কোন বানানটি সঠিক?

Updated: 8 months ago
  • পুরস্কার
  • পূরস্কার
  • পুরষ্কার
  • পূরষ্কার
15.7k
উত্তরঃ

পুরস্কার, পুরষ্কার, পরিস্কার, মনষ্কামনা, আবিস্কার, বহিষ্কার, পরিষ্কার, মনস্কামনা, আবিষ্কার, নমষ্কার, নমস্কার।

এই শব্দগুলোর মধ্যে কোনটি সঠিক আর কোনটি ভুল কীভাবে বের করা যাবে?

এখানে সমস্যাটি হচ্ছে যুক্তবর্ণে (যুক্তাক্ষর উচ্চারণ নয়) ‘স্ক’ হবে নাকি ‘ষ্ক’ হবে। এ নিশ্চয় দারুণ এক যন্ত্রণা। এর মধ্যে যদি বলি এসব বিসর্গ সন্ধির নিয়মে হচ্ছে, আসুন নিয়মটি দেখি----তবে তো স্ট্যাটাস পড়াই অনেকে ছেড়ে দেবেন।

তার চেয়ে সহজ কৌশলে চলে আসি।

প্রথমেই আপনি শব্দগুলোর চেহারা ভালো করে দেখুন। যুক্তবর্ণের ('স্ক' বা 'ষ্ক') ঠিক আগের বর্ণটির দিকে তাকান। এই আগের বর্ণটির সঙ্গে ই-কার বা উ-কার যুক্ত থাকলে ‘ষ্ক’ হবে আর যদি যুক্তবর্ণের সঙ্গে ই-কার বা উ-কার যুক্ত না থাকে তবে ‘স্ক’ হবে।

উদাহরণ না দিলে সহজ লাগছে না; তা-ই না?

আসুন তবে উদাহরণ দেখি।

উপরের প্রথম (পুরস্কার) শব্দটিতে যুক্তবর্ণের আগের বর্ণটি হচ্ছে ‘র’। এই ‘র’ সম্পূর্ণ ফ্রি আছে। অর্থাৎ এই ‘র’-এর সঙ্গে ই-কার বা উ-কার যুক্ত নেই। সুতরাং যুক্তবর্ণটি হবে ‘স্ক’ এবং শুদ্ধ বানান হচ্ছে পুরস্কার।

“পরিস্কার” বানান কি ঠিক আছে? দেখা যাক, যুক্তবর্ণের ঠিক আগের বর্ণটি হচ্ছে ‘র’। এই ‘র’-এর সঙ্গে যুক্ত আছে ই-কার; সুতরাং যুক্তবর্ণটি হবে ‘ষ্ক’। এতে শুদ্ধ বানানটি হচ্ছে পরিষ্কার ও অশুদ্ধ বানান হচ্ছে পরিস্কার।

এভাবে শুদ্ধ বানান হচ্ছে পুরস্কার, পরিষ্কার, মনস্কামনা, আবিষ্কার, বহিষ্কার, নমস্কার।

এবার নিচের অংশটুকু যাঁরা ব্যাকরণের নিয়ম জানতে চান তাঁদের জন্য।

বিসর্গ সন্ধির নিয়ম অনুসারে,

‘অ/আ’ স্বরধ্বনির পরে বিসর্গ (ঃ) থাকলে এবং তারপরে অঘোষ কণ্ঠ্য বা ওষ্ঠ্য ধ্বনি (ক, খ, প, ফ) থাকলে ঃ এর স্থানে অঘোষ দন্ত্য শিশ ধ্বনি ( স ) হয়।

অর্থাৎ ‘অ/আ’-র পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে ক/খ/প/ফ থাকলে ‘ঃ’- এর জায়গায় 'স' হয়।

‘অ/আ’ ছাড়া অন্য কোনো স্বরধ্বনির পরে বিসর্গ (ঃ) থাকলে এবং তারপরে অঘোষ কণ্ঠ্য বা ওষ্ঠ্য ধ্বনি (ক, খ, প, ফ) থাকলে ‘ঃ’- এর স্থানে অঘোষ মূর্ধন্য শিশ ধ্বনি ( ষ ) হয়।

অর্থাৎ ‘অ/আ’-র পরে 'ঃ' থাকলে এবং তারপরে ক/খ/প/ফ থাকলে ঃ এর জায়গায় 'ষ' হয়।

যেমন :

পুরঃ + কার = পুরস্কার

তিরঃ + কার = তিরস্কার

নমঃ + কার = নমস্কার

মনঃ + কামনা = মনস্কামনা।

আবার,

আবিঃ + কার =আবিষ্কার

বহিঃ + কার = বহিষ্কার

নিঃ + পাপ = নিষ্পাপ

চতুঃ + কোণ = চতুষ্কোণ

চতুঃ + পদ = চতুষ্পদ।

ঘোষ আর অঘোষ ধ্বনি কাকে বলে?

যে সকল ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র অণুরণিত হয় অর্থাৎ গলার মাঝখানের উঁচু অংশে হাত দিলে কম্পন অনুভূত হয় তাদেরকে ঘোষ ধ্বনি বলে। যেমন : গ, ঘ, জ, ঝ এগুলো ঘোষ ধ্বনি।

আর যে সব ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্র অণুরণিত হয় না তাদেরকে অঘোষ ধ্বনি বলে।

যেমন : ক, খ, চ, ছ এগুলো অঘোষ ধ্বনি।

Shepan Pal
Shepan Pal
2 years ago

Related Question

View All
Updated: 1 week ago
40
Updated: 1 week ago
36
Updated: 1 week ago
30
Updated: 1 week ago
32
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই