কোনটি হাইড্রার সাথে মিথোজীবিতায় অংশ নেয়?
-
ক
Hydrochlorella
-
খ
Zoocholrella
-
গ
Chara
-
ঘ
Vallisnaria
যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন এ ধরনের সাহচর্যকে মিথোজীবিতা বলে। এ অবস্থায় জীবদুটিকে মিথোজীবী (symbiont) বলা হয়। Hydra viridissima (=Chlorohydra viridissima) নামক সবুজ হাইড্রা ও Zoochlorella নামক শৈবালের মধ্যে এ সম্পর্ক সুস্পষ্ট দেখা যায়। Zoochlorella বা সবুজ শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে বাস করে। হাইড্রা অর্ধস্বচ্ছ প্রাণী হওয়ায় এ শৈবালের অন্তঃস্থ উপস্থিতি এ হাইড্রাকে সবুজ বর্ণ দান করে এবং এজন্য হাইড্রাটিও বাইরে থেকে সবুজ দেখায়। নিম্নোক্তভাবে এরা পরস্পরের কাছ থেকে উপকৃত হয়।
মিথোজীবীতাঃ যখন দুটি ভিন্ন প্রজাতিভুক্ত জীব ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন এ ধরনের সাহচর্যকে মিথোজীবিতা বলে। এ অবস্থায় জীবদুটিকে মিথোজীবী (symbiont) বলা হয়। Chlorohydra viridissima নামক সবুজ হাইড্রা ও Zoochlorella নামক শৈবাল এর মধ্যে এ সম্পর্ক সুস্পষ্ট প্রতিফলিত হতে দেখা যায়। নিম্নোক্তভাবে এরা পরস্পরের কাছ থেকে উপকৃত হয়।
শৈবালের প্রাপ্ত উপকারঃ
•আশ্রয়ঃ শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল (অন্তঃকোষীয়) পেশি-আবরণী কোষে আশ্রয় পায় ; •সালোকসংশ্লেষণঃ হাইড্রার শ্বসনে সৃষ্ট CO2-কে সালোকসংশ্লেষণের কাঁচামাল হিসেবে ব্যবহার করে; •খাদ্যোৎপাদন : হাইড্রার বিপাকীয় কাজে উদ্ভূত নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থকে আমিষ তৈরির বিভিন্ন কাজে ব্যবহার করে।
Hydra-র প্রাপ্ত উপকারঃ
•খাদ্যপ্রাপ্তিঃ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে খাদ্য প্রস্তুত করে তার উদ্বৃত্ত অংশ গ্রহণ করে হাইড্রা শর্করা জাতীয় খাদ্যের অভাব পূরণ করে;
•শ্বসনঃ সালোকসংশ্লেষণকালে শৈবাল যে O, নির্গত করে হাইড্রা তা শ্বসনে ব্যবহার করে;
•CO, শোষণঃ হাইড্রার শ্বসনে সৃষ্ট CO, শৈবাল গ্রহণ করে প্রাণীকে ঝামেলামুক্ত করে;
•বর্জ্য নিষ্কাশনঃ হাইড্রার বিপাকে সৃষ্ট N♭-ঘটিত বর্জ্য শৈবাল কর্তৃক গৃহীত হওয়ায় হাইড্রা সহজেই বর্জ্যপদার্থ মুক্ত হয়।
Related Question
View All-
ক
একজন উপবৃত্ত
-
খ
উভয়েই উপকৃত
-
গ
উভয়েই অপকৃত
-
ঘ
একজন অপকৃত
-
ক
সবুজ হাইড্রা ও জুক্লোরেলা
-
খ
হাইড্রা ও ছত্রাক
-
গ
মশা ও মানুষ
-
ঘ
সবগুলাে
-
ক
-
খ
-
গ
-
ঘ
-
ক
শৈবাল ও Hydra vulgaris এর মধ্যে
-
খ
শৈবাল ও Chlorohydra viridissima এর মধ্যে
-
গ
শৈবাল ও Hydra gangetica এর মধ্যে
-
ঘ
শৈবাল ও plmatohydra oligactis এর মধ্যে
-
ক
মশা
-
খ
এমিবা
-
গ
হাইড্রা
-
ঘ
কেচুকৃমি
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন