জন লক ছিলেন একজন-
জন লক ছিলেন একজন-
-
ক
রাজনৈতিক দার্শনিক
-
খ
সামাজিক দার্শনিক
-
গ
অর্থনৈতিক দার্শনিক
-
ঘ
ব্রিটিশ রাষ্ট্র দার্শনিক
রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান । বিশ্বের সকল মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে । আমাদের এই পৃথিবীতে ছোট বড় মিলিয়ে প্রায় ২০০ টি রাষ্ট্র আছে । প্রতিটি রাষ্ট্রেরই আছে নির্দিষ্ট ভূখণ্ড এবং জনসংখ্যা । এ ছাড়া রাষ্ট্র পরিচালনার জন্য আরও আছে সরকার এবং সার্বভৌমত্ব। মূলত এগুলো ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না । অধ্যাপক গার্নার বলেন, 'সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলে ।' এ সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের চারটি উপাদান পাওয়া যায়। যথা- ১। জনসমষ্টি, ২। নির্দিষ্ট ভূখণ্ড, ৩। সরকার ও ৪। সার্বভৌমত্ব ।
১. জনসমষ্টি : রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান জনসমষ্টি । কোনো ভূখণ্ডে একটি জনগোষ্ঠী স্থায়ীভাবে বসবাস করলেই রাষ্ট্র গঠিত হতে পারে । তবে একটি রাষ্ট্র গঠনের জন্য কী পরিমাণ জনসমষ্টি প্রয়োজন, এর কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই । যেমন- বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৫ কোটি (২০১১), ভারতের জনসংখ্যা প্রায় ১২১ কোটি (২০১১), ব্রুনাইয়ে প্রায় চার লক্ষ (২০১৫)। তবে রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, একটি রাষ্ট্রের সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ জনসংখ্যা থাকা বাঞ্ছনীয় ।
২. নির্দিষ্ট ভূখণ্ড : রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট ভূখণ্ড আবশ্যক । ভূখণ্ড বলতে একটি রাষ্ট্রের স্থলভাগ, জলভাগ ও আকাশসীমাকে বোঝায় । রাষ্ট্রের ভূখণ্ড ছোট বা বড় হতে পারে। যেমন- বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তি অনুযায়ী ২০১৫ সালের ৩১ জুলাই দু'দেশের মধ্যে পারস্পরিক ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের মোট ভূখন্ডে ১০,০৫০.৬১ একর জমি যোগ হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে মিয়ানমার ও ভারতের সাথে আন্তর্জাতিক আদালতে সমুদ্রসীমা মামলার রায় বাস্তবায়নের ফলে বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন ১৯,৪৬৭ বর্গ কি.মি. বৃদ্ধি পেয়েছে । বর্তমানে ১,১৮,৮১৩ বর্গ কি.মি. সমুদ্র অঞ্চলে বাংলাদেশের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। গণচীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি রাষ্ট্রের আয়তন বাংলাদেশের চেয়ে অনেক বড় ।
৩. সরকার : রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান সরকার । সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্রের যাবতীয় কার্যাবলি সরকারের মাধ্যমে পরিচালিত হয়। সরকার গঠিত হয় তিনটি বিভাগ নিয়ে । যথা- আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। সকল রাষ্ট্রের সরকারের গঠন একই রকম হলেও রাষ্ট্রভেদে সরকারের রূপ ভিন্ন ভিন্ন । যেমন- বাংলাদেশে সংসদীয় সরকার, আবার মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রের যাবতীয় শাসনকাজ সরকারই পরিচালনা করে থাকে ।
৪. সার্বভৌমত্ব : সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান। এটি রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতা। এর দু'টি দিক রয়েছে, যথা- অভ্যন্তরীণ ও বাহ্যিক সার্বভৌমত্ব। অভ্যন্তরীণ সার্বভৌমত্বের সাহায্যে রাষ্ট্র দেশের অভ্যন্তরে বিভিন্ন আদেশ-নির্দেশ জারির মাধ্যমে ব্যক্তি ও সংস্থার উপর কর্তৃত্ব করে। অন্যদিকে, বাহ্যিক সার্বভৌমত্বের মাধ্যমে রাষ্ট্র বহিঃশক্তির নিয়ন্ত্রণ থেকে দেশকে মুক্ত রাখে।
Related Question
View Allকোনটি এককেন্দ্রীক রাষ্ট্রের প্রকৃষ্ট উদাহরণ-
-
ক
যুক্তরাজ্য
-
খ
যুক্তরাষ্ট্র
-
গ
ভারত
-
ঘ
পাকিস্তান
নিরঙ্কুশ রাজতন্ত্র রয়েছে কোন রাষ্ট্রে?
-
ক
যুক্তরাজ্যে
-
খ
সৌদি আরবে
-
গ
কিউবায়
-
ঘ
জাপানে
জনাব জাহেদের রাষ্ট্রের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
-
ক
অঞ্চলগুলো আলাদা রাষ্ট্র গঠনের পক্ষে সহায়ক
-
খ
সকল ক্ষেত্রে একই ধরনের প্রশাসন বিদ্যমান
-
গ
ক্ষুদ্র রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সহায়ক
-
ঘ
জাতীয় ঐক্য ও আঞ্চলিক স্বাতন্ত্র্যের সমন্বয় ঘটায়
ব্যক্তির সাথে ব্যক্তির, ব্যক্তির সাথে রাষ্ট্রের এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণে কার মাধ্যমে?
-
ক
রাষ্ট্রের সম্পর্ক
-
খ
ধর্মীয় অনুশাসনের
-
গ
আইনের
-
ঘ
স্বাধীনতার
ড. নাফিস ইমতিয়াজ একটি দেশের রাষ্ট্র প্রধান। তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের আইন প্রয়োগ করেন?
-
ক
বেসরকারি আইন
-
খ
ফৌজদারি আইন
-
গ
সাংবিধানিক আইন
-
ঘ
আন্তর্জাতিক আইন
নিচের কোন রাষ্ট্রের মধ্যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান?
-
ক
সৌদি আরব
-
খ
রাশিয়া
-
গ
কানাডা
-
ঘ
বৃটেন
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!