নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:

চিত্র-'A' ও 'B' উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য-

Updated: 9 months ago
  • প্যাঁচানো, কুণ্ডলিত ও বিপরীতমুখী
  • প্রধানত: সাইটোপ্লাজমে অবস্থান করে
  • অসংখ্য নিউক্লিওটাইডযুক্ত
  • প্রতিলিপনের মাধ্যমে সৃষ্টি হয়
213

নিউক্লিক এসিড (Nucleic Acid):

ফ্রাঙ্কো-প্রশিয়ান যুদ্ধে আহত সৈনিকদের ব্যান্ডেজ থেকে প্রাপ্ত পুঁজকোষ (pus cells) পরীক্ষা করে সুইস চিকিৎসক ও রসায়নবিদ মিশার (Friedrich Meischer) ১৮৬৯ খ্রিস্টাব্দে শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস থেকে একটি নতুন রাসায়নিক পদার্থ পৃথক করেন এবং নামকরণ করেন নিউক্লিন (nuclein)। ১৮৮৯ খ্রিস্টাব্দে অল্টম্যান (Altman) নিউক্লিনে এসিডের ধর্ম দেখতে পান এবং এর নামকরণ করেন নিউক্লিক এসিড। নিউক্লিক এসিড কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ফসফরাস মৌল নিয়ে গঠিত। এতে (নাইট্রোজেনের পরিমাণ ১৫% এবং ফসফরাসের পরিমাণ ১০%।

নিউক্লিক এসিড হলো অসংখ্য নাইট্রোজেন বেস (ক্ষারক), পেন্টোজ ভাগার ও ফসফোরিক এসিড সমন্বয়ে গঠিত এসিড যা জীবের বংশগতির ধারাসহ সকল কাজ নিয়ন্ত্রণ করে।)

নিউক্লিক এসিডের মূল উপাদান : হাইড্রোলাইসিসের পর নিউক্লিক এসিডে যে সব উপাদান পাওয়া যায় সেগুলো হচ্ছে- ১. পেন্টোজ শ্যুগার, ২. নাইট্রোজেনঘটিত বেস এবং ৩. ফসফোরিক এসিড। নিচে এদের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো।

পেন্টোজ শর্করা বা শ্যুগার (Pentose sugar) : পাঁচ কার্বনযুক্ত শর্করাকে বলা হয় পেন্টোজ শ্যুগার। পেন্টোজ শ্যুগার দুধরনের- 
রাইবোজ শ্যুগার (Ribose sugar) : নিউক্লিক এসিডে রাইবোজ শ্যুগার বর্তমান থাকলে তাকে রাইবোনিউক্লিক এসিড (Ribonucleic acid, RNA) বলে ।

ডিঅক্সিরাইবোজ শ্যুগার (Deoxyribose sugar) : নিউক্লিক এসিডে ডিঅক্সিরাইবোজ শ্যুগার বর্তমান থাকলে তাকে ডিঅক্সি- রাইবোনিউক্লিক এসিড (DNA) বলে। রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ শ্যুগার প্রায় একই রকম গঠনবিশিষ্ট, পার্থক্য হলো ডিঅক্সিরাইবোজ শুগারের ২নং কার্বনে অক্সিজেন অনুপস্থিত্ব (ডিঅক্সি = অক্সিজেন ছাড়া)।


নাইট্রোজেনঘটিত বেস বা ক্ষারক (Nitrogenous base) : নিউক্লিক এসিডে দুধরনের নাইট্রোজেনঘটিত ক্ষারক থাকে । ক্ষারকগুলো নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে গঠিত। এরা এক রিং বিশিষ্ট বা দুই রিং বিশিষ্ট হতে পারে। রিং-এর সংখ্যার ভিত্তিতে এরা দুধরনের- পিউরিন ও পাইরিমিডিন।

* পিউরিন (Purine, C5H4N4) : দুই রিং বিশিষ্ট ক্ষারককে পিউরিন বলে। নিউক্লিক এসিডে দুধরনের পিউরিন বেস থাকে-অ্যাডিনিন (Adenine=A) এবং গুয়ানিন (Guanine = G).

* পাইরিমিডিন (Pyrimidine) : এক রিং বিশিষ্ট ক্ষারককে পাইরিমিডিন বলে ।
নিউক্লিক এসিডে তিন ধরনের পাইরিমিডিন ক্ষারক থাকে। যথাঃ- সাইটোসিন(cytosine), থাইমিন (thymine) ও ইউরাসিল(Uracil) । তবে নিউক্লিক এসিডে তিনটি একসাথে থাকেনা, যেকোন দুটি থাকে। একটি পাইরিমিডিন বেস অনুপস্থিত থাকে। যেমন- DNA তে Uracil (U) থাকে না। এবং RNA তে thymine (T) থাকেনা।


ফসফোরিক এসিডঃ নিউক্লিক এসিডের একটি অন্যতম উপাদান হল ফসফোরিক এসিড। এর আনবিক সংকেত H3P4. এসিডে ৩টি সক্রিয় হাইড্রক্সিল গ্রুপ (OH) থাকে। এর দুটি শর্করা এই কাঠামো গঠন করে।


নিউক্লিওসাইড (Nucleosides) : (পেন্টোজ ভাগারের সঙ্গে একটি নাইট্রোজেন বেস (অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন,থাইমিন, ইউরাসিল) যুক্ত হয়ে গঠিত হয় নিউক্লিওসাইড) যেমন-অ্যাডিনোসিন একটি নিউক্লিওসাইড। নিউক্লিওটাইড তৈরি করাই এর কাজ।

নিউক্লিওটাইড (Nucleotide) : নিউক্লিওসাইডের সাথে = ফসফেট যুক্ত হয়ে গঠিত হয় নিউক্লিওটাইড যেমন-অ্যাডিনোসিন ৫ মনোফসফেট (AMP) ও সাইটোসিন ৫ মনোফসফেট (CMP) হলো দুটি নিউক্লিওটাইড।

ডাইনিউক্লিওটাইড (Dinucleotide) : দুটি নিউক্লিওটাইড একত্রে সংযুক্ত থাকলে তাকে ডাইনিউক্লিওটাইড (di=two) বলে । এক্ষেত্রে একটি নিউক্লিওটাইডের শর্করা অণুর 5 কার্বনের সাথে অন্য নিউক্লিওটাইডের শর্করা অণুর 3´ কার্বন পরমাণু ফসফো-- ডাই-এস্টার বন্ধনের দ্বারা যুক্ত থাকে ।

পলিনিউক্লিওটাইড (Polynucleotide) : যখন অনেকগুলো নিউক্লিওটাইড একত্রে সংযুক্ত হয়ে শেকল গঠন করে তখন তাকে পলিনিউক্লিওটাইড (poly=many) বলে। এক্ষেত্রে একটি নিউক্লিওটাইডের শর্করা অণুর 5 কার্বনের সাথে সন্নিহিত নিউক্লিওটাইডের শর্করা অণুর 3 কার্বন পরমাণু ফসফো-ডাই- এস্টার বন্ধনের দ্বারা যুক্ত থাকে প্রকৃতপক্ষে দুটি বিপরীতমুখী পলিনিউক্লিওটাইড শেকল DNA অণু গঠন করে । এজন্য DNA অণুকে রাসায়নিক গুণগতভাবে নিউক্লিওটাইডের পলিমার বা পলিনিউক্লিওটাইড বলে।

নিউক্লিক এসিড ২ প্রকারঃ

* DNA

* RNA

Related Question

View All
Updated: 1 year ago
  • অ্যাডিনোসিন মনোফসফেট
  • গুয়ানোসিন মনোফসফেট
  • সাইটিডিন মনোফসফেট
  • ইউরিডিন মনোফসফেট
63
  • প্যাঁচানো, কুণ্ডলিত ও বিপরীতমুখী
  • প্রধানত: সাইটোপ্লাজমে অবস্থান করে
  • অসংখ্য নিউক্লিওটাইডযুক্ত
  • প্রতিলিপনের মাধ্যমে সৃষ্টি হয়
570
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই