ক্রেবস চক্র সংঘটিত হয়-

Updated: 10 months ago
  • মাইটোকন্ড্রিয়ায়
  • নিউক্লিয়াসে
  • রাইবোজোমে
  • গলগি বডিতে
1.1k

মাইটোকন্ড্রিয়ায়

ক্রেবস চক্র হল একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যা কোষের শ্বসন চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়, যা কোষের শক্তি উৎপাদনকারী অর্গানেল।

ক্রেবস চক্রে, পাইরুভেট, যা গ্লাইকোলাইসিসের একটি পণ্য, কার্বন ডাই অক্সাইড এবং জলে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াতে, এটি এটিপি এবং NADH নামে দুটি শক্তিশালী শক্তির উৎস তৈরি করে।

নিউক্লিয়াস, রাইবোজোম এবং গলগি বডি ক্রেবস চক্রে জড়িত নয়। নিউক্লিয়াস ডিএনএ এবং আরএনএ সংশ্লেষণের জন্য দায়ী, রাইবোজোম প্রোটিন সংশ্লেষণের জন্য দায়ী, এবং গলগি বডি প্রোটিন পরিবহন এবং প্রক্রিয়াকরণের জন্য দায়ী

Sakib Uddin Rony
2 years ago

ক্রেবস চক্র (Krebs Cycle)

পাইরুভিক এসিড থেকে উৎপাদিত ২-কার্বন বিশিষ্ট যৌগ অ্যাসিটাইল Co-A একটি জটিল চক্রের মাধ্যমে জারিত হয়ে CO2 এবং পানি প্রস্তুত করে। এ চক্রটির বিশদ বিবরণ ১৯৩৭ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের প্রাণরসায়নবিদ স্যার হ্যানস ক্রেবস (Sir Hans Adolf Krebs, 1900 – 1981) প্রদান করেছিলেন । এজন্য তাঁর নামানুসারে এ চক্রকে ক্রেবস চক্র বলা হয়। এ চক্রের প্রথম উৎপাদিত যৌগ সাইট্রিক এসিড হওয়ায় ক্রেবস চক্রকে সাইট্রিক এসিড চক্র (Citric Acid Cycle)-ও বলে। সাইট্রিক এসিডে তিনটি কার্বক্সিল -COOH) গ্রুপ থাকায় একে বর্তমানে ট্রাই কার্বক্সিলিক এসিড চক্র বা টিসিএ চক্র (Tricarboxylic Acid Cycle বা TCA Cycle) বলে। ক্রেবস চক্রের সমগ্র বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ার মাতৃকার মধ্যে সম্পন্ন হয়। প্রকৃতপক্ষে, পাইরুভিক এসিডের সবাত জারণ (Aerobic Oxidation of Pyruvic Acid) ক্রেবস চক্রের মাধ্যমেই ঘটে

উদ্ভিদ  ও প্রাণীর ক্রেবস চক্রের পার্থক্যঃ

১. উদ্ভিদে সাকসিনিল Co-A সিনথেটেজ ATP তৈরি করে কিন্তু প্রাণীতে GTP তৈরি হয়। GTP পরে একটি এনজাইম বিক্রিয়ার মাধ্যমে ATP-তে রূপান্তরিত হয়।

২. আজ পর্যন্ত পরীক্ষাকৃত সকল উদ্ভিদ মাইটোকন্ডিয়াতে NAD - malic enzyme পাওয়া গিয়াছে) এই এনজাইম ম্যালিক এসিড (ম্যালেট) কে পাইরুভিক এসিড-এ রূপান্তরিত করে যা অ্যাসিটাইল Co-A সৃষ্টির মাধ্যমে ক্রেবস চকে প্রবেশ করে। প্রাণীতে এরূপ বিক্রিয়া ঘটে না ।

ক্রেবস চক্রের গুরুত্বঃ

১. ক্রেবস চক্র শক্তি উৎপাদনের প্রধান কেন্দ্র । শ্বসনে উৎপাদিত শক্তির অধিকাংশ এ চক্রের মাধ্যমে ঘটে ।

২. শর্করা, ফ্যাটি এসিড এবং অ্যামিনো এসিডের জারণের সাধারণ পথ হচ্ছে ক্রবস চক্র।

৩. ক্রেবস চক্রে প্রতি অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণে ২৪ অণু ATP উৎপন্ন হয়।

৪. ৫- কিটোগ্লটাকি এসিড ও অক্সালো অ্যাসেটিক এসিড N2 বিপাকের সাথে সরাসরি যোগসূত্র স্থাপন করে।

৫. ক্রেবস চক্রে উৎপন্ন সাক্সিনিল Co-Aক্লোরোফিল, হিমোগ্লোবিন, সাইট্রোক্রোম প্রভৃতি যৌগ সংশ্লেষে অংশ গ্রহণ করে।

৬. ক্রেবস চক্রে উৎপন্ন অক্সালো অ্যাসেটিক এসিড পিরিমিডিন, অ্যালকালয়েড যৌগ তৈরিতে অংশ গ্রহণ করে।

৭. ক্রেবস চক্রে উৎপন্ন জৈব এসিডগুলো জৈব এসিড বিপাকে অংশগ্রহণ করে।

৮. আমরা শ্বসনে যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি তা এই চক্র থেকেই উৎপন্ন হয়।

Related Question

View All
1.

ক্রেবস চক্রের প্রধান কাঁচামাল কি?

Updated: 10 months ago
  • এসিটাইল-কোএ
  • কিটোঅ্যাসিড
  • গ্যালাকটোজ
  • গ্লুকোজ
3.2k
  • Cytoplasm
  • Ribosome
  • Mitochondria
  • Chloroplast
2.8k
3.
কেলভিন চক্র ঘটে কোনটিতে?
Updated: 10 months ago
  • মাইটোকন্ড্রিয়া
  • ক্লোরোপ্লাস্ট
  • নিউক্লিয়াস
  • গলজি বস্তু
1.5k
4.
ক্রেবসচক্র কোথায় সংঘটিত হয় ?
Updated: 7 months ago
  • ক্লোরোপ্লাস্টে
  • নিউক্লিয়াসে
  • লাইসিয়ামে
  • মাইটোকন্ড্রিয়াতে
764
  • মাইটোকন্ড্রিয়া
  • সাইটোপ্লাজম
  • গলগিবডি
  • রাইবোসোম
1.6k
6.
নিম্নের কোন উদ্ভিদে C3 চক্র ঘটে-
Updated: 9 months ago
  • ভুট্টা
  • ইক্ষু
  • ধান
  • মুথা ঘাস
1.8k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews