কোন বাক্যটি শুদ্ধ?
-
ক
তাহার জীবন সংশয়পূর্ণ
-
খ
তাহার জীবন সংশময়
-
গ
তাহার জীবন সংশয়ভরা
-
ঘ
তাহার জীবন সংশয়াপূর্ণ
প্রথমে বলে নিচ্ছি, এই বাক্যটি বানানজনিত ভুল। বাক্যস্থিত ‘সংশয়’ শব্দটি বিশেষ্য, যার অর্থ সন্দেহ বা দ্বিধা। সাধারণত কোনো বিশেষ্যপদকে বিশেষণে রূপান্তরিত করতে শব্দের শেষে শব্দাংশ হিসেবে ‘পূর্ণ’, ‘ময়’, ‘ভরা’ ইত্যাদি যুক্ত করতে হয়। আর যেহেতু ‘সংশয়’ শব্দটি বিশেষ্য তাহলে তার বিশেষণ হিসেবে ‘সংশয়পূর্ণ’ শুদ্ধ। অনুরূপভাবে, ‘সংশয়ময়’ বা ‘সংশয়ভরা’। তবে ‘সংশয়াপূর্ণ’ শব্দটি ‘সংশয়পূর্ণ শব্দের অপপ্রয়োগ।
তথ্যগতভাবে, বাংলা একাডেমি বিবর্তনূলক বাংলা অভিধানে (খণ্ড-৩, পৃ. ২৭৫৯) ‘সংশয়ময়’ বা ‘সংশয়াপূর্ণ’ শব্দের ভুক্তি নেই। তবে ‘সংশয়ভরা’ শব্দের ভুক্তি আছে; যার সমার্থক শব্দ দেওয়া ‘সংশয়পূর্ণ’। আবার বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধানে ‘বিপ্রতিপত্তি’ শব্দের সমার্থকে ‘সংশয়পূর্ণ’ শব্দটি পাওয়া যায়। অন্যদিকে ‘সংশয়ময়’ শব্দটি রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতায় পাওয়া গেছে।
তাই সবদিক থেকে বিবেচনা করলে এবং ব্যাকরণিকভাবে অপশনের ১), ২) ও ৩) তিনটিই শুদ্ধ। অর্থগতভাবে অপশন তিনটির দ্বারা ‘গভীর অনিশ্চয়তা প্রকাশ করা হয়েছে।’
প্রশ্নটি এমন হতো, কোন বাক্যটি অশুদ্ধ? সেই ক্ষেত্রে উত্তর নির্বাচিত হতো অপশন (৪)।
Related Question
View All-
ক
এই মামলায় আমি সাক্ষী দেব না।
-
খ
এই মামলায় আমি স্বাক্ষী দেব না।
-
গ
এই মামলায় আমি সাক্ষ্য দেব না।
-
ঘ
এই মামলায় আমি স্বাক্ষ্য দেব না।
-
ক
মেয়েটি মায়াবিনী
-
খ
বিদ্বান নারী
-
গ
সুন্দরী বালিকা
-
ঘ
সুন্দর বালিকা
-
ক
তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।
-
খ
তার বৈমাত্রেয় সহোদর ভাই কৃষক।
-
গ
তিনি মামলায় সাক্ষ্য দিবেন।
-
ঘ
দশচক্রে ঈশ্বর ভূত।
-
ক
সূর্য উদয় হয়েছে?
-
খ
তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি
-
গ
যুক্তি খন্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি
-
ঘ
বিধি লঙ্গন হয়েছে
-
ক
তাকে নির্বাচন করা হয়নি।
-
খ
তাকে নির্বাচিত করা হয়নি।
-
গ
তাকে নির্বাচনের সুযোগ হয়নি।
-
ঘ
তাকে নির্বাচনে আনীত হয়নি।
-
ক
আপনি স্বপরিবারে আমন্ত্রিত
-
খ
তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
-
গ
তোমার পরশ্রীকাতরায় আমি মুগ্ধ
-
ঘ
সেদিন থেকে আমি সেখানে আর যায় না
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন