নিম্নের কোনটি ভাইরাসজনিত রোগ নয়?
-
ক
হাম
-
খ
ডেঙ্গু
-
গ
টাইফয়েড
-
ঘ
হার্পিস
টাইফয়েড বা টাইফয়েড জ্বর (ইংরেজি: Typhoid fever) হল এক ধরনের ব্যাক্টেরিয়া ঘটিত রোগ, যা Salmonella typhi ব্যাক্টেরিয়ার কারণে হয়। লক্ষণ মৃদু থেকে তীব্র হতে পারে, সচরাচর জীবাণু প্রবেশের ৬-৩০ দিন পর লক্ষণগুলি দেখা যায়। প্রায়ই কয়েকদিনের ব্যবধানে জ্বর এর তীব্রতা বৃদ্ধি পেতে থাকে।
ব্যাখ্যা : ভাইরাসজনিত রোগসমূহ হল:
• মানুষের রোগ : বসন্ত, হাম, পোলিও, জলাতঙ্ক, ইনফ্লুয়েঞ্জা, হার্পিস, ডেঙ্গু, ভাইরাল হেপাটাইটিস, এইডস
• উদ্ভিদের রোগ: মোজাইক রোগ, লিফরোল, বুসিস্ট্যান্ড, ধানের টুং গ্রো
• প্রাণীর রোগ: গরুর বসন্ত
গরু, ভেড়া, মহিষ, ছাগলের “ফুট এন্ড মাউথ” রোগ
কুকুর ও বিড়ালের জলাতঙ্ক।
• অন্যান্য: বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু।
টাইফয়েড। টাইফয়েড একটি ব্যাকটেরিয়াজনিত রোগ যা সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার কারণে হয়। অন্য তিনটি রোগ, হাম, ডেঙ্গু এবং হার্পিস, সবই ভাইরাসজনিত রোগ।
হাম একটি ভাইরাসজনিত রোগ যা রুবেলা ভাইরাসের কারণে হয়। এটি একটি সংক্রামক রোগ যা জ্বর, সর্দি, কাশি এবং ত্বকে ফুসকুড়ি নিয়ে আসে।
ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা ডেঙ্গু ভাইরাসের কারণে হয়। এটি একটি সংক্রামক রোগ যা জ্বর, মাথাব্যথা, পেশী ব্যথা এবং ফুসকুড়ি নিয়ে আসে।
হার্পিস একটি ভাইরাসজনিত রোগ যা হারপিস সিমপ্লেক্স ভাইরাসের কারণে হয়। এটি একটি সংক্রামক রোগ যা মুখ, যৌনাঙ্গ এবং শরীরের অন্যান্য অংশে ফোস্কা নিয়ে আসে।
সুতরাং, নিম্নের টাইফয়েড হল একমাত্র ব্যাকটেরিয়াজনিত রোগ।
উদ্ভিদের ভাইরাসজনিত রোগঃ
ভাইরাসের নাম | পোষক | ভাইরাসজনিত রোগ |
|---|---|---|
| টোবাকো মোজাইক ভাইরাস (Tobacoo Mosaic Virus) | তামাক | তামাকের মোজাইক রোগ |
| বিন মোজাইক ভাইরাস (Bean Mosaic Virus) | সীম | সীমের মোজাইক রোগ |
| টুংরো ভাইরাস (Tungro Virus) | ধান | ধান গাছের টুংরো রোগ |
| বুশিস্ট্যান্ট ভাইরাস (Bushystant Virus) | টমেটো | টমেটোর বুশিস্ট্যান্ট রোগ |
| বানচি টপ ভাইরাস (Banchy top Virus) | কলা | কলার বানচি টপ রোগ |
| পট্যাটো মোজাইক ভাইরাস (Potato Mosaic Virus) | গোল আলু | গোল আলুর মোজাইক রোগ |
প্রাণীর ভাইরাসজনিত রোগঃ
ভাইরাসের নাম | পোষক | ভাইরাসজনিত রোগ |
|---|---|---|
| ইনফ্লুয়েঞ্জা ভাইরাস (Influenza Virus) | মানুষ | ইনফ্লুয়েঞ্জা |
| হার্পিস ভাইরাস (Herpes Virus) | মানুষ | হার্পিস |
| হেপাটাইটিস বি/সি ভাইরাস (Hepatites B / C Virus) | মানুষ | জন্ডিস |
| এইচ আই ভি (HIV) | মানুষ | এইডস (রোগ নয়, লক্ষণ সমষ্টি) |
| ভেরিওলা ভাইরাস (Variola Virus) | মানুষ | বসন্ত |
| রুবিওলা ভাইরাস (Rubeola Virus) | মানুষ | হাম |
| পোলিও ভাইরাস (Polio Virus) | মানুষ | পোলিও |
| র্যাবিস ভাইরাস (Rabis Virus) | মানুষ | জলাতঙ্ক |
| ইয়েলো ফিবার ভাইরাস (Yellow Fever Virus) | মানুষ | পীতজ্বর |
| ফ্লাভি ভাইরাস (Flavi Virus) | মানুষ | ডেঙ্গুজ্বর |
| ভ্যাক্সিনিয়া ভাইরাস (Vaccinia Virus) | গরু | গো-বসন্ত |
| ফুট অ্যান্ড মাউথ ভাইরাস (Foot and Mouth Virus) | গবাদিপশু | ফুট এণ্ড মাউথ ডিজিস |
Related Question
View All-
ক
এটি অকোষীয়
-
খ
এটিতে প্রটোপ্লাজম বিদ্যমান
-
গ
এটি অতি আণুবীক্ষণীক
-
ঘ
এটি কেবল সজীব কোষে বংশবৃদ্ধি করে
-
ক
প্রোটিন
-
খ
লিপিড
-
গ
নিউক্লিক অ্যাসিড
-
ঘ
নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন
-
ক
-
খ
SARS-CoV
-
গ
MERS-CoV
-
ঘ
SARS-CoV-2
-
ক
হেপাটাইটিস-সি
-
খ
হার্পিস ভাইরাস
-
গ
রিট্রোভাইরাস
-
ঘ
সিমিয়ান ভাইরাস
-
ক
রাইবোজোম
-
খ
ইন্টারফেরন
-
গ
হরমোন
-
ঘ
ব্যাকটেরিয়া
-
ক
CD8+
-
খ
B cells
-
গ
Macrophage
-
ঘ
T cell
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন