”নবীবংশ” কোন কবির রচনা?
-
ক
শাহ মুহম্মদ সগীর
-
খ
সৈয়দ সুলতান
-
গ
মুহম্মদ খান
-
ঘ
শৈখ পরান
প্রশ্ন :নবীবংশ কোন কবিৱ রচনা?
উত্তর :সৈয়দ সুলতান।
বর্ণনা :শাহ মুহাম্মদ সগীর রচিত কাব্য হলো ইউসুফ জুলেখা। সৈয়দ সুলতান রচিত কাব্য সাহিত্য কর্মের মধ্যে রয়েছে নবীবংশ , শব - ই - মেরাজ, রসুল বিজয়, ওয়াত - ই - রাসুল , জয়কুম রাজার লড়াই , ইবলিশনামা। তার শ্রেষ্ঠ গ্রন্থ নবী বংশের জন্যই তিনি বেশি সুপরিচিত।
বাংলা সাহিত্যের মধ্যযুগীয় কবি, বাংলা সুফী সাহিত্য ধারায় উল্লেখযোগ্য কবি, শাস্ত্রবিদ ও পীর সৈয়দ সুলতান। তিনি কাহিনিকাব্য ও শাস্ত্রকাব্য রচয়িতা হিসেবে খ্যাতি অর্জন করেন এবং সুফি ভাবধারায় কাব্য রচনায় মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন।
- সৈয়দ মিনা ওরফে সৈয়দ সুলতান ১৫৫০ সালে হবিগঞ্জ জেলার লস্করপুর (প্রাচীন তরফ রাজ্যের রাজধানী) গ্রামে/চট্টগ্রামের পটিয়া উপজেলার চক্রশালা গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি লস্করপুর গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে 'সুলতানশী হাবেলী' নামে একটি বাড়ি নির্মাণ করেন এবং এ বাড়িতে বসেই সাহিত্যচর্চা করেন।
- সৈয়দ সুলতানের রচনাবলি সম্পাদনা করেন ড. আহমদ শরীফ।
- তিনি আনুমানিক ১৬৪৮ সালে মারা যান।
সৈয়দ সুলতানের গ্রন্থগুলো:
'নবীবংশ' (১৫৮৪): এটি আরবি কবি সা'লাবি কর্তৃক আরবি ভাষায় রচিত 'কাসাসুল আম্বিয়া' কাব্যের অনুসরণে রচিত। এটি দুটি খণ্ডে হযরত মুহম্মদ (স.) এর জীবনীকাব্য। এ কাব্যে হিন্দু দেবদেবীর (ব্রহ্মা, বিষ্ণু, হরি, শিব, মহেশ্বর, বামন, রাম, কৃষ্ণ) উল্লেখ থাকলেও ইসলামের মাহাত্ম্য বর্ণনাই কবির উদ্দেশ্য ছিল। এ কাব্যের ২য় খণ্ডের নাম 'রসুল চরিত'। মধ্যযুগে রচিত হযরত মুহম্মদ (স.) এর পূর্ণাঙ্গ জীবনী হিসেবে 'রসুল চরিত'ই শ্রেষ্ঠ কাব্য। এ কাব্যের শেষাংশে উল্লেখ আছে শবে মিরাজের ইতিহাস।
'শব-ই-মিরাজ', 'রসুল বিজয়', 'জ্ঞানপ্রদীপ', 'জ্ঞানচৌতিশা', 'জয়কুম রাজার লড়াই', 'ইবলিশনামা', 'মারফতী গান', 'পদাবলি', 'ওফাৎ-ই-রসুল'।
Related Question
View All-
ক
সৈয়দ সুলতান
-
খ
এতিম আলম
-
গ
শেখ সেরবাজ চৌধুরী
-
ঘ
শেখ ফয়জুল্লাহ
-
ক
ইউসুফ-জোলেখা
-
খ
নূরনামা
-
গ
নবীবংশ
-
ঘ
জ্ঞানচৌতিশা
-
ক
শাহ মুহাম্মদ সগীর
-
খ
সৈয়দ সুলতান
-
গ
মুহাম্মদ খান
-
ঘ
শেখ পরান
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন