কোনো কিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে কী বলে?

Updated: 1 month ago
  • চাহিদা
  • অভাব
  • প্রয়োজন
  • বিপণন
1.7k
ব্যাখ্যাঃ

প্রয়োজন, অভাব ও চাহিদা (Needs, Wants and Demands)

দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য বিভিন্ন দ্রব্যসামগ্রী ও সেবার আবশ্যকতা অনুভব করাকে প্রয়োজন (Need) বলে। বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, চিকিৎসা, সেবা ইত্যাদি অপরিহার্য। যেমন, ক্ষুধা নিবারণের জন্য মানুষ খাদ্য গ্রহণ করে আবার মানুষ বাসস্থানের প্রয়োজন বোধ করে নিরাপদে ও আরামের থাকার জন্য। মানুষের এই প্রয়োজন পূরণ করা থেকে বিপণনের মৌলিক ধারণার শুরু হয়েছে।

সমাজ, সংস্কৃতি বা ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়ে 'প্রয়োজন' যখন দ্রব্য সামগ্রী ও সেবার আকারে প্রকাশ পায় তখন তাকে অভাব (Want) বলে। মানুষ ভালোভাবে বেঁচে থাকার জন্য বিভিন্ন বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রীর প্রয়োজন অনুভব করে। যেমন, বাসস্থানের প্রয়োজন পূরণ করার জন্য মানুষের টিনের তৈরি ঘর, ইটের তৈরি অট্টালিকা বা কাঠের তৈরি ঘরবাড়ি প্রয়োজন হতে পারে। ভোক্তার বাসস্থানের এই প্রয়োজন কোনম ধরনের আবাসন দিয়ে পূরণ হবে তা ভোক্তার সংস্কৃতি, ব্যক্তিত্ব বা সমাজ দ্বারা নির্ধারিত হয়। সাধারণত বাংলাদেশের নিম্নবিত্তের ভোক্তা টিনের তৈরি ঘর দিয়ে বাসস্থানের প্রয়োজন পূরণ করে, আবার উচ্চ বিত্তের ভোক্তা রড- ইট- বালু-সিমেন্টের তৈরি অট্টালিকা এবং পাহাড়ি এলাকার ভোক্তা কাঠের তৈরি ঘর-বাড়ি দিয়ে তার প্রয়োজন পূরণ করে।

কোন দ্রব্য বা সেবার অভাব থাকলে এবং সেটি ক্রয় করার জন্য অর্থ ব্যয় করার ইচ্ছা ও সামর্থ্য থাকলে তাকে চাহিদা (Demand) বলে। উদাহরণ স্বরূপ বলা যায়, কোন ভোক্তার বাসস্থানের অভাব রয়েছে, একারণে সে টিনের তৈরি ঘর বা ইটের তৈরি অট্টালিকা অথবা কাঠের তৈরি ঘর তৈরি করে তার বাসস্থানের অভাব পূরণ করতে পারে। আর্থিক সামর্থ্য অনুযায়ী ভোক্তা যখন টিনের ঘর তৈরি করার জন্য করার ইচ্ছা করে, তখন বলা যায় যে তার নিকট টিনের চাহিদা রয়েছে।

Related Question

View All
  • পণ্য উন্নয়ন
  • সূচনা
  • প্রবৃদ্ধি
  • পূর্ণতা
45
  • নগদ
  • পরিমাণগত
  • কার্যভিত্তিক
  • মৌসুমি
34
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই