চাল →H2OEnzymeX →EnzymeY

উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে-
i. Y একটি জৈব দ্রাবক
ii. X একটি হাইড্রোকার্বন
iii. Y থেকে ফ্যাটি এসিড তৈরি সম্ভব
নিচের কোনটি সঠিক?

Updated: 5 months ago
  • ক
    i ও ii
  • খ
    i ও iii
  • গ
    ii ও iii
  • ঘ
    i ii ও iii
61
ব্যাখ্যাঃ                                🌾   শ্বেতসার (চাল)   (C₆H₁₀O₅)ₙ               🍬   X : গ্লুকোজ   C₆H₁₂O₆               🧪   Y : ইথানল   C₂H₅OH

🔎 রাসায়নিক ব্যাখ্যা:
১. চালের প্রধান উপাদান শ্বেতসার (স্টার্চ) পানির উপস্থিতিতে ডায়াস্টেজ এনজাইম দ্বারা আর্দ্রবিশ্লেষিত হয়ে মল্টোজ এবং পরবর্তীতে মল্টেজ এনজাইম দ্বারা গ্লুকোজে ($X = C_6H_{12}O_6$) পরিণত হয়। গ্লুকোজ কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনযুক্ত একটি শর্করা, তাই এটি কেবল হাইড্রোকার্বন নয় (বিবৃতি ii ভুল)।
২. গ্লুকোজ জাইমেজ এনজাইমের প্রভাবে গাঁজন (ফার্মেন্টেশন) প্রক্রিয়ায় ইথানলে ($Y = C_2H_5OH$) রূপান্তরিত হয়, যা পরীক্ষাগার ও শিল্পক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি জৈব দ্রাবক (বিবৃতি i সঠিক)।
৩. ইথানলকে লঘু $H_2SO_4$ ও $K_2Cr_2O_7$ দ্বারা জারিত করলে ফ্যাটি এসিড (ইথানয়িক এসিড) তৈরি হয় (বিবৃতি iii সঠিক)। \[\begin{aligned} \text{ধাপ ১: } (C_6H_{10}O_5)_n + nH_2O &\xrightarrow{\text{Enzyme}} nC_6H_{12}O_6 \quad (X = \text{গ্লুকোজ})\\ \text{ধাপ ২: } C_6H_{12}O_6 &\xrightarrow{\text{Zymase}} 2C_2H_5OH + 2CO_2 \quad (Y = \text{ইথানল})\\ \text{ধাপ ৩: } C_2H_5OH + 2[O] &\xrightarrow{K_2Cr_2O_7 + H_2SO_4} CH_3COOH + H_2O \quad (\text{ফ্যাটি এসিড})\\ \therefore \textbf{সঠিক উত্তর:} &\quad \textbf{i ও iii} \end{aligned}\]

Satt AI
Satt AI
2 days ago

অ্যালকোহল (Alcohol)
যে জৈব যৌগে হাইড্রক্সিল মূলক (-OH) বিদ্যমান থাকে তাকে অ্যালকোহল বলে। তবে কিছু কিছু যৌগে হাইড্রক্সিল মূলক (-OH) বিদ্যমান থাকলেও তাদেরকে অ্যালকোহল বলা হয় না (যেমন ফেনল CoHs—OH)। অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1OH এ শ্রেণির প্রথম সদস্য হচ্ছে মিথানল (CH3-OH), দ্বিতীয় সদস্য ইথানল (CH3-CH2-OH)। অ্যালকোহলকে R-OH দিয়ে প্রকাশ করা যায় যেখানে R হলো অ্যালকাইল মূলক। এ শ্রেণির প্রথম দিকের সদস্যগুলো বর্ণহীন তরল পদার্থ এবং পানিতে সকল অনুপাতে মিশ্রিত হয়।
 

নামকরণ: অ্যালকেনের নামের শেষের ‘e' বাদ দিয়ে অল (ol) যোগ করে অ্যালকোহলের নামকরণ করা হয়। 

যেমন: ইথানল (CH3CH2OH) 

 

অ্যালকোহলের প্রস্তুতি
 

ইথাইল ব্রোমাইড থেকে: ব্রোমো ইথেন এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ যোগ করে উত্তপ্ত করলে ইথানল এবং সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হয় ।

অ্যালডিহাইড (Aldehyde)
যে জৈব যৌগে অ্যালডিহাইড গ্রুপ (-CHO) বিদ্যমান থাকে তাকে অ্যালডিহাইড বলে। 

নামকরণ: অ্যালকেনের নামের শেষের 'e' বাদ দিয়ে অ্যাশ (al) যোগ করে অ্যালডিহাইড এর নামকরণ করা হয়। যেমন: প্রোপান্যাল (CH, CHCHO ) । এ শ্রেণির প্রথম সদস্যের নাম মিথান্যাল (H-CHO)|
 

অ্যালডিহাইডের প্রস্তুতি
পানি সংযোজন: 80°C তাপমাত্রায় ইথাইন এর মধ্যে 20% সালফিউরিক এসিড এবং 2% মারকিউরিক সালফেট দ্রবণ যোগ করলে ইচ্ছান্যাল উৎপন্ন হয়। 

ফরমালিন (Formalin ) : ফরমালডিহাইড (মিথান্যাল) এর 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফরমালিনে 40 ভাগ মিথান্যাল আর 60 ভাগ পানি থাকে। গবেষণাগারে ফরমালিন এর ব্যাপক ব্যবহার রয়েছে। বিভিন্ন মৃত প্রাণীদেহ সংরক্ষণ করার জন্য ফরমালিন ব্যবহার করা হয়৷

 

জৈব এসিড বা ফ্যাটি এসিড (Fatty Acid)
যে জৈব যৌগে কার্বক্সিল গ্রুপ (-COOH) বিদ্যমান থাকে তাকে জৈব এসিড বা ফ্যাটি এসিড বলে৷ জৈব এসিড এর সাধারণ সংকেত CnH2n+1 COOH I এটাকে সংক্ষেপে R-COOH দিয়ে প্রকাশ করা হয়। জৈব এসিড এর সাধারণ সংকেত CnH2n+1 COOH ।

নামকরণ: মূল অ্যালকেনের ইংরেজি নামের শেষের 'e' বাদ দিয়ে অয়িক এসিড (oic acid) যুক্ত করে জৈব এসিডের নামকরণ করা হয়। যেমন: ইথানয়িক এসিড।
 

ফ্যাটি এসিডের প্রস্তুতি
 

ইথান্যাল থেকে: ইথান্যালের মধ্যে লঘু সালফিউরিক এসিড ও পটাশিয়াম ডাইক্রোমেট যোগ করলে ইথানয়িক এসিড উৎপন্ন হয়। (প্রথমে পটাশিয়াম ডাইক্রমেট এবং সালফিউরিক এসিড বিক্রিয়া করে যে জায়মান অক্সিজেন তৈরি করে সেই জায়মান অক্সিজেন এবং ইথান্যাল বিক্রিয়া করে ইথানয়িক এসিড উৎপন্ন করে।)

 

ফ্যাটি এসিডের রাসায়নিক ধর্ম
অম্লীয় ধর্ম: সকল ফ্যাটি এসিড হলো দুর্বল এসিড। ফ্যাটি এসিডসমূহ জলীয় দ্রবণে সামান্য পরিমাণে আয়নিত হয়। ফ্যাটি এসিডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে। ফ্যাটি এসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। যেমন, ইথানয়িক এসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েট লবণ ও পানি উৎপন্ন করে।

ভিনেগার: ইথানয়িক এসিডের 4% থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার (Vinegar) বলে। ভিনেগার খাবার তৈরিতে ও খাদ্য সংরক্ষক হিসেবে কাজ করে। এ দ্রবণ মৃদু অম্লীয় বলে খাদ্যে ব্যবহার করলে খাদ্যে ব্যাকটেরিয়া বা ইস্ট জন্মাতে পারে না। ফলে খাদ্য পচে না।
 

হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব এসিড প্রস্তুতি
তোমরা বিভিন্ন প্রক্রিয়ায় অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব এসিড প্রস্তুতির কথা জেনেছো। পেট্রোলিয়ামের প্রধান উপাদান হচ্ছে হাইড্রোকার্বন (অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন) এবং এই হাইড্রোকার্বন থেকেও অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব এসিড প্রস্তুত করা যায়।
 

(i) সূর্যালোকের উপস্থিতিতে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে। হাইড্রোজেন পার-অক্সাইডের উপস্থিতিতে অ্যালকিন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ব্রোমাইড উৎপন্ন করে। অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়ায় অ্যালকোহলে পরিণত হয়। উৎপন্ন অ্যালকোহলকে শক্তিশালী জারক (K2Cr2O7 ও H2SO4) দ্বারা জারিত করলে প্রথমে অ্যালডিহাইড/কিটোন এবং পরবর্তীকালে জৈব এসিডে পরিণত হয় ।
 

(ii) ফসফরিক এসিডের উপস্থিতিতে অ্যালকিন 300°C তাপমাত্রায় এবং 60 বায়ুচাপে জলীয় বাষ্পের (H2O) সাথে বিক্রিয়া করে অ্যালকোহল উৎপন্ন করে। 2% মারকিউরিক সালফেট (HgSO4) এবং 20% সালফিউরিক এসিডের (H2SO4) উপস্থিতিতে অ্যালকাইন (ইথাইন) পানির সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড উৎপন্ন করে। তবে HgSO4 বিষাক্ত হওয়ায় শিল্পক্ষেত্রে এর ব্যবহার নিরুৎসাহিত করা হয়। পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত অ্যালকেনকে উচ্চ তাপ ও চাপে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করলে জৈব এসিড উৎপন্ন হয় ।

 

Related Question

View All
Updated: 5 months ago
  • ক
    কার্বক্সিলিক এসিড
  • খ
    অ্যালকোহল
  • গ
    অ্যালডিহাইড
  • ঘ
    অ্যালকিন
89
Updated: 5 months ago
  • ক
    C6H5-OH
  • খ
    CH3-OH
  • গ
    CH2(OH)-CH2(OH)
  • ঘ
    C2H5-OH
86
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই