কোনটি হাত মেশিনের বৈশিষ্ট্য?
কোনটি হাত মেশিনের বৈশিষ্ট্য?
-
ক
দাম রেশি, যত্ন নেওয়া সহজ
-
খ
দাম কম, যত্ন নেওয়া সহজ
-
গ
দাম কম, যত্ন নেওয়া কঠিন
-
ঘ
দাম কম, যত্ন নেওয়ার প্রয়োজন নেই
ষষ্ঠ শ্রেণির ছাত্রী লিমার বড় বোন কলেজে পড়ে। পড়াশোনার পাশাপাশি সে নিজের পোশাক নিজেই তৈরি করে। বোনের কর্মদক্ষতায় তার মা-বাবা খুব খুশি। বন্ধুরাও তার তৈরি পোশাকের যথেষ্ট প্রশংসা করে। লিমাও তার বোনের মতো কাজ করতে চায়। কিন্তু লিমার মা জানান যে, এখন তার জন্য যা প্রয়োজন তা হচ্ছে, সেলাইয়ের কাজে ব্যবহৃত সরঞ্জামাদি সম্পর্কে ধারণা লাভ করা। পোশাক তৈরির কাজে বিভিন্ন ধরনের ছোট বড় সরঞ্জামের প্রয়োজন হয়। এসব সরঞ্জাম ছাড়া পোশাক তৈরি করা সম্ভব হয় না। সেলাইয়ের সাজ-সরঞ্জাম যদি হাতের কাছে থাকে তবে কাজ করতে সুবিধা হয়, সময় বাঁচে ও বিরক্তি আসে না।
সেলাইয়ের জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের মধ্যে সবচেয়ে প্রধান হলো সেলাই মেশিন। মানুষের কল্যাণে আজ পর্যন্ত যেসব যন্ত্রপাতি আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সেলাই মেশিন অন্যতম।

সেলাইয়ের অন্যান্য সাজ-সরঞ্জামের তুলনায় এই মেশিন বেশ বড় এবং এর দামও বেশি। বাজারে সাধারণত তিন ধরনের সেলাই মেশিন পাওয়া যায়, যেমন- হাত মেশিন, পা মেশিন ও বৈদ্যুতিক মেশিন। এসব মেশিনের সাহায্যে অনেক সুন্দর সুন্দর বৈচিত্র্যময় পোশাক ও গৃহসজ্জার সামগ্রী সেলাই করা যায়।
(১) হাত মেশিন- হাত মেশিন চালাতে বিদ্যুৎশক্তির প্রয়োজন হয় না। বাম হাত দিয়ে কাপড় ধরে, ডান হাত দিয়ে হাতল ঘুরিয়ে সেলাই কাজ করতে হয়। অন্যান্য মেশিনের তুলনায় এই মেশিনের দাম কম এবং যত্ন নেওয়াও সহজ।
(২) পা মেশিন- এই মেশিন চালাতেও বিদ্যুৎশক্তির প্রয়োজন হয় না। পায়ের চাপের সাহায্যে প্যাডেল নাড়াচাড়া করে এই মেশিন চালানো হয়। এই মেশিন ব্যবহারের সময় আমরা দুই হাতের সাহায্যেই কাপড় নিয়ন্ত্রণ করতে পারি। হাত মেশিনের মতো এই মেশিনেরও যত্ন নেওয়া সহজ।

(৩) বৈদ্যুতিক মেশিন- এই মেশিনে বিদ্যুৎশক্তির সাহায্যে অল্প পরিশ্রমে অনেক কাপড় সেলাই করা যায়। অন্যান্য মেশিনের তুলনায় এই মেশিনের দাম বেশি হলেও চালানোর মতো জ্ঞান থাকলে বিভিন্ন ধরনের সেলাইয়ের কাজ তা দিয়ে করা যায়। এই মেশিন ব্যবহার ও যত্ন নেওয়ার সময় দুর্ঘটনা যেন না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।

| কাজ-১ বিভিন্ন ধরনের মেশিনের সুবিধা-অসুবিধাগুলোর পার্থক্য উল্লেখ করো। |
সেলাই মেশিন ছাড়া সেলাই কাজে আনুষঙ্গিক আরও নানারকম সরঞ্জামের দরকার হয়। ব্যবহার অনুযায়ী এগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এ সম্পর্কে পরবর্তী পাঠে আলোচনা করা হলো।
Related Question
View All-
ক
সেলাইয়ের সরঞ্জামাদি. সম্পর্কে ধারণা
-
খ
সুন্দরভাবে কাটতে পারা
-
গ
সেলাই মেশিন চালাতে পারা
-
ঘ
সরঞ্জামের যত্ন করতে পারা
-
ক
হাত মেশিন
-
খ
পা মেশিন
-
গ
বৈদ্যুতিক মেশিন
-
ঘ
এমব্রয়ডারি মেশিন
-
ক
২
-
খ
৩
-
গ
৪
-
ঘ
৫
-
ক
মাপের ফিতান
-
খ
স্কেল
-
গ
সেলাই মেশিন
-
ঘ
চক
-
ক
সেলাইয়ের সরঞ্জাম হাতের কাছে রেখে
-
খ
দ্রুত কাপড় তৈরির মাধ্যমে
-
গ
সেলাইয়ে অভিজ্ঞ হওয়ার মাধ্যমে
-
ঘ
সেলাই মেশিনের ব্যবহার বৃদ্ধি করে
-
ক
বাম হাতে
-
খ
ডান হাতে
-
গ
উভয় হাতে
-
ঘ
যে কোনো হাতে
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন