নিচের কোন বাক্যে বিশ্লেষণ বর্গ রয়েছে?
নিচের কোন বাক্যে বিশ্লেষণ বর্গ রয়েছে?
-
ক
আমার ভাই পড়তে বসেছে।
-
খ
আমটা দেখতে ভারী সুন্দর।
-
গ
সকাল আটটার সময়ে সে রওয়ানা হলো।
-
ঘ
আমি সকাল থেকে বসে আছি।
বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বর্গ বলে। বর্গ হলো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শব্দের গুচ্ছ। বর্গকে বলা যায় বাক্যের একক, কেননা মানুষ কথা বলতে গিয়ে শব্দের পরে শব্দ না বসিয়ে প্রায়ই বর্গের পরে বর্গ বসায়। যেমন -
মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে থাকা স্কুল-বাসে উঠে পড়ল।
এই বাক্যে 'মালা ও মায়া', 'খুব সকালে', 'বাড়ির সামনে থাকা', 'স্কুল-বাসে', 'উঠে পড়ল' প্রভৃতি শব্দগুচ্ছ এক একটি বর্গ।
কোনো একটি বর্গ বাক্যের মধ্যে যে পদের মতো আচরণ করে, সেই পদের নাম অনুযায়ী বর্গের নাম হয়। উপরের উদাহরণে 'মালা ও মায়া' ও 'স্কুল-বাসে' হলো বিশেষ্যবর্গ; 'বাড়ির সামনে থাকা' হলো বিশেষণবর্গ, 'খুব সকালে' ক্রিয়াবিশেষণ-বর্গ এবং 'উঠে পড়লো' হলো ক্রিয়াবর্গ।
নিচে বিভিন্ন ধরনের বর্গের পরিচয় দেওয়া হলো:
১. বিশেষ্যবর্গ
বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধপদ যুক্ত হয়ে বিশেষ্য বর্গ তৈরি হয়। যেমন-
অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি।
আমার ভাই পড়তে বসেছে।
আবার, যোজক দ্বারা দুইটি বিশেষ্য যুক্ত হয়ে বিশেষ্যবর্গ তৈরি হয়। যেমন-
রহিম ও করিম বৃষ্টিতে ভিজছে।
২. বিশেষণবর্গ
বিশেষণজাতীয় শব্দের গুচ্ছকে বলা যায় বিশেষণবর্গ। যেমন -
আমটা দেখতে ভারী সুন্দর।
ভদ্রলোক সত্যিকারের নির্লোভ।
পোকায় খাওয়া কাঠ দিয়ে আসবাব বানানো ঠিক নয়।
৩. ক্রিয়াবিশেষণ-বর্গ
যে শব্দগুচ্ছ ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করে, তাকে ক্রিয়াবিশেষণ-বর্গ বলে।
সকাল আটটার সময়ে সে রওনা হলো।
তারপর আমরা দশ নম্বর প্লাটফর্মে গিয়ে দাঁড়ালাম।
আমি সকাল থেকে বসে আছি।
বেঁচে থাকার মতো সামান্য কয়টা টাকা বেতন পাই।
সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে।
৪. ক্রিয়াবর্গ
বাক্যের বিধেয় অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই ক্রিয়াবর্গ তৈরি করে। যেমন-
অস্ত্রসহ সৈন্যদল এগিয়ে চলেছে।
সে লিখছে আর হাসছে।
সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে পড়লো।
বাচ্চাটা অনেকক্ষণ ধরে চিৎকার করছে।
Related Question
View All-
ক
বিশেষ্যবর্গ
-
খ
বিশেষণবর্গ
-
গ
ত্রিয়াবর্গ
-
ঘ
ক্রিয়াবিশেষণ-বর্গ
-
ক
উদ্দেশ্যের প্রসারণ
-
খ
বাক্যাংশ
-
গ
বিধেয় কর্ম
-
ঘ
বর্গ
-
ক
যোজক
-
খ
বর্গ
-
গ
পদ
-
ঘ
গুচ্ছ
-
ক
বিশেষণবর্গ
-
খ
বিশেষ্যবর্গ
-
গ
ক্রিয়াবিশেষণ-বর্গ
-
ঘ
ক্রিয়াবৰ্গ
-
ক
তারপর আমরা 'দশ নম্বর প্লাটফর্মে' গিয়ে দাঁড়ালাম ।
-
খ
ভদ্রলোক 'সত্যিকারের নির্লোভ' ।
-
গ
আমটা দেখতে 'ভারি সুন্দর'।
-
ঘ
'আশা ও আশিকা' বৃষ্টিতে ভিজছে।
-
ক
ক্রিয়াবৰ্গ
-
খ
বিশেষ্যবর্গ
-
গ
ক্রিয়াবিশেষণ-বর্গ
-
ঘ
বিশেষণবর্গ
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন