নিষেকের পর মানব ব্রণে জরায়ুর প্রষ্ঠদিকের কোন প্রাচীরে সংস্থাপিত হয়?

Updated: 1 year ago
  • এন্ডোমেট্রিয়াম
  • এমব্রায়োব্লাস্ট
  • ট্রফা্ব্লাস্ট
  • সাইটোট্রফাব্লাস্ট
576
ব্যাখ্যাঃ

নিষেকের পর মানব ব্রণ এন্ডোমেট্রিয়াম (endometrium) -এর প্রষ্ঠদিকের প্রাচীরে সংস্থাপিত হয়।

এন্ডোমেট্রিয়াম হল জরায়ুর অভ্যন্তরীণ স্তর যা নিষেকের জন্য প্রস্তুত করা হয়।

নিষেকের পর, নিষিক্ত ডিম্বাণু (zygote) ফ্যালোপিয়ান টিউব (fallopian tube) থেকে জরায়ুতে যাত্রা করে এবং এন্ডোমেট্রিয়ামের প্রষ্ঠদিকে সংযুক্ত হয়।

এই প্রক্রিয়াটিকে ইমপ্ল্যান্টেশন (implantation) বলা হয়।

ইমপ্ল্যান্টেশনের পর, নিষিক্ত ডিম্বাণু (zygote) এন্ডোমেট্রিয়ামের কোষের সাথে সংযুক্ত হয় এবং প্লাসেন্টা (placenta) এবং ভ্রূণ (embryo) তৈরি করে।

Sakib Uddin Rony
Sakib Uddin Rony
2 years ago

ইমপ্ল্যান্টেশন (Implantation):

নিষেকের পর ৬ থেকে ৯ দিনের মধ্যে যে প্রক্রিয়ায় জাইগোটটি ব্লাস্টোসিস্ট অবস্থায় জরায়ুর এন্ডোমেট্রিয়ামে (স্তন্যপায়ী প্রাণীর জরায়ুর অন্তর্গাত্রে অবস্থিত রক্তবাহিকা ও গ্রন্থিসমৃদ্ধ স্থূল মিউকাস ঝিল্লি) সংস্থাপিত হয়  তাকে ইমপ্ল্যান্টেশন বলে।

নারীর ডিম্বাণু ডিম্বনালির (ফেলোপিয়ান নালি) উর্দ্ধপ্রান্তে নিষিক্ত হয়ে জাইগোটে পরিণত হয়। এটি দ্রুত বিভক্ত হয়ে মরুলা (morula) নামক একটি নিরেট কোষপুঞ্জের সৃষ্টি করে এবং ডিম্বনালির সিলীয় আন্দোলন ও ক্রমসংকোচনের ফলে নিম্নগামী হয় । জাইগোটের পর্যায়ক্রমিক মাইটোসিস বিভাজনকে ক্লিভেজ (cleavage) বলে। নিরেট কোষপুঞ্জটি ডিম্বনালি থেকে সংগৃহীত তরলে পূর্ণ অন্তঃস্থ গহ্বর (ব্লাস্টোসিল) সমন্বিত ও এককোষস্তরীয় ব্লাস্টোসিস্ট (blastocyst)-এ পরিণত হয়। ব্লাস্টোসিস্টে প্রায় ১০০টির মতো কোষ থাকে। প্রতিটি কোষকে ব্লাস্টোমিয়ার (blastomere) বলে। ব্লাস্টোমিয়ারের স্তরকে বলে ট্রফোব্লাস্ট (trophoblast)। ৪-৫ দিনের ভিতর ব্লাস্টোসিস্ট জরায়ুতে এসে পৌঁছালে দু'দিনের মধ্যে এর জোনা পেলুসিডা আবরণ অদৃশ হয়ে যায় । তখন ট্রফোব্লাস্ট কোষ ও জরায়ুর এন্ড্রোমেট্রিয়াম কোষের মধ্যে সংযোগ স্থাপিত হয়। ব্লাস্টোসিস্ট এন্ডোমেট্রিয়ামের যেখানে গ্রোথিত হবে সেখানকার আবরণি টিস্যু ট্রফোব্লাস্ট থেকে নিঃসৃত এনজাইমের প্রভাবে বিগলিত হয় । তখন ব্লাস্টোসিস্টটি সেখানে যুক্ত হয় । এভাবে নিষেকের ৬ষ্ঠ থেকে ৯ম দিনের মধ্যে নিষিক্ত ডিম্বাণু বা জাইগোটটি ব্লাস্টোসিস্ট অবস্থায় জরায়ুর এন্ডোমেট্রিয়ামে আবদ্ধ হয়। জরায়ুর এন্ডোমেট্রিয়ামে ব্লাস্টোসিস্টের গ্রোথিত হওয়ার প্রক্রিয়াকে ইমপ্ল্যান্টেশন বলে।

Related Question

View All
  • মায়োমেট্রিয়াম
  • পেরিমেট্রিয়াম
  • এন্ডোমেট্রিয়াম
  • মায়োমেট্রিয়াম এর মাঝখানে
1.8k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই