কোয়াশিয়রকর রোগ কেন হয়?

Updated: 4 weeks ago
  • ক

    শর্করার স্বল্পতার জন্য

  • খ

    ভিটামিন ই  স্বল্পতার জন্য

  • গ

    আমিষের  স্বল্পতার জন্য

  • ঘ

    খনিজ  স্বল্পতার জন্য

5.6k
ব্যাখ্যাঃ

খাদ্যে আমিষ বা প্রোটিন (Protein)-এর দীর্ঘমেয়াদী ঘাটতির কারণে কোয়াশিওরকর (Kwashiorkor) রোগ হয়। এটি প্রধানত ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের একটি মারাত্মক অপুষ্টিজনিত রোগ। প্রোটিনের অভাবে রক্তের প্লাজমায় অ্যালবুমিন প্রোটিনের ঘনত্ব কমে রক্তরসের অভিস্রবণ চাপ হ্রাস পায়, ফলে কলারসে পানি সঞ্চিত হয়ে শোথ বা এডিমিয়া (Edema) সৃষ্টি হয় এবং শিশুর পেট ফুলে যায়। এছাড়া শিশুদের স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়, ত্বক খসখসে হয় এবং চুল তামাটে বর্ণ ধারণ করে।

                 আমিষ / প্রোটিনের অভাব                         কোয়াশিওরকর          প্রধানত প্রোটিনের অভাব     (এডিমিয়া, ফুলে যাওয়া পেট)               মারাসমাস          প্রোটিন ও শক্তি উভয়ের অভাব     (পেশিক্ষয়, কৃশ শরীর)   

অন্যান্য অপশন: শর্করার স্বল্পতা: শক্তির ঘাটতি ও কৃশতা (মারাসমাস); ভিটামিন ই-এর অভাব: প্রজনন ক্ষমতা হ্রাস ও লোহিত রক্তকণিকা ভাঙন; খনিজ পুষ্টির অভাব: অ্যানিমিয়া (লোহা) ও রিকেটস (ক্যালসিয়াম)।

আমিষ (Protein)

এক বা একাধিক পলিপেপটাইড সম্বলিত বৃহদাকার সক্রিয় জৈব রাসায়নিক পদার্থকে প্রোটিন (আমিষ) বলে। মাছ, মাংস, ডিম (ডিমের সাদা অংশে এলবুমিন নামক প্রোটিন থাকে), দুধ ও দুগ্ধজাত খাদ্য (ছানা, পনির ইত্যাদি), শিম, বরবটির বীজ, বিভিন্ন প্রকার ডাল জাতীয় খাদ্য। শুটকী মাছে সবচেয়ে বেশি প্রোটিন বিদ্যমান থাকে। মসুরের ডালে গরুর মাংস অপেক্ষা অধিক প্রোটিন থাকে। প্রোটিনের মূল উপাদান চারটি। যথা: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন। Natural Protein-এর কোড নাম Protein P-49। কোলাজেন এক ধরনের প্রোটিন। প্রোটিন 'কেসিন' এর উপস্থিতির জন্য দুধের রঙ সাদা হয়। আমিষ দেহকোষের গঠন ও পুনরুজ্জীবন ঘটায় -ফলে দেহের ক্ষয়পূরণ এবং বৃদ্ধিসাধন করে। দেহে রোগ প্রতিরোধকারী এন্টিবডি আমিষ থেকে তৈরি হয়। আমিষের অভাবে কোয়াশিয়রকর এবং মেরাসমাস রোগ হয়। এ রোগে পেশী এবং মেদ ক্ষয় হয়।

অ্যামিনো এসিড (Amino acid)

যে সকল অ্যামাইনো এসিড দেহের অভ্যন্তরে তৈরি হয় না কিন্তু বিভিন্ন প্রোটিন তৈরির জন্য অপরিহার্য, তাদের অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড বলে। আমিষ অ্যামিনো এসিড এর জটিল যৌগ। অ্যামিনো এসিড দুই প্রকার। যথা: অনাবশ্যকীয় অ্যামিনো এসিড এবং আবশ্যকীয় অ্যামিনো এসিড। আবশ্যকীয় (Essential) অ্যামিনো এসিডের সংখ্যা দশটি। যথা: ভ্যালিন, লিউসিন, আইসো লিউসিন, ফিনাইল এলানিন, লাইসিন, থ্রিয়োনিন, মিথিয়োনিন, ট্রিপটোফেন, আরজিনিন ও হিস্টিডিন। খেসারি ডালে BOAA নামক এক ধরনের অ্যামাইনো এসিড থাকে যা 'ল্যাথারাইজম' রোগের জন্য দায়ী।

Related Question

View All
Updated: 2 months ago
  • ক
    শিশুদের
  • খ
    বয়স্কদের
  • গ
    টিনএজারদের
  • ঘ
    যুবকদের
131
  • ক
    প্রোটিন
  • খ
    কার্বোহাইড্রেট
  • গ
    লিপিড
  • ঘ
    ভিটামিন
185
Updated: 2 months ago
  • ক
    ট্রিপসিন
  • খ
    অ্যাক্টিন
  • গ
    ক্যাসেইন
  • ঘ
    মিয়োসিন
267
Updated: 2 months ago
  • ক
    কেরাটিন
  • খ
    জ্যান্থফিল
  • গ
    ফাইব্রেয়ন
  • ঘ
    বোরাক্স
271
Updated: 4 months ago
  • ক
    Meat
    0%
    0 votes
  • খ
    Beans
    0%
    0 votes
  • গ
    Egg
    0%
    0 votes
  • ঘ
    Pulses
    0%
    0 votes
  • ঙ
    Milk
    0%
    0 votes
238
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই