নিচের কোনটিতে নিউক্লিয়াস থাকে না?

Updated: 1 week ago
  • সিভ নল

  • সঙ্গী কোষ

  • ট্রাকিড

  • অম্বকোষ

3.6k
সিভ নল (Sieve Tube) গঠন: লম্বা, ফাঁপা কোষ যা একটির ওপর আরেকটি বসে নলের মতো গঠন তৈরি করে (সিভ প্লেট-এর মাধ্যমে সংযুক্ত)। নিউক্লিয়াস: পরিণত অবস্থায় নিউক্লিয়াস ও অন্যান্য অঙ্গাণু থাকে না। কাজ: খাদ্য (শর্করা) পরিবহন করা।
ব্যাখ্যাঃ
সিভ নল (Sieve Tube)
  • গঠন: লম্বা, ফাঁপা কোষ যা একটির ওপর আরেকটি বসে নলের মতো গঠন তৈরি করে (সিভ প্লেট-এর মাধ্যমে সংযুক্ত)।

  • নিউক্লিয়াস: পরিণত অবস্থায় নিউক্লিয়াস ও অন্যান্য অঙ্গাণু থাকে না

  • কাজ: খাদ্য (শর্করা) পরিবহন করা।

সঙ্গী কোষ (Companion Cell)
  • গঠন: সিভ নলের পাশে থাকা বিশেষায়িত প্যারেনকাইমা কোষ, যার সাইটোপ্লাজম ঘন ও নিউক্লিয়াস বড়।

  • নিউক্লিয়াস: থাকে এবং এটি সিভ নলের বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে।

  • কাজ: সিভ নলে খাদ্য লোড ও আনলোড করা, শক্তি (ATP) সরবরাহ করা এবং চাপ বজায় রাখা।

ট্রাকিড (Tracheid)
  • গঠন: জাইলেম টিস্যুর একটি প্রধান জলপরিবাহী উপাদান, যার প্রান্ত সরু ও সূচালো হয়।

  • নিউক্লিয়াস: পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না, এটি একটি মৃত কোষ।

  • কাজ: জল ও খনিজ লবণ পরিবহন করা।

Armin Ryhan
Armin Ryhan
3 years ago

ভাস্কুলার/ক্যাসিকুলার টিস্যুতন্ত্র (Vascular tissue system)
ভাস্কুলার বান্ডলের (জাইলেম ও ফ্লোয়েম) সমন্বয়ে গঠিত টিস্যুতন্ত্রকে বলা হয় ভাস্কুলার টিস্যুতন্ত্র। ফ্যাসিকুলার (fasicular) টিস্যু নামেও এটি পরিচিত। এ টিস্যুতন্ত্র খাদ্য উপাদান ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে বলে একে পরিবহন টিস্যুতন্ত্রও বলা হয়। জাইলেম ফ্লোয়েম টিস্যু নিয়ে এ টিস্যুতন্ত্র গঠিত। জাইলেম ও ফ্লোয়েম পৃথক পৃথকভাবে অথবা একসাথে থাকতে পারে। জাইলেম টিস্যু ও ফ্লোয়েম টিস্যুর মধ্যখানে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থাকতেও পারে, না-ও থাকতে পারে। দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝে অবস্থিত ভাজক টিস্যুই হলো ক্যাম্বিয়াম। প্রতিটি জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু মিলিতভাবে অথবা পৃথকভাবে একটি ভাস্কুলার বান্ডল গঠন করে এবং এক বা একাধিক ভাস্কুলার বান্ডল নিয়ে একটি ভাস্কুলার টিস্যুতন্ত্র গঠিত হয়।

উদ্ভিদমূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদকাণ্ডে ভাস্কুলার বান্ডলগুলো সাধারণত বৃত্তাকারে সাজানো থাকে, তবে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এরা কর্টেক্সের মধ্যে বিক্ষিপ্তভাবে অবস্থান করে

জাইলেম টিস্যু (Xylem tissue: Gk-Xylon = wood):
ট্রাকিড ভেসেল (ট্রাকিয়া), জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা- এই চার প্রকার উপাদান দিয়ে জাইলেম টিস্যু গঠিত। পরিণত জাইলেম টিস্যুর সজীৰ উপাদান জাইলেম প্যারেনকাইমা। ফার্নবর্গীয় উদ্ভিদ এবং নগ্নবীজী উদ্ভিদে জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না (নগ্নবীজী Gnetum-এ সরল প্রকৃতির ভেসেল থাকে)। ভেসেল আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হলেও Winteraceae, Tetracentraceae, Trochodendraceae গোত্রের উদ্ভিদে ভেসেল থাকে না।

কিছু ভেসেল কোষ সরু গর্তযুক্ত হয়, আবার কিছু ভেসেল কোষ বড় গর্তযুক্ত হয়। (সরু) গর্তযুক্ত ভেসেল কোষকে প্রোটোজাইলেম বলা হয়। আসলে এরা প্রথমে সৃষ্টি হয় বলে এদের নাম হয়েছে আদিজাইলেম বা প্রোটোজাইলেম। অপেক্ষাকৃত পরে সৃষ্টি হয় বলে বড় গর্তযুক্ত ভেসেল কোষকে মেটাজাইলেম বলা হয়। আবৃতবীজী উদ্ভিদের মূলে মেটাজাইলেম স্টিলির কেন্দ্রের দিকে অবস্থিত থাকে এবং প্রোটোজাইলেম স্টিলির পরিধির দিকে থাকে। কাণ্ডে এদের অবস্থান ঠিক উল্টো; অর্থাৎ কাণ্ডের ভাস্কুলার বান্ডলে মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে বিন্যস্ত থাকে, একে এন্ডার্ক (endarch) বলে। মূলের ভাস্কুলার টিস্যুতে প্রোটোজাইলেম পরিধির দিকে এবং মেটাজাইলেম কেন্দ্রের দিকে বিন্যস্ত থাকে, একে এক্সার্ক (exarch) বলে। পাতায় প্রোটোজাইলেম ও মেটাজাইলেম উভয়ই কেন্দ্র এবং পরিধি দুই দিকে বিন্যস্ত থাকে, একে মেসার্ক (mesarch) বলে। উদ্ভিদ নমুনার সেকশন কেটে প্রোটোজাইলেম ও মেটাজাইলেমের অবস্থান দেখেই বলা যায় কোনটি মূল আর কোনটি কাণ্ড।

ফ্লোয়েম টিস্যু (Phloem tissue: Gk-Phloos = bark): 
সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার এই চার প্রকার কোষীয় উপাদান নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত। পরিণত সিভনল বা সিভকোষে কোনো নিউক্লিয়াস থাকে না। সঙ্গীকোষের নিউক্লিয়াস বড়, সাইটোপ্লাজম ঘন এবং কোষগহ্বর ছোট থাকে। নগ্নৰীজী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না। সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বাস্ট ফাইবার বলা হয়। পাটের আঁশ বাস্ট ফাইবার। 

Related Question

View All
Updated: 1 week ago
  • সঙ্গীকোষ
  • সঙ্গীকোষ
  • ফ্লোয়েম ফাইবার
  • ফ্লোয়েম প্যারেনকাইমা
32
Updated: 1 week ago
  • সীভ কোষে
  • সঙ্গী কোষে
  • ভেসেলে
  • ক্ষরণকারী কোষে
53
Updated: 7 months ago
  • ফ্লোয়েম
  • পেরিসাইকেল
  • কর্টেক্স
  • জাইলেম ফাইবার
55
Updated: 1 week ago
  • সীভটিউব
  • ট্রাকিড
  • ট্রাকিয়া
  • জাইলেম প্যারেনকাইমা
63
  • ট্রাকিড
  • ভেসেল
  • সিভনল
  • ফাইবার
54
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই