চেক প্রধানত কত প্রকার?

Updated: 7 months ago
  • ক
    ২ প্রকার
  • খ
    ৩ প্রকার
  • গ
    ৪ প্রকার
  • ঘ
    কোনোটিই নয়
23.5k
ব্যাখ্যাঃ চেক হল এমন একটি হস্তান্তরযোগ্য দলিল যার মাধ্যমে ব্যাংকের আমানতকারি লিখিত ও শর্তহীনভাবে ব্যাংকে চেকের বাহককে নির্দিষ্ট পরিমান অর্থ প্রদানের নির্দেশ প্রদান করে থাকে। একটি চেকের মেয়াদ থাকে ৬ মাস অর্থাৎ চেকে যে তারিখ থাকে তার থেকে ৬ মাসের মধ্যে ব্যাংকে চেক উপস্থাপন করা যায়। চেক প্রধানত তিন প্রকারঃ

চেক প্রধানত তিন প্রকারঃ


১। বাহক চেক


২। হুকুম চেক


৩। দাগকাটা চেক

নিম্নে কয়েকপ্রকার চেকের বর্ণনা করা হলঃ ১) বাহক চেকঃ যখন চেকে "অথবা বাহককে (or Bearer)" লেখা থাকে তাকে বাহক চেক বলে। বাহক চেক যে কোন ব্যাক্তি ব্যাংকে উপস্থাপন করলেই ব্যাংক তাকে টাকা দিতে বাধ্য থাকে তাই এ ধরণের চেকে ঝুঁকি বেশী। ২) হুকুম চেকঃ যখন চেক থেকে "অথবা বাহককে (or Bearer)" কেটে দেয়া হয় বা "অথবা হুকুম (or order) লেখা হয় তখন তাকে হুকুম চেক বলে। এ ধরণের চেকের অর্থ শুধু মাত্র চেকে যার নাম লেখা আছে তাকেই দেয়া হয় অথবা যার নাম আছে সে যদি কাউকে লিখিত নির্দেশ করে তাকে দেয়া হয়। ৩) দাগকাটা (crossed) চেকঃ যখন চেকের উপর দুটি সমান্তরার দাগ দেয়া হয় এবং "& CO." or "Account Payee" or "Not Negotiable" লেখা থাকে তখন তাকে দাগকাটা চেক বলে। দাগ কাটা চেক আবার দুই ধরণের হয় সাধারণ দাগকাটা চেক ও বিশেষভাবে দাগকাটা চেক। উপরে যে বর্ণনা দেয়া হয়েছে তা হল সাধারণ দাগকাটা চেক। যখন সমান্তরাল দুটি রেখার ভিতরে কোন ব্যাংকের নাম লেখা থাকে তখন তাকে বিশেষভাবে দাগকাটা চেক বলে। এছাড়াও অন্যান্য চেক ঃ ৪) দাগ ছাড়া (uncrossed) চেকঃ যখন চেকের উপর কোন দাগ থাকে না তাকে খোলা চেক বা দাগ ছাড়া (uncrossed) চেক বলে। একটি খোলা চেক, বাহক চেক বা হুকুম চেক হতে পারে। ৫) এন্টি ডেট চেকঃ চেক যখন ব্যাংকে উপস্থাপন করা হয় এবং তারিখ যদি তার পূর্বের হয় তখন তাকে এন্টি ডেট চেক বলে। একটি চেকের মেয়াদ সাধারনত ৬ মাস। ৬) পোস্ট ডেটেড চেকঃ যখন কোন চেকে ভবিষ্যতের তারিখ থাকে তখন তাকে পোস্ট ডেটেড চেক বলে। এ ধরণের চেকের বিপরীতে তারিখ না আসা পর্যন্ত ব্যাংক টাকা দেয় না। ৭) স্টেল চেকঃ যখন কোন চেক তাতে উল্লেখিত তারিখের ৬ মাস পরে ব্যাংকে টাকা দেয়ার জন্য উপস্থাপন করা হয় তখন তাকে স্টেল চেক বলে। এ ধরণের চেকের বিপরীতে ব্যাংক কখনো টাকা দেয় না।
  • ট্রেজারি বিল ক্রয় করতে পারেন বাণিজ্যিক ব্যাংক।
  • বাংলাদেশ ব্যাংকের কাজ নয় ট্রেডিং।
  • ব্যাংকের অর্থের প্রধান উৎস আমানত ।
  • মুদ্রার প্রচলন করা বা নোট ছাপানো বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় ।
  • বাংলাদেশ ব্যাংকের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে সোনালী ব্যাংক।
  • আধুনিক অর্থনীতি- ২ প্রকার (সামষ্টিক ও ব্যষ্টিক)।
  • রাষ্ট্রায়ত্ত্ব বিনিয়োগ ব্যাংক ICB দেশীয় বিনিয়োগ সংস্থা ICB
  • আমানত গ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান নয় ICB
  • ATM পদ্ধতি প্রথম চালু করে ষ্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
  • বিশেষায়িত ব্যাংক নয় ইসলামী ব্যাংক।
  • বিশেষায়িত ব্যাংক নয় সোনালী ব্যাংক।
  • বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার ধরন মিশ্র [ধনতান্ত্রি ও সমাজতান্ত্রিক]
  • বাংলাদেশের কৃষি ক্ষেত্রের উন্নয়নের জন্য ২টি উন্নয়ন ব্যাংক আছে।
  • বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন নতুন করে নির্মাণ করা হয়েছে ৪০০ কোটি টাকা।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই