নিচের কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?

Updated: 7 months ago
  • অভিপ্রায়
  • আসত্তি
  • যোগ্যতা
  • আকাঙ্ক্ষা
894
ব্যাখ্যাঃ

একটি সার্থক বাক্যের প্রধান তিনটি বৈশিষ্ট্য হলো আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা। এই বৈশিষ্ট্যগুলো একটি বাক্যকে সম্পূর্ণ, অর্থপূর্ণ এবং শ্রুতিমধুর করে তোলে।

  • আকাঙ্ক্ষা: বাক্যের অর্থ সম্পূর্ণরূপে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, তাই আকাঙ্ক্ষা। যেমন: 'আমি ভাত' বললে বাক্যটি অসম্পূর্ণ থাকে এবং এর পরে 'খাই' বা অন্য কোনো পদ শোনার একটি স্বাভাবিক ইচ্ছা বা আকাঙ্ক্ষা থেকে যায়।
  • আসত্তি (বা নৈকট্য): বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য পদগুলোকে সঠিকভাবে বিন্যাস করা এবং পরস্পর সন্নিহিত রাখা, অর্থাৎ পদগুলোর পারস্পরিক নৈকট্যকে আসত্তি বলে। পদগুলো এলোমেলোভাবে বা অনেক ব্যবধানে থাকলে বাক্যের অর্থ সুস্পষ্ট হয় না। যেমন: 'বাবা কাল বাড়ি ফিরবেন' বাক্যটিতে পদগুলোর আসত্তি বজায় আছে। কিন্তু 'বাবা ফিরবেন কাল বাড়ি' বা 'বাবা ............ ফিরবেন ............. কাল .............. বাড়ি' বললে আসত্তির অভাব ঘটে।
  • যোগ্যতা: বাক্যের অন্তর্গত পদসমূহের অর্থগত ও ভাবগত মিলবন্ধনকে যোগ্যতা বলে। অর্থাৎ, বাক্যটিতে বাস্তবতাবিরোধী বা অসম্ভব কিছু বলা যাবে না। যেমন: 'সূর্য পশ্চিম দিকে উদিত হয়' বাক্যটি ব্যাকরণগতভাবে সঠিক হলেও অর্থগত যোগ্যতা নেই, কারণ সূর্য পূর্ব দিকে উদিত হয়। একইভাবে, 'গরু আকাশে উড়ে' বাক্যটিরও যোগ্যতা নেই।

উল্লিখিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে 'অভিপ্রায়' বাক্যের বৈশিষ্ট্য নয়। অভিপ্রায় হলো বক্তার মনের ইচ্ছা বা উদ্দেশ্য যা তিনি বাক্য ব্যবহারের মাধ্যমে প্রকাশ করেন, কিন্তু এটি বাক্যের কাঠামোগত বা অর্থগত সার্থকতার অত্যাবশ্যকীয় শর্ত নয়। এটি বাক্যের অর্থ তৈরির একটি পরোক্ষ কারণ হতে পারে, কিন্তু বাক্যের ভেতরের গুণাগুণ নয়।

Satt AI
Satt AI
2 weeks ago

বাক্যের মেীলিক উপাদান শব্দ হলে ও ভাষার মূল উপকরণ বাক্য। এই বাক্য সঠিকভাবে প্রয়োগ করতে না পারলে বাক্য তার ভাষাগত যোগ্যতা হারায়। যার ফলস্বরুপ মনের ভাব সুস্পষ্টরুপে প্রকাশ করা সম্ভব হয় না বা আমরা যথাযথভাবে বুঝতে পারি না।ত্রুটিমুক্ত বাক্যই পারে সঠিকভাবে মনের ভাব প্রকাশ করতে। ভাষাগত যোগ্যতার বিচারে সঠিক বাক্য বলা বা প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ।

বাক্য: যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তাকে বাক্য বলে। যেমন: সজল ও লতা বই পড়ে।

সাধারণ বাক্যের প্রধান অংশ তিনটি। যথা: কর্তা, কর্ম ও ক্রিয়া। বাক্যের ক্রিয়াকে যে চালায়, সে হলো কর্তা। যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে কর্ম। আর বাক্যের মধ্যে যে অংশ দিয়ে কোনো কিছু করা, ঘটা বা হওয়া বোঝায়, তাকে বলে ক্রিয়া। যেমন: সজল ও লতা বই পড়ে। এখানে 'সজল ও লতা' হলো কর্তা, 'বই' হলো কর্ম এবং 'পড়ে' হলো ক্রিয়া।

বাক্যের ভিত্তি: ভাষার বিচারে বাক্যের নিম্নলিখিত তিনটি গুণ থাকা চাই।

যেমন:

ক) আকাঙ্খা

২) আসত্তি

৩) যোগ্যতা

গঠন অনুযায়ী বাক্য তিন প্রকার।

যথা: সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য।

উদাহরণ: আমি পড়াশোনা শেষ করে খেলতে যাব। যখন আমার পড়াশোনা শেষ হবে, তখন আমি খেলতে যাব। আমি পড়াশোনা শেষ করব; তারপর খেলতে যাব।

প্রথম বাক্যে একটিমাত্র সমাপিকা ক্রিয়া আছে। এটি সরল বাক্য। দ্বিতীয় বাক্যের দুটি অংশ 'যখন' ও 'তখন' যোজক দ্বারা যুক্ত হয়েছে। এটি জটিল বাক্য। তৃতীয় বাক্যে 'করব' ও 'যাব' দুটি সমাপিকা ক্রিয়া রয়েছে। এটি যৌগিক বাক্য।

অর্থানুসারে বাক্যর প্রকারভেদঃ

অর্থানুসারে বাক্য সাত প্রকার। যথা:

ক. বিবৃতিমূলক বা বর্ণনামূলক বা নির্দেশমূলক বাক্য। যেমন:

এখান থেকে যাও (নির্দেশাত্মক)।

আমি ভাত খাই (বিবৃতিমূলক)।

সে ঢাকা যাবে (হ্যাঁ-বাচক)।

আমি বলতে চাই না (না-বাচক)।

আমরা রোজ বেড়াতে যেতাম।

তারা তোমাদের ভুলেনি।

খ. প্রশ্নবাচক বাক্য। যেমন:

তোমার নাম কী?

কী পড়ছ?

যাবে নাকি? কোথায় যাচ্ছ?

সুন্দরবনকে কোন ধরনের বনাঞ্চল বলা হয়?

অনুজ্ঞা বা আদেশসূচক বাক্য। যেমন:

বল বীর বল উন্নত মম শির।

উঠে দাঁড়াও।

আমাকে একটি কলম দাও।

ঘ. ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। যেমন:

মহারাজের জয় হোক।

তোমার মঙ্গল হোক।

ঈশ্বর তোমাকে জয়ী করুন।

দীর্ঘজীবী হও।

পরীক্ষায় সফল হও।

তার মঙ্গল হোক।

ঙ. কার্যকারণাত্মক বাক্য। যেমন: কষ্ট না করলে কেষ্ট মিলে না।

চ. সংশয়সূচক বাক্য। যেমন: বোধ হয়, ছেলেটা চাকুরি পেয়ে যাবে।

ছ. বিস্ময় বা আবেগসূচক বাক্য।

যেমন: হে সিন্ধু!

বন্ধু মোর-মজিনু তব রূপে!

হুররে! আমরা জিতেছি

দারুণ! আমরা জিতে গিয়েছি।

অত উঁচু পাহাড়ে উঠে আমি তো ভয়েই মরি!

Related Question

View All
Updated: 1 month ago
  • দুটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি
75
Updated: 1 month ago
  • আকাঙ্খা, আসত্তি, বিধেয়
  • আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
  • যোগ্যতা, উদ্দেশ্য, বিধেয়
  • কোনটিও নয়
35
Updated: 5 months ago
  • আকাঙ্ক্ষা
  • অবসান
  • যোগ্যতা
  • আসত্তি
95
  • বর্গ
  • উদ্দেশ্য
  • বিধেয়
  • বাক্যাংশ
87
  • যোগ্যতা
  • আকাঙ্ক্ষা
  • প্রত্যাশা
  • আসক্তি
79
  • উদ্দেশ্য

  • বিধেয়

  • বাক্যাংশ

  • বর্গ

306
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই