নিচের কোনটিতে হাইড্রার বহিঃকোষীয় পরিপাক সংঘটিত হয়?

Updated: 11 months ago
  • গ্যাসট্রোডার্মিস
  • হাইপোস্টোম
  • সিলেন্টেরন
  • কর্ষিকা
736
উত্তরঃ

হাইড্রার মুখছিদ্রের চারদিকে অবস্থিত পেশী-আবরণী কোষ প্রসারিত হয়েমুখছিদ্র খুলে যায়। এসময় কর্ষিকার সাহায্যে খাদ্য মুখের ভিতর দিয়ে সিলেন্টেরণে প্রবেশ করলে সিলেন্টেরণে খাদ্য পরিপাক হয়। এন্ডােডার্মের গ্রন্থিকোষমূহ থেকে উৎসেচক এবং মিউকাস নিঃসৃত হয়। ফ্লাজেলাযুক্ত পেশী আবরণী কোষ সমূহের ফ্লাজেলা আন্দোলনের দ্বারা সিলেন্টেরণের মধ্যে জীবিত খাদ্য মারা যায় ও কিছুটা চূর্ণ বিচূর্ণ হয় এবং উৎসেচক ও মিউকাসের সাথে মিশ্রিত হয়। ফলে সিলেন্টেরণের মধ্যে খাদ্য আংশিক পরিপাক হয়।

 

 

 

হাইড্রার খাদ্য গ্রহণ ও পরিপাক প্রক্রিয়া
হাইড্রার খাদ্যঃ
হাইড্রা মাংশাসী প্রাণী। এরা প্রধানতঃ সাইক্লোপস, ড্যাফনিয়া ইত্যাদি ক্রাসটেসিয়া জাতীয় ক্ষুদ্রাকার আর্থোপডা পর্বের প্রাণী ভক্ষণ করে। তাছাড়া হাইড্রা মাছের ডিম, কীট-পতঙ্গের লার্ভা ও অন্যান্য কিছু কিছু আণুবীক্ষণিক প্রাণী খেয়ে থাকে।

হাইড্রার খাদ্য গ্রহণ পদ্ধতিঃ
ক্ষুধার্ত হলে হাইড্রা পাচাকতির সাহায্যে কোন তলের সাথে সংলগ্ন হয়ে কর্ষিকাগুলাে পানিতে ভাসিয়ে দিয়ে শিকারের জন্য অপেক্ষা করতে থাকে।

এমন অবস্থায় কোন খাদ্য বা প্রাণী বা শিকার কাছে আসলে কর্ষিকার নিডােব্লাস্ট কোষগুলাে থেকে অসংখ্য নিমাটোসিস্ট শিকারের প্রতি নিক্ষিপ্ত হয়।

ভলভ্যান্ট নেমাটোসিস্টগুলাে শিকারের উপাঙ্গাসমূহ পেঁচিয়ে ধরে এবং পেনিট্র্যান্ট নিমাটোসিস্ট শিকারের দেহে হিপ্নোটক্সিন নামক বিষাক্তরস প্রবেশ করিয়ে তাকে অবশ করে ফেলে। এসময় অন্যান্য কর্ষিকাগুলাে শিকার ধরতে সাহায্য করে।

মুখছিদ্রের চারপাশে মিউকাস গ্রন্থি পিচ্ছিল মিউকাস নিঃসৃত করে খাদ্য গলাধঃকরণে সহায়তা করে। হাইপােস্টোম এবং দেহপ্রাচীরের কোষগুলাের সংকোচন-প্রসারণের মাধ্যমে খাদ্য সিলেন্টেরণে প্রবেশ করে।

পরিপাক (Digestion)
যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অদ্রবণীয়, অশােষণীয়, জটিল খাদ্য নির্দিষ্ট উৎসেচকের প্রভাবে আর্দ্র-বিশ্লেষিত হয়ে দ্রবণীয়, শোষণীয়, সরল খাদ্যে পরিণত হয়, তাকে পরিপাক বলে।

হাইড্রার খাদ্য পরিপাক পদ্ধতিঃ
হাইড্রার মুখছিদ্রের চারদিকে অবস্থিত পেশী-আবরণী কোষ প্রসারিত হয়েমুখছিদ্র খুলে যায়। এসময় কর্ষিকার সাহায্যে খাদ্য মুখের ভিতর দিয়ে সিলেন্টেরণে প্রবেশ করলে সিলেন্টেরণে খাদ্য পরিপাক হয়। এন্ডােডার্মের গ্রন্থিকোষমূহ থেকে উৎসেচক এবং মিউকাস নিঃসৃত হয়। ফ্লাজেলাযুক্ত পেশী আবরণী কোষ সমূহের ফ্লাজেলা আন্দোলনের দ্বারা সিলেন্টেরণের মধ্যে জীবিত খাদ্য মারা যায় ও কিছুটা চূর্ণ বিচূর্ণ হয় এবং উৎসেচক ও মিউকাসের সাথে মিশ্রিত হয়। ফলে সিলেন্টেরণের মধ্যে খাদ্য আংশিক পরিপাক হয়।

হাইড্রায় দুই ধরনের পরিপাক সংঘটিত হয়।যথাঃ
(ক) বহিঃকোষীয় পরিপাক ও (খ) অন্তঃকোষীয় পরিপাক।

(ক) বহিঃকোষীয় পরিপাক
কোন নির্দিষ্ট কোষের অভ্যন্তরে পরিপাক না হয়ে কোষের বাইরে কোন নালী বা থলির মধ্যে যে পরিপাক সংঘটিত হয় তাকে আন্তঃকোষীয় বা বহিঃকোষীয় পরিপাক বলে।

হাইড্রার সিলেন্টেরণে আন্তঃকোষীয় বা বহিঃকোষীয় পরিপাক পদ্ধতিতে খাদ্যের কিছুটা পরিপাক ঘটে। সিলেন্টরণে এই আংশিক পরিপাককৃত খাদ্য এরপর ফ্যাগােসাইটোসিস পদ্ধতিতে হাইড্রার এন্ডােডার্মের ক্ষণপদযুক্ত পেশীআবরণী কোষসমূহে প্রবেশ করে।এই কোষের অভ্যন্তরে খাদ্যগহ্বরে খাদ্য জমা হয় ও পরিপাক হয়।

(খ) অন্তঃকোষীয় পরিপাক
কোনও নির্দিষ্ট কোষের অভ্যন্তরে খাদ্য পরিপাক হওয়ার পদ্ধতিকে অন্তঃকোষীয় পরিপাক বলে। হাইড্রার ক্ষণপদযুক্ত পেশী আবরণী কোষের অভ্যন্তরে অন্তঃকোষীয় পরিপাক ঘটে।

পরিশােষণ (Absorption):
পরিপাককৃত সরল খাদ্য অর্থাৎ এ্যামাইনাে এসিড, গ্লুকোজ এবং ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল ক্ষণপদযুক্ত পেশী আবরণী কোষের সাইট্রোপ্লাজমে শােষিত হয়।

অপর পক্ষে অপাচ্য বর্জ্যপদার্থ পানির সাথে মুখছিদ্রের মাধ্যমে বের হয়ে যায়। সুতরাং হাইড্রার সিলেন্টেরণে আন্তঃ বা বহিঃকোষীয় এবং ক্ষণপদযুক্ত পেশী আবরণী কোষে অন্তঃকোষীয় পরিপাক সম্পাদিত হয়।

প্রতীক প্রাণী : Hydra
Hydra নিডেরিয়া (Cnidaria) পর্বের সরল ধরনের জলজ প্রাণী। এরা প্রথম দ্বিভ্রূণস্তরী প্রাণী (diploblastic লিনিয়াস (Carolus Linnacus, 1707-1778) এর নাম দেন Hydra । গ্রিক রূপকথার নয় মাথাওয়ালা ড্রাগনের নামানুসারে Hydra-র নামকরণ করা হয়। ঐ ড্রাগনটির একটি মাথা কাটলে তার বদলে দুই বা তার বেশি মাথা গজাতো। Hydra ঐ ড্রাগনের মতো হারানো বা ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় সৃষ্টি করতে পারে, তাই অনেক সময় বহু মাথাওয়ালা সদস্য আবির্ভুত হয়। মহাবীর হারকিউলিস অবশেষে এ দানবকে বধ করেন ।


বাংলাদেশে Hydra-র বিভিন্ন প্রজাতিঃ

বিশ্বের সর্বত্র বিভিন্ন প্রজাতির Hydra পাওয়া যায়। তবে Hydra vulgaris নামক হালকা হলুদ-বাদামী বর্ণের, Pelmatohydra oligactis নামক বাদামী বর্ণের, Chlorohydra viridissima নামক সবুজ বর্ণের এবং Hydra gangetica নামক সাদা বা হালকা গোলাপি বর্ণের Hydra এশিয়া, ইউরোপ ও আমেরিকার স্বাদ পানির জলাশয়ে প্রচুর পরিমাণে পাওয়া যায়। বিভিন্ন প্রজাতির Hydra-র মধ্যে বাংলাদেশে Hydra vulgaris সুলভ বলে এখানে এ প্রজাতির বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হলো। Hydra একটি একক মুক্তজীবী প্রাণী। মিঠাপানিতে (খাল, বিল, পুকুর, হ্রদ,ঝর্ণা) নিমজ্জিত কঠিন বস্তু এবং জলজ উদ্ভিদের পাতার নিচের তলে সংলগ্ন থেকে নিম্নমুখী। হয়ে ঝুলে থাকে। স্থির, শীতল ও পরিষ্কার পানিতে এদের অধিক পরিমাণে পাওয়া যায়। ঘোলা, উষ্ণ ও চলমান পানিতে এদের খুব কম পাওয়া যায়। ক্ষুধার্ত অবস্থায় এরা দেহ ও কর্ষিকাকে সর্বোচ্চ প্রসারিত করে পানিতে দুলতে থাকে। কোন কিছুর সংস্পর্শে এরা দেহকে সঙ্কুচিত করে ফেলে। এরা মাংসাশী অর্থাৎ অন্য কোনো প্রাণী খেয়ে জীবন ধারণ করে। কর্ষিকার সাহায্যে খাদ্য গ্রহণ করে। চলাফেরা করে দেহের সংকোচন-প্রসারণ ও কর্ষিকার সাহায্যে দেহপ্রাচীরের মাধ্যমে ব্যাপন (diffusion) প্রক্রিয়ায় শ্বসন ও রেচন সম্পন্ন করে। মুকুলোদগম ও দ্বিবিভাজনের মাধ্যমে অযৌন জনন এবং জননকোষ সৃষ্টি করে যৌন জনন সম্পন্ন হয়। Hydra-র গায়ে সংলগ্ন দুটি কোষ থাকে। এদের পুনরুৎপত্তি (regeneration) ক্ষমতা প্রচন্ড। হাইড্রার পুনৎপত্তি সম্পর্কে ব্যাখা দেন ট্রেম্বলে।

Related Question

View All
Updated: 4 months ago
  • বহিঃত্বক
  • অন্তঃত্বক
  • মেসোগ্লিয়া
  • গ্যাস্ট্রোডার্মিস
168
  • Penetrant or stenoteles
  • Volvents or desmonemes
  • Stereoline glutinant
  • Streptoline glutinant
186
Updated: 4 months ago
  • শিকার ধরা
  • অন্তঃকোষীয় পরিপাক
  • ডিম্বাশয়ের পুনর্গঠন
  • এনজাইম ক্ষরণ
183
  • জনন কোষ
  • নিডোসাইট
  • প্যারাইটাল কোষ
  • পুষ্টি কোষ
165
Updated: 6 months ago
  • নিডোব্লাস্ট কোষ
  • নিডোব্লাস্ট কোষ
  • জনন কোষ
  • পুষ্টি কোষ
229
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই