, ধানের টুং গ্রো
• প্রাণীর রোগ: গরুর বসন্ত
গরু, ভেড়া, মহিষ, ছাগলের “ফুট এন্ড মাউথ” রোগ
কুকুর ও বিড়ালের জলাতঙ্ক।
• অন্যান্য: বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু।
ভাইরাস নামক এক ধরনের রোগসৃষ্টিকারী জীবাণু (কারও কারও মতে নির্জীব কণিকা) মানবদেহকে আক্রমণ করে দেহে যেসব রোগের সৃষ্টি করে, তাদেরকে ভাইরাসঘটিত রোগ বা ভাইরাসজনিত রোগ বলে। ভাইরাস আক্রমণ করে দেহে প্রবেশ করতে সফল হলে বলা হয়, ভাইরাসের সংক্রমণ (ইনফেকশন) হয়েছে। সব ভাইরাসই পরজীবী। তারা কেবলমাত্র জীবন্ত কোষের ভেতরে প্রজনন ও বংশবিস্তার করতে পারে। ভাইরাস যে জীবন্ত কোষের ভেতরে বাস করে, তাকে পোষক কোষ বলে। ভাইরাস আকারে ব্যাকটেরিয়া কোষের চেয়ে অনেক ছোট হয়; এদের বেশির ভাগের আকার ০.০১ মাইক্রোমিটার থেকে ০.১ মাইক্রোমিটার ব্যাসার্ধের হয় (১ মাইক্রোমিটার ১ মিটারের ১০ লক্ষ ভাগের এক ভাগ)। খুবই কম সংখ্যক ভাইরাস ব্যাকটেরিয়া কোষকে আক্রমণ করে। মানুষ ছাড়াও অন্যান্য প্রাণী এবং বহু উদ্ভিদেরও ভাইরাসঘটিত রোগ হয়।
ভাইরাস মানবদেহে অনেক রোগব্যাধির সৃষ্টি করতে পারে। যেমন সর্দিকাশি বা ঠান্ডা লাগা, ইনফ্লুয়েঞ্জা, হাম, কর্ণমূলপ্রদাহ (মাম্পস), জার্মান হাম (রুবেলা), ইত্যাদি।
উদ্ভিদের ভাইরাসজনিত রোগঃ
ভাইরাসের নাম | পোষক | ভাইরাসজনিত রোগ |
|---|---|---|
| টোবাকো মোজাইক ভাইরাস (Tobacoo Mosaic Virus) | তামাক | তামাকের মোজাইক রোগ |
| বিন মোজাইক ভাইরাস (Bean Mosaic Virus) | সীম | সীমের মোজাইক রোগ |
| টুংরো ভাইরাস (Tungro Virus) | ধান | ধান গাছের টুংরো রোগ |
| বুশিস্ট্যান্ট ভাইরাস (Bushystant Virus) | টমেটো | টমেটোর বুশিস্ট্যান্ট রোগ |
| বানচি টপ ভাইরাস (Banchy top Virus) | কলা | কলার বানচি টপ রোগ |
| পট্যাটো মোজাইক ভাইরাস (Potato Mosaic Virus) | গোল আলু | গোল আলুর মোজাইক রোগ |
প্রাণীর ভাইরাসজনিত রোগঃ
ভাইরাসের নাম | পোষক | ভাইরাসজনিত রোগ |
|---|---|---|
| ইনফ্লুয়েঞ্জা ভাইরাস (Influenza Virus) | মানুষ | ইনফ্লুয়েঞ্জা |
| হার্পিস ভাইরাস (Herpes Virus) | মানুষ | হার্পিস |
| হেপাটাইটিস বি/সি ভাইরাস (Hepatites B / C Virus) | মানুষ | জন্ডিস |
| এইচ আই ভি (HIV) | মানুষ | এইডস (রোগ নয়, লক্ষণ সমষ্টি) |
| ভেরিওলা ভাইরাস (Variola Virus) | মানুষ | বসন্ত |
| রুবিওলা ভাইরাস (Rubeola Virus) | মানুষ | হাম |
| পোলিও ভাইরাস (Polio Virus) | মানুষ | পোলিও |
| র্যাবিস ভাইরাস (Rabis Virus) | মানুষ | জলাতঙ্ক |
| ইয়েলো ফিবার ভাইরাস (Yellow Fever Virus) | মানুষ | পীতজ্বর |
| ফ্লাভি ভাইরাস (Flavi Virus) | মানুষ | ডেঙ্গুজ্বর |
| ভ্যাক্সিনিয়া ভাইরাস (Vaccinia Virus) | গরু | গো-বসন্ত |
| ফুট অ্যান্ড মাউথ ভাইরাস (Foot and Mouth Virus) | গবাদিপশু | ফুট এণ্ড মাউথ ডিজিস |
Related Question
View Allকোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়?
-
ক
এটি অকোষীয়
-
খ
এটিতে প্রটোপ্লাজম বিদ্যমান
-
গ
এটি অতি আণুবীক্ষণীক
-
ঘ
এটি কেবল সজীব কোষে বংশবৃদ্ধি করে
নিচের কোনটি দিয়ে ভাইরাস গঠিত হয়?
-
ক
প্রোটিন
-
খ
লিপিড
-
গ
নিউক্লিক অ্যাসিড
-
ঘ
নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন
নিচের কোনটি জুনোটিক ভাইরাস নয়?
-
ক
-
খ
SARS-CoV
-
গ
MERS-CoV
-
ঘ
SARS-CoV-2
যকৃত সিরোসিসের (Liver Cirrhosis) জন্য কোন ভাইরাস দায়ী?
-
ক
হেপাটাইটিস-সি
-
খ
হার্পিস ভাইরাস
-
গ
রিট্রোভাইরাস
-
ঘ
সিমিয়ান ভাইরাস
নিচের কোনটি ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে?
-
ক
রাইবোজোম
-
খ
ইন্টারফেরন
-
গ
হরমোন
-
ঘ
ব্যাকটেরিয়া
HIV ভাইরাস মূলত কোন কোষকে আক্রমণ করে?
-
ক
CD8+
-
খ
B cells
-
গ
Macrophage
-
ঘ
T cell
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন