জীবজগতের সবচেয়ে ক্ষুদ্রতম কোষী জীব কোনটি?

Updated: 2 months ago
  • ক
    ভাইরাস
  • খ
    ব্যাকটেরিয়া
  • গ
    রিকশিয়া
  • ঘ
    মাইকোপ্লাজমা
1.8k
ব্যাখ্যাঃ

সবচেয়ে ছোট কোষ হলো Mycoplasma gallisepticum (কোষের ব্যাস মাত্র 0.1 μm) যার অপর নাম PPLO (Pleuro Pneumonia Like Organism) এবং বড় কোষ হলো উটপাখির ডিম (17 cm × 12.5 cm) । এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ হলো Acetabularia নামক শৈবাল যার দৈর্ঘ্য 5-10 cm । বহুকোষী উদ্ভিদের মধ্যে র‌্যামি (Boehmeria nivea) নামক গাছের তন্তু কোষ, যার দৈর্ঘ্য প্রায় 55 cm । মানবদেহের সবচেয়ে লম্বা কোষ হলো - মটর নিউরন যা প্রায় 1.37 মিটার লম্বা ।

Shakib Al Hasan
Shakib Al Hasan
3 years ago

Cell (সেল) বা কোষঃ কোষ এর ইংরেজি প্রতিশব্দ Cell (সেল)  এর অর্থ ক্ষুদ্র প্রকোষ্ঠ। 
❝জীবদেহের গঠন ও কার্যকরী একক হল কোষ।❞
অন্যভাবে বলা যায় যে,
❝বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত এবং জীবজ ক্রিয়া-কলাপ এর একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে তাকে কোষ বলে। 

কোষের প্রকারভেদঃ
ক.অবস্থান ও  কার্য ভেদে কোষ দুই প্রকার যথা-

•দেহ কোষ বা সোমাটিক কোষ বা ডিপ্লয়েড কোষ। 
•জনন কোষ বা রিপ্রোডাক্টিভ কোষ বা হ্যাপ্লয়েড কোষ।

খ.আবার নিউক্লিয়াস এর উপর ভিত্তি করে কোষ দুই প্রকার যথা –

•আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ
•প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক কোষ

গ.জীবের উপর ভিত্তি করে প্রকৃত কোষ দুই প্রকার যথা-

•উদ্ভিদ কোষ
•প্রাণী কোষ

দেহ কোষঃ বহুকোষী জীবের যে সকল কোড শুধুমাত্র জীব দেহ গঠন করে তাদেরকে দেহ কোষ বলে এরা ডিপ্লয়েড (2n)  কোষ ।

জনন কোষঃ বহুকোষী জীবের যে সকল কোষ শুধুমাত্র জীবের জনন কাজে অংশ নেয় তাদেরকে জনন কোষ বলে এরা হ্যাপ্লয়েড (n)।

আদি কোষঃ জীবের যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই তাদেরকে আদিকোষ বলে। আদি কোষ দ্বারা গঠিত জীবকে আদিকোষী জীব বলে। ব্যাকটেরিয়া,সাইনোব্যাকটেরিয়া তে আদি কোষ পাওয়া যায়।

প্রকৃত কোষঃ জীবের যেসকল কোষে সুগঠিত নিউক্লিয়াস আছে তাদেরকে প্রকৃত কোষ বলে ।প্রকৃত কোষ দ্বারা গঠিত জীবকে প্রকৃতকোষী জীব বলে ।উচ্চ শ্রেণীর উদ্ভিদ,শৈবাল,ছত্রাক ও প্রাণীকোষে প্রকৃত কোষ পাওয়া যায়।

Cell (সেল) বা কোষ বৈশিষ্ট্যঃ
*জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক  উপাদান কোষে থাকে।
*কোষ তার প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারে।
*সুনিয়ন্ত্রিত ভাবে বেড়ে উঠতে পারে।
*চারপাশে যে কোন উত্তেজনার প্রতি সাড়া দিতে পারে।
*অন্তঃস্থ ভারসাম্য রক্ষা করে।
*একটি Homeostatic অবস্থা বজায় রাখতে পারে ও প্রয়োজনে অভিযোজিত হতে পারে।
*নির্দিষ্ট সময় পর পর মৃত্যুবরণ করে।

Related Question

View All
  • ক
    অ্যাপোপটসিস
  • খ
    টক্সিকটোসিস
  • গ
    নিউট্রোটপসিস
  • ঘ
    নেক্রোসিস
63
Updated: 1 month ago
  • ক
    নিউক্লিয়াস
  • খ
    সেন্ট্রিওল
  • গ
    রাইবোজোম
  • ঘ
    মাইটোকন্ড্রিয়া
179
Updated: 2 months ago
  • ক
    সোয়ানসন
  • খ
    রবার্ট কচ
  • গ
    রবার্ট হুক
  • ঘ
    মিলার
135
Updated: 9 months ago
  • ক
    স্নায়ু কোষ
  • খ
    রক্তকণিকা
  • গ
    রক্তকণিকা
  • ঘ
    পাতার কোষ
148
Updated: 9 months ago
  • ক
    অপেরন
  • খ
    70S রাইবোজোম
  • গ
    অবাত শ্বসন
  • ঘ
    ইন্ট্রন
202
Updated: 3 weeks ago
  • ক
    সাইটোপ্লাজম
  • খ
    গ্লাইঅক্সিজম
  • গ
    কোষ গহ্বর
  • ঘ
    নিউক্লিওপ্লাজম
165
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই