কোন আর্ন্তজাতিক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে?

Updated: 8 months ago
  • ইউনিসেফ
  • ইউনেস্কো
  • ইউএনডিপি
  • কমনওয়েলথ সাংবাদিক ইউনিয়ন
1.1k
উত্তরঃ

৯ জানুয়ারি ১৯৯৮ কানাডায় বসবাসরত বাংলাদেশি নাগরিক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানকে চিঠি দেন। চিঠিতে তিনি একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদানেরও দাবি জানান।

২৩ জানুয়ারি ১৯৯৮ জাতিসংঘ থেকে উত্তর আসে যে জাতিসংঘের নিয়ম অনুযায়ী, এ সংস্থা কোনো ব্যক্তির আবেদনে বিবেচনায় নিতে পারে না। আবেদন আসতে হবে জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্রের কাছ থেকে। এ প্রেক্ষিতে রফিকুল ইসলাম কানাডা প্রবাসী আরেক বাংলাদেশি নাগরিক আবদুস সালামকে নিয়ে সাতটি ভিন্ন ভাষার ১০জন সদস্য মিলে The Mother Language Lovers of the World নামে একটি সংগঠন গড়ে তুলেন।

২৯ মার্চ ১৯৯৮ এ সংগঠনের পক্ষ থেকে আবার ১০ সদস্যের স্বাক্ষর সম্বলিত সেই একই প্রস্তাব জাতিসংঘে পাঠানো হয়। জাতিসংঘ মহাসচিবের অফিস থেকে জানানো হয়, এটির জন্য যোগাযোগ করতে হবে প্যারিসে অবস্থিত UNESCO’র সাথে।

৪ এপ্রিল ১৯৯৯ UNESCO ফ্যাক্সে পাঁচটি দেশের নাম এবং তাদের UNESCO অফিসের ঠিকানা দিয়ে ঐ সব দেশকে প্রস্তাবটি জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে উত্থাপনের অনুরোধ জানায়। দেশ পাঁচটি হচ্ছে - কানাডা, ভারত, ফিনল্যান্ড, হাঙ্গেরি, এবং বাংলাদেশ। অবশেষে ৫ অক্টোবর - ১৫ নভেম্বর ১৯৯৯ অনুষ্ঠিত UNESCO’র নির্বাহী পরিষদের ১৫৭তম অধিবেশনে প্রস্তাবটি স্বীকৃত লাভ করে।

এরপর UNESCO’র দ্বিবার্ষিক ৩০তম সাধারণ সভার শেষ দিন অর্থাৎ ১৭ নভেম্বর ১৯৯৯ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতির প্রস্তাবটি উত্থাপিত হয়। সেদিনই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। উপস্থিত ১৮৮টি সদস্য রাষ্ট্রের কেউই এ প্রস্তাবের বিরোধিতা করেনি।

  • UNESCO- United Nations Educational, Scientific and Cultural Organization.
  •  প্রতিষ্ঠিত হয়- ১৯৪৫ সালে।
  • সদর দপ্তর- ফ্রান্সের প্যারিসে।
  • বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে- UNESCO
  • বাংলাদেশ UNESCO এর সদস্যপদ লাভ করে ১৯৭২ সালে। 
  •  UNESCO থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়- যুক্তরাষ্ট্র ও ইসরাইল।
     

ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের ঐতিহ্য

স্থান

অবস্থান

ক্ষেত্র

ষাট গম্বুজ মসজিদ (১৯৮৫)বাগেরহাট

স্থাপত্য

সোমপুর বিহার (১৯৮৫)পাহাড়পুর, নওগাঁ

স্থাপত্য

সুন্দরবন (১৯৯৭) খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী ও বরগুনা।

 

উল্লেখ্য যে, বাউল গান, জামদানি শাড়ি, মোঙ্গল শোভাযাত্রা, শীতল পাটি, নওগাঁর নিকেতন নৃত্য ইত্যাদি স্পর্শকাতর সংস্কৃতির তালিকায় যুক্ত করেছে ইউনেস্কো।

Related Question

View All
  • খালেদ আল-ইনানি (মিসর)
  • ইরিনা বোকোভা (বুলগেরিয়া)
  • সেবাস্তিয়ান কুর্জ (অস্ট্রিয়া)
  • আদেঁ আজুলে (ফ্রান্স)
559
Updated: 6 months ago
  • জেনেভা

  • মন্ট্রিল

  • নিউইয়ক

  • প্যারিস

191
Updated: 4 months ago
  • United Nations Education Scientific and Community Organization.
  • United Nations Emergency Social and Cultural Organization.
  • United Nations Educational Scientific and Cultural Organization.
  • United Nations Establishment for Scientific and Commercial Organization.
267
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই