নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?

Updated: 7 months ago
  • ফা-হিয়েন
  • ইবনে বতুতা
  • মার্কো পোলো
  • হিউয়েন সাং
3.9k
উত্তরঃ জগদ্বিখ্যাত পর্যটক ইবনে বতুতা (১৩০৪ - ১৩৭৮ খ্রি)  ছিলেন মরক্কোর অধিবাসী । ইবনে বতুতা সোনারগাঁওয়ে আসেন ১৩৪৬ সালে। মধ্যযুগের আর যেসব বিখ্যাত পরিব্রাজক সোনারগাঁও পরিভ্রমণ করেন, তারা হচ্ছেন  চীনের মা হুয়ান ১৪০৬ সালে এবং হৌ হিয়েন ১৪১৫ সালে। অন্যদিকে ফা - হিয়েন (আনুমানিক ৩৫৮ - ৪৩৫ খ্রি)। ভারত পরিভ্রমণকারী চীনদেশীয় বৌদ্ধ ভিক্ষু ও পণ্ডিত। মার্কো পোলো  (১২৫৪ - ১৩২৪ খ্রি) . মধ্যযুগের ইউরোপীয় ভূ - পর্যটকদের একজন। তার বর্ণনাকৃত ভ্রমণবৃত্তান্ত থেকেই ইউরোপবাসী চীন , তিব্বত, ভারত, সিংহল ,ব্রহ্মদেশ ও শ্যামদেশসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলের জীবনযাপন সম্পর্কে প্রথম জানতে পারে। আর হিউয়েন সাং (৬০২ - ৬৬৪ খ্রি) . হলেন ভারত পরিভ্রমণকারী প্রাচীন চীন দেশীয় বৌদ্ধ ভিক্ষু ও পণ্ডিত। তিনি ভারতে এসে  গান্ধার, তক্ষশীলা, কাশ্মীর ,মথুরা, অযোধ্যা, নেপাল ইত্যাদি বৌদ্ধ  শাস্ত্রচর্চাকেন্দ্র ও যুদ্ধের স্মৃতি বিজড়িত তীর্থস্থানসমূহ পরিদর্শন করেন।

ইবনে বতুতা ছিলেন মুসলিম পরিব্রাজক। তিনি ১৩০৪ সালে মরোক্কোয় জন্মগ্রহণ করেন এবং মোহাম্মদ বিন তুঘলকের শাসনামলে ১৩৩৩ সালে ভারতবর্ষে আগমণ করেন। তিনি বাংলায় আসেন ফখরুদ্দিন মোবারক শাহের আমলে। ইবনে বতুতা প্রথমে বিদেশি পর্যটক হিসেবে বাঙ্গালা শব্দ ব্যবহার করেন। জীবনের নিত্যনৈমিত্তিক দ্রব্যের প্রাচুর্য ও স্বল্পমূল্য আর মনোরম প্রাকৃতিক দৃশ্য বতুতাকে আকৃষ্ট করলেও এ দেশএর আবহাওয়া তার পছন্দ হয়নি। এজন্য তিনি বাংলার নামকরণ করেন ধনসম্পদপূর্ণ নরক। ইবনে বতুতার কিতাবুল রেহালা নামক গ্রন্থে বাংলার অপরূপ সৌন্দর্যের বর্ননা পাওয়া যায়।

  • পরিচয়: তিনি ছিলেন মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম পর্যটক এবং একজন প্রখ্যাত মরোক্কান পন্ডিত। তাঁকে 'পর্যটকদের রাজপুত্র' বলা হয়।
  • বিখ্যাত গ্রন্থ: তাঁর ভ্রমণকাহিনীর নাম 'কিতাব-উল-রেহলা' (Kitab-ul-Rihla)।
  • ভারত আগমন: ১৩৩৩ খ্রিস্টাব্দে তিনি দিল্লির সুলতান মুহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে ভারতে আসেন।সুলতান তাঁকে দিল্লির 'কাজী' (বিচারক) হিসেবে নিযুক্ত করেছিলেন। সুলতান তাঁকে তাঁর দূত হিসেবে চীনে পাঠিয়েছিলেন।
  • বাংলা ভ্রমণ: তিনি ১৩৪৫-১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলায় আসেন। সেই সময় সোনারগাঁওয়ে স্বাধীন সুলতান ফখরুদ্দিন মুবারক শাহের রাজত্ব চলছিল।তিনি বাংলাকে তাঁর বইতে 'দোযখপুর-আয-নিয়ামত' (নেয়ামতপূর্ণ নরক) বলে অভিহিত করেছেন (প্রচুর সম্পদ কিন্তু আবহাওয়া ও পরিবেশগত কারণে)।
  • হযরত শাহজালাল (র.) এর সাথে সাক্ষাৎ: তিনি সিলেটে এসে বিখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল (র.)-এর সাথে সাক্ষাৎ করেছিলেন।
  • বাংলার সামাজিক বর্ণনা: তাঁর বর্ণনায় তৎকালীন বাংলায় দাস-দাসী কেনাবেচা এবং দ্রব্যমূল্যের সস্তা হওয়ার কথা উল্লেখ আছে (যেমন—একটি সুস্থ মোরগ এক দিরহামের ১/৮ অংশ দামে পাওয়া যেত)।
  • ভ্রমণের বিস্তার: তিনি প্রায় ৩০ বছর ধরে আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের বিশাল অংশ ভ্রমণ করেছিলেন।

Related Question

View All
  • ফা হীয়েন
  • হিউ এন সাং
  • ইবনে বতুতা
  • স্যার টমাস রো
56
  • ফরাসি ইঞ্জিনিয়ার কনসোর্টিয়াম ১৯৮৯ সালে
  • বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ১৯৭৯ সালে
  • চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৯৮৯ সালে
  • খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৯৭৮ সালে
1.3k
Updated: 7 months ago
  • ইটালি
  • তিব্বত
  • মরক্কো
  • গ্রিস
1.6k
  • তিব্বতের
  • গ্রিসের
  • রোমের
  • মরক্কোর
1.6k
  • নাইজেরিয়ার
  • মরক্কোর
  • ইতালির
  • গ্রীসের
5.6k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই