ঘাসফড়িং-এর মন্তকটি দেহের সাথে কিভাবে অবস্থিত?

Updated: 5 months ago
  • সরলকোণে
  • পূরক কোণে
  • সমকোণে
  • বৃত্তাকার কোণে
207
ব্যাখ্যাঃ

ঘাসফড়িং-এর মস্তকটি হাইপোগনাথাস (hypognathous) প্রকৃতির। হাইপোগনাথাস মস্তক বলতে বোঝায়, মাথাটি দেহের অক্ষের (longitudinal axis) সাথে প্রায় ৯০ ডিগ্রি কোণে বা সমকোণে (right angle) নিচের দিকে হেলে থাকে। এর ফলে ঘাসফড়িং মাটি থেকে খাদ্যবস্তু সংগ্রহ করতে পারে এবং এর মুখোপাঙ্গগুলো (mouthparts) নিচের দিকে নির্দেশিত থাকে, যা তৃণভোজী প্রাণীদের জন্য অভিযোজনগতভাবে সুবিধাজনক।

        
  • সরলকোণে (Straight Angle): এটি ১৮০ ডিগ্রি কোণ বোঝায়, যা ঘাসফড়িং-এর মস্তকের অবস্থানের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
  •     
  • পূরক কোণে (Complementary Angle): পূরক কোণ দুটি কোণের যোগফল ৯০ ডিগ্রি বোঝায়, যা দেহের একটি অংশের অবস্থান বর্ণনার জন্য ব্যবহৃত হয় না।
  •     
  • সমকোণে (Right Angle): এটি ৯০ ডিগ্রি কোণ বোঝায় এবং ঘাসফড়িং-এর হাইপোগনাথাস মস্তক দেহের অক্ষের সাথে প্রায় সমকোণে অবস্থিত থাকে। এটিই সঠিক বর্ণনা।
  •     
  • বৃত্তাকার কোণে (Circular Angle): এটি একটি নির্দিষ্ট কোণের পরিবর্তে একটি পূর্ণ ঘূর্ণন বা ৩৬০ ডিগ্রি বোঝাতে পারে, যা ঘাসফড়িং-এর মস্তকের অবস্থানের বর্ণনার জন্য সঠিক পরিভাষা নয়।
Satt AI
Satt AI
1 week ago

প্রতীক প্রাণীঃ  ঘাসফড়িং (The Grasshopper):

আরশোলার মতো ঘাসফড়িংও একটি অতিপরিচিত পতঙ্গ (insect)। বাংলাদেশসহ পৃথিবীর সবখানে সবুজ শস্যক্ষেত বা সবজির বাগানে বিভিন্ন ধরনের ঘাসফড়িং একা বা দলবদ্ধ হয়ে বিচরণ করে। ঘাসফড়িং-এর কিছু প্রজাতি পঙ্গপাল (locust) নামে পরিচিত। এগুলো বাদামি বর্ণের মাঝারি আকৃতির পতঙ্গ এবং ঝাঁক বেঁধে এক এলাকা থেকে অন্য এলাকায় ঘুরে বেড়ায়। কখনও কখনও এদের সংখ্যা এত বেড়ে যায় যে মুহুর্তের মধ্যে একটি ক্ষেত্রের সমস্ত ফসল খেয়ে সাবাড় করে ফেলতে পারে। পঙ্গপাল গ্রীষ্মমণ্ডলীয় দেশের শস্যক্ষেতের জন্য মারাত্মক হুমকি ।

ঘাসফড়িং যেহেতু একটি করে কাইটিনময় বহিঃকংকাল, একটি তিনখণ্ডবিশিষ্ট দেহ (মস্তক, বক্ষ ও উদর), তিনজোড়া সন্ধিযুক্ত পা, জটিল পুঞ্জাক্ষি এবং একজোড়া অ্যান্টেনা বহন করে সে কারণে এদের Insecta শ্রেণিভুক্ত সদস্য বা পতঙ্গ নামে অভিহিত করা হয়। ঘাস ও লতাপাতার মধ্যে থেকে সেখানেই লাফিয়ে লাফিয়ে চলে দেখে এর নাম হয়েছে “ঘাসফড়িং”।

সাড়া পৃথিবীতে এ পর্যন্ত প্রায় এগারো হাজার প্রজাতির ঘাসফড়িং শনাক্ত করা হয়েছে। সাধারণ কয়েকটি প্রজাতির মধ্যে রয়েছে Schistocerca americana, Romalea microptera,Poekilocerus pictus.

 

বাসস্থান (Habitat) : ঘাসফড়িং যেহেতু ঘাস, পাতা, শস্য ও শস্যের কচিপাতা আহার করে সে কারণে এমন ধরনের নিচু বসতি এদের পছন্দ। মূলত সব ধরনের বসতিতেই (তৃণভূমি, বারিবন, চারণভূমি, মাঠ, মরুভূমি, জলাভূমি প্রভৃতি) বিভিন্ন প্রজাতির ঘাসফড়িং দেখা যায়। স্বাদুপানির ও ম্যানগ্রোভ জলাশয়ে যেহেতু পানির উঠানামা বেশি হয় এবং ডিম পাড়ার জায়গা প্লাবিত হয়ে যায় সে কারণে এসব বসতিতে ঘাসফড়িং কম বাস করে। প্রতিকূল আবহাওয়ায় ঘাসফড়িং বিপুল সংখ্যায় পরিযায়ী (migratory) হয়, দিনে প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।

খাদ্য (Food) : ঘাসফড়িং তৃণভোজী বা শাকাশী (herbivorous) প্রাণী। ডিম থেকে ফোটার পরপরই, নিম্ফ অবস্থায় ঘাসফড়িং চার পাশের যে কোন ছোট ছোট, সহজপাচ্য গাছ, ঘাস বা নতুন কোমল শাখা-প্রশাখা খেতে শুরু করে । দু'একবার খোলস মোচনের পর একটু বড় হলে শক্ত উদ্ভিজ খাবার গ্রহণ করে। তরুণ ঘাসফড়িং পূর্ণাঙ্গদের মতোই নির্দিষ্ট উদ্ভিজ খাবার গ্রহণ করে। তখন খাদ্য তালিকায় ঘাস, পাতা ও শস্য প্রধান খাবার হিসেবে উঠে আসে। বেশির ভাগ ঘাসফড়িং অনেক প্রজাতির উদ্ভিদ থেকে আহার সংগ্রহ করে, দু'একটি প্রজাতি সুনির্দিষ্ট উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে।

Related Question

View All
  • ম্যাক্সিলা
  • ম্যান্ডিবুল
  • ল্যাবিয়াম
  • ল্যাব্রাম
213
  • টারগাইট
  • স্টারনাইট
  • প্লিউরাইট
  • স্কেলেরাইট
214
  • শীর্ষক
  • নিবেশিত
  • পার্শ্বীয়
  • রিব
212
  • কর্নিয়াজেন স্তর
  • কর্নিয়া
  • রঞ্জক আবরণী
  • র‍্যাবডোম
175
  • দেহরস
  • রক্ত
  • স্নেহদ্রব্য
  • কলারস
137
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই