চয়ন দ্বিতীয় শ্রেণিতে পড়ে। শিক্ষকের মুখে বলা কথা শুনে সে ঠিকমতো খাতায় লিখতে পারে। কিন্তু বোর্ডের লেখাগুলো ঠিকমতো খাতায় তুলতে পারে না। ফলে শ্রেণির কাজ সময়মতো করতে পারে না। এজন্য শিক্ষক তার ওপর অসন্তুষ্ট হতো। এতে ধীরে ধীরে সে নিজেকে গুটিয়ে নেয়। শ্রেণিশিক্ষক বিষয়টি লক্ষ করে চয়নের বাবা মাকে জানালে তাঁরা চিকিৎসকের শরণাপন্ন হন।
চয়ন হলো-
চয়ন হলো-
-
ক
শ্রবণ প্রতিবন্ধী
-
খ
বাক প্রতিবন্ধী
-
গ
বুদ্ধি প্রতিবন্ধী
-
ঘ
দৃষ্টি প্রতিবন্ধী
আমাদের চারপাশে এমন কিছু শিশু দেখা যায় যারা স্বাভাবিক শিশুদের মতো নয়। তাদের দেহের গঠন আলাদা, তাদের আচরণ স্বাভাবিকের তুলনায় ধীর বা সমস্যাগ্রস্ত। এদের মধ্যে কেউ চোখে ভালো দেখতে পায় না, কারও হাঁটাচলায় অসুবিধা, কারও অন্যের কথা বুঝতে দেরি হয়, কেউ বা বয়সে বড় হলেও শিশুদের মতো আচরণ করে। এসব শিশু কোনো না কোনো প্রতিবন্ধকতার শিকার। এরাই প্রতিবন্ধী শিশু। এদেরকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুও বলা হয়। কারণ এদের পূর্ণ বিকাশে বিশেষ যত্ন ও প্রশিক্ষণের প্রয়োজন হয়। এসব প্রতিবন্ধীদের জীবন যাপনে সহায়তার জন্য এদের সম্বন্ধে আমাদের সবার সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। এজন্য প্রতিবছর ৩রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়।
কেউ জন্মগতভাবে প্রতিবন্ধী হয়ে থাকে, কেউ জন্মের পর যেকোনো দুর্ঘটনা, অপুষ্টি বা গুরুতর অসুস্থতার কারণে শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে, পৃথিবীর মোট জনসংখ্যার শতকরা প্রায় ১৬ ভাগ প্রতিবন্ধী। এই হিসাবে আমাদের দেশে প্রায় ১.৫ কোটি মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। দরিদ্র দেশ হিসেবে আমাদের দেশে এই সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
Related Question
View Allবুদ্ধি প্রতিবন্ধিতা কী?
-
ক
মানসিক রোগ
-
খ
বুদ্ধি নির্ভর রোগ
-
গ
মানসিক অক্ষমতা
-
ঘ
শারীরিক রোগ
মধ্যম মাত্রার বুদ্ধি প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্য কী থাকে?
-
ক
আচরণের উন্নতি ঘটানো
-
খ
প্রতিবন্ধিতা হ্রাস করা
-
গ
ক্ষমতার বিকাশ ঘটানো
-
ঘ
পরনির্ভরশীলতা হ্রাস করা
মধ্যম মাত্রার বুদ্ধি প্রতিবন্ধীদের বুদ্ধি কত বছরের শিশুদের মতো?
-
ক
৫-৮
-
খ
৬-৮
-
গ
৮-১১
-
ঘ
১১-১৪
প্রতিবন্ধীদের জন্য কেমন শিক্ষা প্রয়োজন?
-
ক
সহজ
-
খ
প্রাথমিক
-
গ
বিশেষ
-
ঘ
মাধ্যমিক
বুদ্ধি প্রতিবন্ধীদের আচরণের অবনতি ঘটে কেন?
-
ক
বিশেষ যত্নের অভাবে
-
খ
শাসনের অভাবে
-
গ
অতিরিক্ত সেবার জন্য
-
ঘ
পুষ্টিকর খাবারের অভাবে
প্রতিবন্ধীদের মধ্যে দৈনন্দিন কাজের অভ্যাস গড়ে তোলা যাবে -
i. বিশেষ শিক্ষার মাধ্যমে
ii. বিশেষ চিকিৎসার মাধ্যমে
iii. প্রশিক্ষণের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
-
ক
i ও ii
-
খ
i ও iii
-
গ
ii ও iii
-
ঘ
i, ii ও iii
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!