ত্রিক নাটক 'ইডিপাস' বাংলায় অনুবাদ করেন কে?
ত্রিক নাটক 'ইডিপাস' বাংলায় অনুবাদ করেন কে?
-
ক
সৈয়দ আলী আহসান
-
খ
আবদুল মান্নান সৈয়দ
-
গ
আবদুল্লাহ্ আল মামুন
-
ঘ
আলাউদ্দিন আল আজাদ
সৈয়দ আলী আহসান বাংলাদেশের একজন খ্যাতনামা সাহিত্যিক কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক, প্রাবন্ধিক এবং শিক্ষাবিদ। ১৯৮৯ সালে বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে স্বীকৃতি প্রদান করে। বিশ্ববিখ্যাত নাট্যকার সফোক্লিসের গ্রিক ট্র্যাজেডি নাটক 'হডিপাস'। সৈয়দ আলী আহসান নাটকটি বাংলায় অনুবাদ করেন। সৈয়দ আলী আহসান কর্তৃক বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদ সরকারি ভাষান্তর হিসেবে স্বীকৃত। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো হলোঃ অনেক আকাশ, একক সন্ধ্যায় বসন্ত, সহসা সচকিত, আমার প্রতিদিনের শব্দ, সমুদ্রেই যাবো ইত্যাদি।
সঠিক উত্তরটি হলো: সৈয়দ আলী আহসান
গ্রিক ট্র্যাজেডি 'ইডিপাস' (মূল রচয়িতা: সফোক্লিস) বাংলায় অনুবাদ করেছেন প্রখ্যাত সাহিত্যিক, কবি, সাহিত্য সমালোচক এবং শিক্ষাবিদ সৈয়দ আলী আহসান। তার অনুবাদ কর্ম বাংলা সাহিত্যে যথেষ্ট সমাদৃত। 'রাজা ইডিপাস' নামে তিনি এই বিখ্যাত গ্রিক নাটকের অনুবাদ করেছেন।
সৈয়দ আলী আহসান (১৯২২-২০০২)
সৈয়দ আলী আহসান ছিলেন কবি, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী। তিনি ইকবাল ও ইলিয়ট এর নির্বাচিত কবিতার অনুবাদ করেন; একদিকে ইসলামি ভাব ও বিষয় নিয়ে, অন্যদিকে লেনিন ও সামাজিক প্রসঙ্গ নিয়ে কবিতা রচনা করেন। ভাববস্তুতে ঐতিহ্য সচেতনতা, সৌন্দর্যবোধ ও দেশপ্রীতি ছিল তাঁর কবিতার বৈশিষ্ট্য। তিনি জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন।
- সৈয়দ আলী আহসান ২৬ মার্চ, ১৯২২ সালে যশোরের (বর্তমান মাগুরা) আলোকদিয়া নামক গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক।
- মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক হিসেবে 'চেনাকণ্ঠ' ছদ্মনামে পরিচিত ছিলেন।
- তিনি বাংলা একাডেমির পরিচালক (১৯৬০-৬৬) ছিলেন।
- ১৯৩৭ সালে আরমানিটোলা বিদ্যালয়ে পড়ার সময় স্কুল ম্যাগাজিনে 'The Rose' নামে একটি ইংরেজি কবিতা ছাপা হয়।
- তিনি 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' (১৯৬৭), 'একুশে পদক' (১৯৮৩), 'স্বাধীনতা পুরস্কার' (১৯৮৮) পান।
- ১৯৮৯ সালে বাংলাদেশ সরকার তাকে 'জাতীয় অধ্যাপক' হিসেবে স্বীকৃতি প্রদান করে।
- তিনি ২৫ জুলাই, ২০০২ সালে ঢাকায় মারা যান।
তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোঃ
কাব্যগ্রন্থ: 'অনেক আকাশ' (১৯৫৯), 'একক সন্ধ্যায় বসন্ত' (১৯৬৪), 'সহসা সচকিত' (১৯৬৫), 'আমার প্রতিদিনের শব্দ' (১৯৭৪), 'উচ্চারণ' (১৯৬৮), 'সমুদ্রেই যাব (১৯৮৭), 'রজনীগন্ধা' (১৯৮৮), 'প্রেম যেখানে সর্বস্ব'।
প্রবন্ধ: 'গল্পসঞ্চয়ন' (১৯৫৩)- ড. মুহম্মদ শহীদুল্লাহ সহযোগে সম্পাদনা, 'নজরুল ইসলাম' (১৯৫৪)-সমালোচনা গ্রন্থ, 'কবিতার কথা' (১৯৫৭), 'কবি মধুসূদন (১৯৫৭), 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' (১৯৫৬)- মুহম আবদুল হাই সহযোগে, 'সাহিত্যের কথা' (১৯৬৪) 'পদ্মাবতী' (১৯৬৮), 'মধুমালতি' (১৯৭২)।
অনুবাদগ্রন্থ: 'ইডিপাস' (১৯৬৩), 'হুইটম্যানের কবিতা' (১৯৬২)
শিশুতোষ : 'কখনো আকাশ' (১৯৮৪)।
আত্মজীবনী : 'আমার সাক্ষ্য' (১৯৯৪)।
Related Question
View All-
ক
রবীন্দ্রনাথ ঠাকুর
-
খ
সৈয়দ আলী আহসান
-
গ
হাসান হাফিজুর
-
ঘ
কবীর চৌধুরী
-
ক
জসীমউদদীন
-
খ
তালিম হোসেন
-
গ
জীবনানন্দ দাশ
-
ঘ
সৈয়দ আলী আহসান
-
ক
মুনীর চৌধুরী
-
খ
কবীর চৌধুরী
-
গ
সৈয়দ আলী আহসান
-
ঘ
লিলি চৌধুরী
-
ক
সৈয়দ আলী আহসান
-
খ
ড. আশরাফ সিদ্দিকী
-
গ
আলাউদ্দিন আল আজাদ
-
ঘ
কবি আব্দুস সাত্তার
-
ক
Syed Ahsan Kabir
-
খ
Rabindranath Tagore
-
গ
Syed Ali Ashan
-
ঘ
Kamrul Hasan
-
ক
জীবনানন্দ দাস
-
খ
সৈয়দ আলী আহসান
-
গ
শামসুর রাহমান
-
ঘ
রফিক আজাদ
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন