জেলা প্রশাসনের কাজ কোনটি?

Updated: 1 year ago
  • ক
    শাস্তি ও শৃঙ্খলা রক্ষা করা
  • খ
    পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন
  • গ
    বৈদেশিক সম্পর্ক রক্ষা
  • ঘ
    নীতি নির্ধারণ
639

জেলা প্রশাসন মাঠ বা স্থানীয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ স্তর । এর প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন জেলা প্রশাসক । দেশের সব জেলায় একজন করে জেলা প্রশাসক আছেন । তাঁকে কেন্দ্র করে জেলার সকল সরকারি কাজ পরিচালিত হয়। নিচে তার কাজগুলো সম্পর্কে জানব ।

১. প্রশাসনিক কাজ :  জেলা প্রশাসক কেন্দ্র থেকে আসা সকল আদেশ-নির্দেশ ও সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। জেলার বিভিন্ন অফিসের কাজ তদারক ও সমন্বয় করেন। জেলার বিভিন্ন শূন্য পদে লোক নিয়োগ করেন ৷

২. রাজস্ব সংক্রান্ত ও আর্থিক কাজ : জেলা প্রশাসক জেলা কোষাগারের রক্ষক ও পরিচালক । জেলার সব ধরনের রাজস্ব আদায়ের দায়িত্ব তার, সে কারণে তিনি কালেকটর নামে পরিচিত। এ ছাড়া তিনি ভূমি উন্নয়ন, রেজিস্ট্রেশন ও রাজস্বসংক্রান্ত বিবাদ মীমাংসা করে থাকেন ।

৩. আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কাজ : জেলার মধ্যে শান্তি ও শৃঙ্খলা রক্ষা ও জনগণের জীবনের নিরাপত্তা প্রদানের দায়িত্ব তাঁর উপর ন্যস্ত । তিনি পুলিশ প্রশাসনের সাহায্যে এ দায়িত্ব পালন করে থাকেন ।

8. উন্নয়নমূলক কাজ : জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়নের চাবিকাঠি। জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ (শিক্ষা, কৃষি, শিল্প, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন ইত্যাদি) বাস্তবায়নের দায়িত্বও তাঁর । তিনি জেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করেন ।

৫. স্থানীয় শাসনসংক্রান্ত কাজ : জেলা প্রশাসক স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর (উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন) কাজ তত্ত্বাবধান করেন । তিনি জেলার অধীনস্থ সকল বিভাগ ও সংস্থার কাজের সমন্বয় করেন।

জেলা প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে তিনি আরও অনেক দায়িত্ব পালন করেন । তিনি জেলার সংবাদপত্র ও প্রকাশনার জন্য নিবন্ধন প্রদান, আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন বিষয়ের লাইসেন্স প্রদান এবং জেলার বিভিন্ন বিষয়ের তথ্য সংগ্রহ করেন এবং সে সম্পর্কে সরকারকে অবহিত করেন।

Related Question

View All
  • ক
    অধিক আয়ের জন্য
  • খ
    অধিক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য
  • গ
    এলাকার উন্নয়নের জন্য
  • ঘ
    স্থানীয় শাসনকে কার্যকরীর জন্য
405
  • ক
    জমিজমা সংক্রান্ত বিবাদ মীমাংসা
  • খ
    গ্রামের রাস্তাঘাট মেরামত ও রক্ষণাবেক্ষণ
  • গ
    দুর্যোগকালীন সাহায্য ও সহযোগিতা
  • ঘ
    জীবনযাত্রার মান উন্নয়ন করা
840
  • ক
    পুলিশ সুপার
  • খ
    জেলা প্রশাসক
  • গ
    সহকারী জেলা প্রশাসক
  • ঘ
    উপজেলা চেয়ারম্যান
1.6k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই