নগ্নজীবী উদ্ভিদের বৈশিষ্ট্য নয়-
-
ক
এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড
-
খ
দ্বি-নিষেক হয়
-
গ
ফল হয় না
-
ঘ
ফ্লোয়েমে সঙ্গীকোষ নেই
নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য :
• স্পোরোফাইট অসমরেণুপ্রসূ অর্থাৎ মাইক্রোস্পোর ও মেগাস্পোর (পুং ও স্ত্রী স্পোর) তৈরি করে
• স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোন (cone) তৈরি করে
• মেগাস্পোরোফিলে কোনো গর্ভাশয় তৈরি হয় না অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড নেই
• পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়
• ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে
• গর্ভাশয় নেই তাই এদের কোনো ফল সৃষ্টি হয় না
• ফল সৃষ্টি হয় না বলে বীজ নগ্ন অবস্থায় থাকে
• নগ্নবীজী উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না (ব্যতিক্রম Ephedra), তাই শাঁস (endosperm) হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়
• জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল কোষ থাকে না (ব্যতিক্রম Gnetum) এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না
• সকলেই বায়ু পরাগী
• সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়
• Leaf scar নগ্নবীজী উদ্ভিদের একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য
নগ্নবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্ম (Gymnosperms):
যে সকল উদ্ভিদের ফুল ও বীজ হয় কিন্তু ফুলে গর্ভাশয় নেই বলে ফল উৎপন্ন হয়না বিধায় বীজ নগ্ন অবস্থায় থাকে তাদের নগ্নবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদ (Gymnosperms) বলে জিমনোস্পার্ম বা নগ্নবীজী উদ্ভিদ সবীজ উদ্ভিদ (seeded plant) দের মধ্যে প্রাচীন। গ্রিক শব্দ Gymnos = নগ্ন ও spermos = বীজ থেকে Gymnospermae শব্দটি উদ্ভুত হয়েছে। এদের দেহ স্পোরোফাইট ও অসমরেণুপ্রস্। রেণু বা স্পোর (spore) বিশেষ ধরনের পত্রে উৎপন্ন হয়। স্পোর উৎপাদনকারী এই পত্রগুলোকে রেণুপত্র বা স্পোরোফিল (sporophyll) বলে। স্পোরোফিল ঘন সন্নিবিষ্ট হয়ে কোণ (cone) বা স্ট্রোবিলাস (strobilus) গঠন করে। নগ্নবীজী উদ্ভিদে গ্যামেটোফাইট অত্যধিক সংক্ষিপ্ত। নিষেকের পূর্বে হ্যাপ্লয়েড সস্য endosperm) উৎপন্ন হয়। এতে সুস্পষ্ট ও নিয়মিত অসমাকৃতির (heterologous) জনুক্রম বিদ্যমান । নগ্নবীজী উদ্ভিদের ৫০০-র দশ প্রজাতি আছে। এদের অধিকাংশই চির সবুজ বৃক্ষ বা গুষ্মা। পৃথিবীর বৃহত্তম উচ্চতম উদ্ভিদ Sequia gigantea এ গোষ্ঠীরই অন্তর্ভুক্ত। ভূতত্ত্ববিদদের মতে ৩০ কোটি বছর আগে প্যালিওজোয়িক যুগে এদের অভ্যুদয় ঘটেছে। এদের কতিপয় প্রজাতি বহু পূর্বেই অবলুপ্ত হয়েছে। বর্তমানে জীবাশ্ম হিসেবে এদের অস্তিত্ব পরিলক্ষিত হয় । জীবাশ্ম হিসেবে প্রাপ্ত কতিপয় নগ্নবীজী উদ্ভিদের সাথে বর্তমান যুগের দু-একটি নগ্নবীজী জীবন্ত উদ্ভিদের সাদৃশ্য পরিলক্ষিত হয়। অবলুপ্ত উদ্ভিদের সাথে সাদৃশ্যপূর্ণ এসব নগ্নবীজী জীবিত উদ্ভিদকে জীবন্ত জীবাশ্ম (living Fossil ) বলে।
Related Question
View All-
ক
Cycas
-
খ
Pteris
-
গ
Pinus
-
ঘ
Gnetum
-
ক
কলা
-
খ
গম
-
গ
কাঁঠাল
-
ঘ
সাইকাস
-
ক
Cycas
-
খ
Riccia
-
গ
Gnetum
-
ঘ
Pieris
-
ক
5টি
-
খ
10টি
-
গ
8টি
-
ঘ
15টি
-
ক
ফার্ণ উদ্ভিদে
-
খ
একবীজপত্রী উদ্ভিদে
-
গ
নগ্নবীজি উদ্ভিদে
-
ঘ
দ্বিবীজপত্রী উদ্ভিদে
-
ক
৪০০০ প্রজাতি
-
খ
৫ প্রজাতি
-
গ
৮৩ প্রজাতি
-
ঘ
৭২১ প্রজাতি
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন