উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

জনাব আলাল তার ব্যবসায়ের অর্জিত মুনাফার উপর নিয়মিত কর ও রাজস্থ, দেন। কিন্তু তিনি উৎপাদনের আদর্শ নীতি মেনে চলতেন, না এবং নিম্নমানের পণ্য উৎপাদন করতেন। এমনকি তার প্রতিষ্ঠানে উৎপাদন কার্যের ফলে সৃষ্ট বর্জ্য অপসারণের কোনো সুষ্ঠু ব্যবস্থা নেই। বর্তমানে তার ব্যবসায়ে কর্মরত শ্রমিকের সংখ্যা ২০০ জন, যাদের প্রত্যেকেই প্রশিক্ষণপ্রাপ্ত।

জনাব আলালের ব্যবসায়ে যেসব দায়বদ্ধতা প্রকাশ পেয়েছে-
i.সমাজের প্রতি দায়বদ্ধতা
ii. শ্রমিক কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা
iii. রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা
নিচের কোনটি সঠিক?

Updated: 5 months ago
  • ক
    i ও ii
  • খ
    i ও iii
  • গ
    ii ও iii
  • ঘ
    i, ii ও iii
3
Add Explanation

বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে ব্যবসায়ীকে নিজের মুনাফা বৃদ্ধির উদ্দেশ্য অর্জনের পাশাপাশি অনেক পক্ষের প্রতি দায়িত্ব পালন করতে হয়। এরা হলো রাষ্ট্র, সমাজ, ক্রেতা ও কর্মচারী। এসব পক্ষ কোনো না কোনো ভাবে ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট।


রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা ( Responsibility to State): জনগণের স্বার্থ রক্ষা করে ব্যবসা পরিচালিত হোক এটাই রাষ্ট্রের লক্ষ্য। ব্যবসায় স্থাপন ও অগ্রগতির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে জনগণের চাহিদা মেটানো হলে অর্থাৎ পণ্য বা সেবা প্রদানের পাশাপাশি নিয়মিত কর প্রদান করা হলে সরকার খুশি। ব্যবসায়কে রাষ্ট্রের প্রতি নিম্নোক্ত দায়িত্ব পালন করতে হয়— 

ক. সরকারকে নিয়মিত কর ও রাজস্ব প্রদান করা।
খ. সরকারের নিয়মনীতি যথাযথভাবে পালন করা।
গ. কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা ৷


সমাজের প্রতি দায়বদ্ধতা ( Responsibility to Society): সমাজ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেই ব্যবসায়ের উন্নতি ও সমৃদ্ধি ঘটে। তবে ব্যবসায়কে সমাজের প্রতি নিম্নোক্ত দায়িত্ব পালন করতে হয়।

ক. সমাজের প্রয়োজন মাফিক মানসম্মত পণ্য উৎপাদন ও সরবরাহ করা ।
খ. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
গ. বিভিন্ন জনহিতকর কাজে সহায়তা করা।
ঘ. জাতীয় দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো।
ঙ. পরিবেশ দূষণ থেকে এলাকাকে রক্ষা করা।
চ. পণ্যের মজুতদারি না করা ।

ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা ( Responsibility to Customer and Consumer ): ক্রেতা ও ভোক্তাদের আস্থা ও সহযোগিতার উপর ব্যবসায়ের সফলতা নির্ভর করে। তাই ব্যবসায়ীকে নিম্নোক্ত দায়িত্ব পালন করতে হয়-
ক. পণ্যের বাজার স্থিতিশীল রাখা।
খ. মানসম্মত পণ্য সরবরাহ করা।
গ. পণ্য সামগ্রী প্রাপ্তি সহজতর করা।
ঘ. পণ্য ও বাজারসংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করা।


শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা (Responsibility to Employees): 

শ্রমিক ও কর্মচারীদের অব্যাহত প্রচেষ্টার ফলেই ব্যবসায়ে মুনাফা অর্জিত হয়। তাই তাদের স্বার্থকে অবহেলা করে ব্যবসা পরিচালনা করা যায় না। ব্যবসায় উন্নতির সাথে তাদের বেতন-ভাতা বৃদ্ধি ও বোনাস প্রদান করা এবং তাদের অবস্থার উন্নতির চেষ্টা করা উচিত। একজন ব্যবসায়ীকে তার প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীদের প্রতি নিম্নোক্ত দায়িত্ব পালন করতে হয়-
ক. উপযুক্ত পারিশ্রমিক ও আর্থিক সুবিধা দান।
খ. চাকরির নিরাপত্তা বিধান করা।
গ. কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা।
ঘ. প্রশিক্ষণ ও পদোন্নতির ব্যবস্থা করা। ঙ. বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করা।

Related Question

View All
  • ক
    পণ্যের মজুতদারি না করা
  • খ
    কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা
  • গ
    পণ্যের বাজার স্থিতিশীল রাখা
  • ঘ
    আর্থিক সুবিধা প্রদান
63
  • ক
    সরকারি বিধি-বিধান
  • খ
    নিয়মিত কর দেওয়া
  • গ
    রাজস্ব দেওয়া
  • ঘ
    কর্মসংস্থানের সৃষ্টি
3
  • ক
    পণ্য সংক্রান্ত তথ্য সরবরাহ করা
  • খ
    প্রশিক্ষণ ও পদোন্নতির ব্যবস্থা করা
  • গ
    কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা
  • ঘ
    নিয়নীতি যথাযথভাবে পালন করা
13
  • ক
    রাষ্ট্রের প্রতি
  • খ
    সমাজের প্রতি
  • গ
    ক্রেতা ও ভোক্তাদের প্রতি
  • ঘ
    শ্রমিক-কর্মচারীদের প্রতি
10
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই