কোনটি লাতিন আমেরিকার দেশ?

Updated: 8 months ago
  • কানাডা
  • কলম্বিয়া
  • কাতার
  • জাপান
1.2k
ব্যাখ্যাঃ

লাতিন আমেরিকা বলতে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের এমন অঞ্চলগুলোকে বোঝায় যেখানকার জনগণ লাতিন ভাষা থেকে উদ্ভূত রোমান্স ভাষাসমূহে কথা বলে। রোমান্স ভাষা বলতে মূলত স্পেনীয় এবং পর্তুগিজ ভাষাকে বোঝায়। এই অঞ্চলটির উত্তরে রয়েছে ইঙ্গ আমেরিকা অঞ্চল যেখানকার মানুষ মূলত ইংরেজি ভাষায় কথা বলে। উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের ২০টি দেশ এই অঞ্চলের মধ্যে পড়ে। এগুলোর মধ্যে দক্ষিণ আমেরিকার ১০টি, মধ্য আমেরিকার ৬টি, ক্যারিবিয়ান অঞ্চলের ৩টি ও উত্তর আমেরিকা মহাদেশের ১টি দেশ রয়েছে।

এক নজরে লাতিন আমেরিকার দেশসমূহ
দক্ষিণ আমেরিকা মহাদেশ:
আর্জেন্টিনা(স্পেনীয়),
বলিভিয়া(স্পেনীয়),
ব্রাজিল(পর্তুগিজ),
চিলি(স্পেনীয়),
কলম্বিয়া(স্পেনীয়),
ইকুয়েডর(স্পেনীয়),
প্যারাগুয়ে(স্পেনীয়),
পেরু(স্পেনীয়),
উরুগুয়ে(স্পেনীয়) এবং
ভেনেজুয়েলা(স্পেনীয়)।
মধ্য আমেরিকা:
পানামা(স্পেনীয়),
এল সালভাদর(স্পেনীয়),
গুয়েতেমালা(স্পেনীয়),
হুন্ডুরাস(স্পেনীয়),
নিকারাগুয়া(স্পেনীয়) এবং
কোস্টারিকা(স্পেনীয়)।
ক্যারিবিয়ান অঞ্চল:
কিউবা(কিউবান-স্পেনীয়),
হাইতি(ফরাসি) এবং
ডোমিনিকান প্রজাতন্ত্র(স্পেনীয়)।
উত্তর আমেরিকা মহাদেশ:
মেক্সিকো(স্পেনীয়)।
এছাড়াও এসব অঞ্চলের কিছু স্বায়ত্তশাসিত অঞ্চল লাতিন আমেরিকার আওতাভুক্ত।

কলম্বিয়া, আনুষ্ঠানিকভাবে কলম্বিয়া প্রজাতন্ত্র, দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমাংশে অবস্থিত একটি রাষ্ট্র, যা ভৌগোলিকভাবে অত্যন্ত বৈচিত্র্যময়। এটি দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যার তটরেখা ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগর—উভয়ের সাথেই বিস্তৃত। দেশটির পূর্বে ভেনেজুয়েলা ও ব্রাজিল, দক্ষিণে ইকুয়েডর ও পেরু এবং উত্তর-পশ্চিমে পানামা অবস্থিত। রাজধানী ও বৃহত্তম শহর বোগোতা। নয়নাভিরাম সমুদ্রসৈকত, আন্দিজ পর্বতমালা ও ঘন অতিবৃষ্টি অরণ্যে সমৃদ্ধ হলেও রাজনৈতিক অস্থিরতা, দীর্ঘদিনের গৃহসংঘাত ও মাদক চোরাচালান কলম্বিয়াকে আন্তর্জাতিকভাবে আলোচিত ও বিতর্কিত করে তুলেছে। তা সত্ত্বেও কলম্বিয়ার গণতান্ত্রিক সরকারব্যবস্থার ইতিহাস দীর্ঘ এবং লাতিন আমেরিকার প্রাচীন রাজনৈতিক ঐতিহ্যের একটি অংশ।

ইউরোপীয়দের আগমনের আগে কলম্বিয়া অঞ্চলে চিবচা, মুইসকা, তাইরোনা, কুইম্বায়া ও জেনু জাতিসহ বহু আদিবাসী জনগোষ্ঠীর বসবাস ছিল। ষোড়শ শতক থেকে প্রায় তিনশ বছর কলম্বিয়া স্পেনের উপনিবেশ ছিল এবং এই ঔপনিবেশিক শাসনই দেশটির তীব্র শ্রেণীবৈষম্যের ভিত্তি তৈরি করে। ১৮১৯ সালে সিমন বলিভারের নেতৃত্বে দেশটি স্বাধীনতা লাভ করে এবং একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রে রূপ নেয়। স্বাধীনতার পরও সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতা দীর্ঘদিন একটি ক্ষুদ্র বিত্তশালী শ্রেণীর হাতে কেন্দ্রীভূত থাকে। কফিভিত্তিক অর্থনীতির বিকাশে মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটলেও শ্রেণীবৈষম্য পুরোপুরি দূর হয়নি।

২০শ শতকের মধ্যভাগ থেকে কলম্বিয়া দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ, বামপন্থী গেরিলা, আধা-সামরিক বাহিনী ও সরকারি সেনাবাহিনীর সংঘাতে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই সময়ে কোকেনসহ অবৈধ মাদক উৎপাদন ও পাচার দেশটির সামাজিক ও রাজনৈতিক কাঠামোকে আরও দুর্বল করে তোলে। সরকার গেরিলা গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনা ও মাদক উৎপাদন নিয়ন্ত্রণে নানা উদ্যোগ গ্রহণ করেছে। বহু সংকট সত্ত্বেও কলম্বিয়া দক্ষিণ আমেরিকার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে তার সাংবিধানিক গণতন্ত্র, সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহাসিক গুরুত্ব বজায় রেখে চলেছে।

Related Question

View All
Updated: 7 months ago
  • কলম্বিয়া
  • বলিভিয়া
  • আর্জেন্টিনা
  • চিলি
1.4k
Updated: 1 week ago
  • উত্তর আমেরিকা

  • দক্ষিণ আমেরিকা

  • ইউরোপ

  • আফ্রিকা

1.1k
Updated: 1 week ago
  • উত্তর আমেরিকা
  • দক্ষিণ আমেরিকা
  • ইউরোপ
  • আফ্রিকা
532
Updated: 1 day ago
  • Jean Chretien
  • Stephen Harper
  • Justin Trudeau
  • Pierre Trudeau
689
Updated: 3 months ago
  • Colombia
  • Cameron
  • Brazil
  • Nigeria
614
Updated: 1 day ago
  • Venezuela
  • Columbia
  • Argentina
  • Ecuador
578
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই