নিচের কোনটি কথাসাহিত্য?
নিচের কোনটি কথাসাহিত্য?
-
ক
সোনালি কাবিন
-
খ
কালের কলস
-
গ
লোক লোকান্তর
-
ঘ
পানকৌড়ির রক্ত
যে বাতাসে বুনোহাঁসের ঝাঁক ভেঙে যায়
জেটের পাখা দুমড়ে শেষে আছাড় মারে
নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়ে
নুইয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে।
সেই পবনের কাছে আমার এই মিনতি
তিষ্ঠ হাওয়া, তিষ্ঠ মহাপ্রতাপশালী,
গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কী লাভ?
কী সুখ বলো গুঁড়িয়ে দিয়ে চাষির ভিটে?
বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের
উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাঁড়ি
হে দেবতা, বলো তোমার কী আনন্দ,
কী মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে?
রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা
সেই মহাবীর হনুমানের পিতা তুমি ?
কালিদাসের মেঘদূতে যার কথা আছে
তুমিই নাকি সেই দয়ালু মেঘের সাথী ?
তবে এমন নিঠুর কেন হলে বাতাস
উড়িয়ে নিলে গরিব চাষির ঘরের খুঁটি
কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে
তাদের কোনো ইট খসাতে পারলে নাতো।
হায়রে কতো সুবিচারের গল্প শুনি,
তুমিই নাকি বাহন রাজা সোলেমানের
যার তলোয়ার অত্যাচারীর কাটতো মাথা
অহমিকার অট্টালিকা গুঁড়িয়ে দিতো।
কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ
তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোড়ে
যা পুরানো শুষ্ক মরা, অদরকারি
কালবোশেখের একটি ফুঁয়ে উড়িয়ে দিতে।
ধ্বংস যদি করবে তবে, শোনো তুফান
ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের
পরের শ্রমে গড়ছে যারা মস্ত দালান
বাড়তি তাদের বাহাদুরি গুঁড়িয়ে ফেলো।
Related Question
View Allউদ্দীপকে 'বোশেখ' কবিতার কোন আহ্বান প্রতিফলিত হয়েছে?
-
ক
অত্যাচারীর অবসান
-
খ
দুঃখের অবসান
-
গ
শ্রমজীবীদের অবসান
-
ঘ
পুরোনোর অবসান
উদ্দীপক ও আলোচ্য কবিতায় কালবোশেখির কাছে কবি আশা করেন-
i. সৃষ্টিশীল নতুন শক্তি হতে
ii. নবজাগরণের প্রতীক হতে
iii. সব অত্যাচার ও অসুন্দরকে দূর করে দিতে
নিচের কোনটি সঠিক?
-
ক
i ও ii
-
খ
i ও iii
-
গ
ii ও iii
-
ঘ
i ii ও iii
উদ্দীপকের উমর ফারুক 'বোশেখ' কবিতার কার কথা মনে করিয়ে দেয়?
-
ক
রাজা সোলেমান
-
খ
রাজা রবীন্দ্রনাথ
-
গ
রাজা ডেভিড
-
ঘ
কালিদাস
মনে করিয়ে দেওয়ার কারণ-
i. উভয়েই সুবিচারক
ii. উভয়েই ন্যায়পরায়ণ
iii. উভয়েই শাসক
নিচের কোনটি সঠিক?
-
ক
i ও ii
-
খ
i ও iii
-
গ
ii ও iii
-
ঘ
i ii ও iii
উদ্দীপকের বিষয়টি তোমার পঠিত কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
-
ক
বৃষ্টি
-
খ
মানুষ
-
গ
বোশেখ
-
ঘ
আশা
সাদৃশ্যের কারণ-
i. উভয় জায়গায় বৈশাখের বাতাসের কথা প্রকাশ পেয়েছে
ii. বৈশাখের ঝড়ো বাতাস দরিদ্রদের অবর্ণনীয় ক্ষতি করে
iii. গ্রামের মানুষ আলোচ্য কবিতার গরিব মাঝি ও চাষির প্রতিনিধিত্ব করে
নিচের কোনটি সঠিক?
-
ক
i ও ii
-
খ
i ও iii
-
গ
ii ও iii
-
ঘ
i ii ও iii
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন