তারকাকার ক্লোলোপ্লাস্ট থাকে কোন উদ্ভিদে?

Updated: 1 year ago
  • Zygnema
  • Chlamydomonas
  • Oedogonium
  • Spirogyra
1k

শৈবালের গঠনঃ গঠনগতভাবে শৈবালদের দেহ সরল প্রকৃতির । এরা এককোষী বা বহুকোষী হতে পারে । আয়তনে এরা আণুবীক্ষণিক (Prochlorococcus marincls, ব্যাস ০.৫ মাইক্রন) হতে শুরু করে ৬০ মিটার (বাদামী শৈবাল, Macrocystic pyrifera) পর্যন্ত দীর্ঘ ও বৃহৎ আকৃতির হয়। বাদামি ও লোহিত শৈবালের দেহ শাখা-প্রশাখাবিশিষ্ট ও জটিল । নিচে
শৈবালের অঙ্গজ ও কোষীয় গঠন বর্ণনা করা হলো।

দৈহিক গঠন (Vegetative structure):
কিছু এককোষী শৈবালের দেহে ফ্ল্যাজেলা থাকায় এরা সচল, যেমন-Chlamydomonas; আবার অন্যদের দেহ ফ্ল্যাজেলাবিহীন তাই নিশ্চল, যেমন- Navicula. অনেক এককোষী শৈবাল (নিশ্চল, সচল) কলোনি হিসেবে অবস্থান করে, যেমন-Volvox, সূত্রাকার (filamentous) শৈবালগুলো অশাখ, যেমন- Spirogyra কিংবা শাখান্বিত,যেমন—Pithophora হতে পারে। কিছু শৈবাল দেখতে শাখা-প্রশাখাযুক্ত উদ্ভিদের মতো, যেমন- Sargassum. কোন কোন শৈবালের দেহ পর্ব ও পর্বমধ্য নিয়ে গঠিত, যেমন- Chara কারও দেহ পাতার মতো চ্যাপ্টা, যেমন-Ulva, কৌন শৈবালের দেহ ফাঁপা নল (siphon)-এ গঠিত যেমন-Polysiphonia.

কোষীয় গঠন (Cell structure):  শৈবালের কোষের গঠন অনেকটা উঁচুশ্রেণির উদ্ভিদকোষের মতোই। প্রতিটি কোষ দ্বিস্তরী মৃত কোষপ্রাচীর দিয়ে আবৃত। রাসায়নিকভাবে প্রাচীরটি বিভিন্ন ধরনের শর্করা যেমন-সেলুলোজ, পেকটিন, মিউসিলেজ প্রভৃতি দিয়ে গঠিত। কোন কোন ক্ষেত্রে কোষপ্রাচীরে প্রোটিন সঞ্চিত থাকে। কোষপ্রাচীরের ঠিক নিচেই রয়েছে লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি সজীব কোষঝিল্লি । কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত থকথকে জেলির মতো বস্তুটি সাইটোপ্লাজম । সাইটোপ্লাজমে সাধারণত একটি নিউক্লিয়াস, বৃহদাকার ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, পাইরিনয়েড, রাইবোজোম ইত্যাদি অঙ্গাণু থাকে। শৈবালের কোষে প্রধানত শর্করা জাতীয় খাদ্যবস্তু সঞ্চিত থাকে। কিন্তু ভিন্ন ভিন্ন শৈবালের, সঞ্চিত শর্করার প্রকৃতিও ভিন্ন ভিন্ন ধরনের হয়। যেমন, সবুজ শৈবালের ক্ষেত্রে সঞ্চিত খাদ্যবস্তু প্রধানত স্টার্চ বা শ্বেতসার, বাদামী  শৈবালের ক্ষেত্রে সঞ্চিত খাদ্য ল্যামিনারিন ও ম্যানিটল, হলুদ-সোনালী শৈবালে সঞ্চিত শর্করা ডলিউটিন ও চর্বি, লোহিত শৈবালে ক্ষেত্রে ফ্লোরিডিয়ান স্টার্ট প্রভৃতি । এছাড়া শৈবালে সঞ্চিত খাদ্য হিসেবে চর্বি ও তৈল, লিউকোসিন, প্যারামাইলাম প্রভৃতি থাকে ।

Related Question

View All
Updated: 7 months ago
  • Chara
  • Ulva
  • Chaetophora
  • Ulothrix
104
Updated: 3 days ago
  • Euglena
  • Volvox
  • Chlorella
  • Oscillatoria
121
  • Zygnema
  • Ulothrix
  • Caulerpa
  • Spirogyra
50
Updated: 3 days ago
  • Sargassum
  • Spirogyra
  • Penicillium
  • Polysiphonia
101
Updated: 1 month ago
  • Vaucheria
  • Ulothrix
  • Charu
  • Spirogyra
516
Updated: 1 year ago
  • Chara
  • Navicula
  • Ulva
  • Chaetophopa
248
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই