গণতন্ত্রের সফলতার জন্য প্রয়োজন 

i. অন্যের মতামত মেনে নেয়ার মনমানসিকতা

ii. সুষ্ঠু নির্বাচন

iii. দলীয় স্বার্থ সংরক্ষণ

নিচের কোনটি সঠিক?

Updated: 1 year ago
  • ক
    i ও ii
  • খ
    i ও iii
  • গ
    ii ও iii
  • ঘ
    i, ii ও iii
818
ব্যাখ্যাঃ 🤝পরমতসহিষ্ণুতাঅন্যের মত শ্রদ্ধা+🗳️সুষ্ঠু নির্বাচনগণতন্ত্রের বাহন

🔎 গণতন্ত্রের সাফল্যের জন্য পরমতসহিষ্ণুতা ও সুষ্ঠু নির্বাচন অপরিহার্য শর্ত; তবে গণতন্ত্রকে কার্যকর করতে সংকীর্ণ দলীয় স্বার্থ সংরক্ষণ নয়, বরং তা পরিহার করতে হয়।

Satt AI
Satt AI
2 days ago

গণতন্ত্র বর্তমান যুগে প্রচলিত শাসন ব্যবস্থাগুলোর মধ্যে সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে গ্রহণযোগ্য শাসনব্যবস্থা । কিন্তু এর চর্চা বা বাস্তবায়নের পথে অনেক প্রতিবন্ধকতা আছে। এসব প্রতিবন্ধকতা দূর করে গণতন্ত্রের সাফল্যের জন্য প্রয়োজন শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠী, অর্থনৈতিক সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা, দক্ষ প্রশাসন এবং উপযুক্ত নেতৃত্ব। এ ছাড়া আরও প্রয়োজন পরমতসহিষ্ণুতা, আইনের শাসন, মুক্ত ও স্বাধীন প্রচারযন্ত্র, একাধিক রাজনৈতিক দল ও রাজনৈতিক সহনশীলতা। তবে সবচেয়ে বেশি যেটি প্রয়োজন তা হলো, গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকদের গণতান্ত্রিক মনোভাবাপন্ন হওয়া। তাদেরকে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে গণতান্ত্রিক আচরণ করতে হবে । এজন্য যা করা প্রয়োজন তা হলো-


• নাগরিকদের পরমতসহিষ্ণু হতে হবে । সবাইকে মত প্রকাশের সুযোগ দিতে হবে। অন্যের মতকে শ্রদ্ধা করতে হবে এবং অধিকাংশের মতামতকে সবার মতামত হিসেবে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে । নিজের বা নিজ দলীয় মতামত জোর করে অন্যদের উপর চাপিয়ে দেওয়া যাবে না ।


• ব্যক্তিগত ও দলীয় স্বার্থপরতা পরিহার করতে হবে । এটি সকল নাগরিক ও রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য । কেবল বিরোধিতার জন্য বিরোধিতা করলে হবে না। দেশের মঙ্গলকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে ।


• নিজের অধিকার আদায়ের পাশাপাশি অন্যের অধিকারকে সম্মান করতে হবে। নিজের অধিকার আদায় যেন অন্যের অধিকার ভঙ্গের কারণ না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে ।


• বিভিন্ন সম্প্রদায় এবং দলের মধ্যে সম্প্রীতি, সহযোগিতা ও সহনশীলতা বজায় রাখতে হবে ।


• ব্যক্তিস্বাতন্ত্র্যকে শ্রদ্ধা করতে হবে । সেই সাথে নাগরিকদের সুনাগরিকের গুণাবলি অর্জন করতে হবে । নাগরিকদের হতে হবে বুদ্ধিমান, আত্মসংযমী ও বিবেকবান। 

• গণতন্ত্রের বাহন হচ্ছে নির্বাচন । নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সেজন্য নাগরিকদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে। অযোগ্য লোক যেন নির্বাচিত হতে না পারে, সেজন্য নাগরিকদের সচেতনভাবে ভোট দিয়ে উপযুক্ত লোককে নির্বাচন করতে হবে। এতে গণতন্ত্র শক্তিশালী হবে ।

• আইনের শাসন হলো গণতন্ত্রের প্রাণ। এজন্য সবাইকে আইন মানতে হবে। আইনের চোখে সবাই সমান । অতএব, সকলের প্রতি সমান আচরণ করতে হবে। অর্থাৎ সমান অধিকার ও সুযোগ-সুবিধা দিতে হবে । এসব গণতান্ত্রিক আচরণ শেখা ও তা প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে সফল করার জন্য প্রতিটি নাগরিককে যত্নবান হতে হবে ।

Related Question

View All
  • ক
    পুজিবাদী রাষ্ট্র ব্যবস্থায়
  • খ
    সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়
  • গ
    একনায়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়
  • ঘ
    গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়
19
  • ক
    সুষ্ঠুনির্বাচন
  • খ
    গণভোট
  • গ
    প্রতিনিধি নির্বাচন
  • ঘ
    দলীয় নির্বাচন
27
Updated: 7 months ago
  • ক
    ঘন ঘন নির্বাচন দিলে
  • খ
    সামরিক বাহিনী হস্তক্ষেপ করলে
  • গ
    যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলে
  • ঘ
    প্রভাবশালী প্রতিনিধি নিয়োগ করলে
160
  • ক

    রাজনৈতিক দলের

  • খ

    জনপ্রতিনিধিদের

  • গ

    বিচার বিভাগের

  • ঘ

    শাসন বিভাগের

439
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই