কোন যৌগটির হাইড্রেশন শক্তির চেয়ে ল্যাটিন শক্তি বেশি?

Updated: 1 month ago
  • AgI
  • AgCl
  • PbSO4
  • PbCl2
5.9k
উত্তরঃ
আমরা জানি, আয়নিক যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। পানি একটি পোলার দ্রাবক। বিভিন্ন আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা বিভিন্ন রকম৷ আবার আয়নিক যৌগ হলেও কিছু কিছু যৌগ পানিতে অদ্রবণীয় (AgCl, AgI, PbSO4)। আবার কিছু আয়নিক যৌগ আছে যা স্বাভাবিক তাপমাত্রায় পানিতে অদ্রবণীয় হলেও এতে তাপ প্রদান করলে তা দ্রবীভূত হয়ে যায় ( PbCl2)। আয়নিক যৌগ পানিতে কীভাবে দ্রবীভূত হয় আর এর পেছনে যেসব বিষয় নির্ভর করে তা নিয়ে আজ আলোচনা করা যাক৷
KCl একটি আয়নিক যৌগ। একে পানিতে দ্রবীভূত করলে এর ধনাত্মক আয়ন (K + ) পানির ঋণাত্মক মেরুর দিকে ( OH - ) এবং এর ঋণাত্মক আয়ন ( Cl - ) পানির ধনাত্মক মেরুর দিকে (H + ) আকর্ষিত হয়। ফলে ল্যাটিসের আয়নসমূহের মধ্যকার আকর্ষণ কমতে থাকে এবং আয়নসমূহ দ্রাবক পানির অণু দ্বারা বেষ্টিত অবস্থায় থাকে। ল্যাটিস শক্তির তুলনায় হাইড্রেশন শক্তি বেশি হলে কেলাস ভেঙ্গে যায়। এ অবস্থায় আয়নিক যৌগের কেলাসটি পানির অণু দ্বারা দ্রাবকায়িত হয়েছে বলে ধরা হয়৷ কোনো কেলাস দ্রাবকায়িত হলে আয়নিক যৌগটি পানিতে দ্রবীভূত হয়৷
এক্ষেত্রে আয়নিক যৌগের Δ ( ল্যাটিস) < Δ (হাইড্রেশন)
এবার জানা যাক ল্যাটিস শক্তি সম্পর্কে।
ল্যাটিস শক্তি -
- - - - - - - - - - - - - - - - - - -
আয়নিক যৌগ গঠনের সময় বিপরীত আধানযুক্ত ক্যাটায়ন ও অ্যানায়নগুলো স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা পরমাণুর খুব কাছাকাছি আসে। বিপরীতধর্মী আকর্ষণ বলের প্রভাবে আয়নগুলো কাছাকাছি আসার ফলে এদের মধ্যকার স্থিতিশক্তির মান কমে যায়৷ এ নির্গত হওয়া শক্তি হলো উক্ত আয়নিক যৌগের ল্যাটিস শক্তি।
কেলাস গঠনের সময় নির্গত শক্তির পরিমাণ যত বেশি হয়, আয়নিক কেলাস তত সুদৃঢ় হয়৷
এ ল্যাটিস শক্তি কিছু বিষয়ের উপর নির্ভর করে৷
সেগুলো হলো -
১.আয়নের আকার -
★★★★★★★
একই অ্যানায়নবিশিষ্ট্য আয়নিক যৌগে ক্যাটায়নের আকার যত বড় হবে, কেলাসের ল্যাটিস শক্তি তত বৃদ্ধি পাবে। তাই বলা যায়,
আয়নিক যৌগের শক্তি ও স্থায়িত্ব ∝ ক্যাটায়নের আকার।
উদাহরণ হিসেবে বলা যায় - NaCl যৌগে Na + এর আয়নিক ব্যাসার্ধ = 95 pm। KCl যৌগের ব্যাসার্ধ = 133 pm। NaCl ও KCl যৌগ দুটির ক্ষেত্রে K + এর আয়নিক ব্যাসার্ধ Na + থেকে বড়। তাই KCl এর ল্যাটিস শক্তি NaCl থেকে বেশি।
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
আবার, একই ক্যাটায়ন থাকলে তার সাথে যখন বিভিন্ন অ্যানায়ন যুক্ত হয়ে আয়নিক যৌগ গঠন করে তখন দেখা যায়, অ্যানায়নের আকার যত ছোট হয় কেলাসের ল্যাটিস শক্তি তত বেশি হয়।
সুতরাং, আয়নিক যৌগের শক্তি ও স্থায়িত্ব ∝ ১/ অ্যানায়নের আকার৷
যেমন - KCl ও KF এর মধ্যে Cl - এর আয়নিক ব্যাসার্ধ 175 pm যেখানে F - এর আয়নিক ব্যাসার্ধ 147 pm।
তাই, KF এর ল্যাটিস শক্তি KCl অপেক্ষা বেশি৷
২. আয়নের আধান -
★★★★★★★
আয়নিক যৌগে আয়নের আধান যত বেশি, এর ল্যাটিস শক্তিও তত বেশি৷
তাই বলা যায়,
আয়নিক যৌগে কেলাসের ল্যাটিস শক্তি ও স্থায়িত্ব ∝
আয়নের আধান৷
যেমন -
NaCl যৌগে Na + ও Cl - এর আধান যথাক্রমে + 1 ও - 1
CaO যৌগে Ca2 + ও O2 - আধান যথাক্রমে + 2 ও - 2।
CaO যৌগের মোট আধান NaCl অপেক্ষা বেশি হওয়ায় CaO এর ল্যাটিস শক্তি NaCl অপেক্ষা বেশি হয়।
ল্যাটিস শক্তির ব্যবহার -
********************
১. কোনো কেলাসের ল্যাটিস শক্তি দেখে অতি সহজেই ধারণা পাওয়া যায় যে তা পোলার দ্রাবকে দ্রবীভূত হবে কিনা৷
২. ল্যাটিস শক্তির সাহায্যে ইলেকট্রন আসক্তি, প্রোটন আসক্তি, সংগঠন তাপ ইত্যাদি ব্যাখ্যা করা যায়। ইত্যাদি।
এবার আসা যাক হাইড্রেশন শক্তিতে -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
এক মোল আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তা হাইড্রেশন শক্তি৷
কোনো কেলাসের ল্যাটিস শক্তি, হাইড্রেশন শক্তি থেকে বেশি হলে তা পানিতে অদ্রবণীয়।
ΔH ( Lattice) > ΔH( Hydration)
আর যদি কেলাসের ল্যাটিস শক্তি হাইড্রেশন শক্তি থেকে বেশি হয় তাহলে তা পানিতে দ্রবীভূত হয়৷
ΔH( Lattice) < ΔH ( Hydration)..

Related Question

View All
  • উত্তপ্ত বস্তুর তাপমাত্রা
  • পারিপার্শ্বিক তাপমাত্রা
  • তরঙ্গ দৈর্ঘ্য
  • তরঙ্গের তীব্রতা
1.7k
Updated: 1 month ago
  • [MLT-1]
  • [MLT-2]
  • [ML2T-1]
  • [ML-1T-2]
1.6k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই