প্যাটেন্ট কোন ধরনের সম্পত্তি? (Which type of asset is patent?)

Updated: 1 year ago
  • ক
    নগদ (Cash)
  • খ
    চলতি (current)
  • গ
    কৃত্রিম (Artificial)
  • ঘ
    অস্পৃশ্য (Intangible)
216
ব্যাখ্যাঃ

প্যাটেন্ট হলো এক ধরনের অমূর্ত বা অস্পৃশ্য সম্পত্তি (Intangible asset)। যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একটি নতুন আবিষ্কার বা উদ্ভাবন করে, তখন সরকার তাকে নির্দিষ্ট সময়ের জন্য সেই আবিষ্কারের একচেটিয়া বাণিজ্যিক অধিকার প্রদান করে, যা প্যাটেন্ট নামে পরিচিত।

অস্পৃশ্য সম্পত্তি বলতে সেইসব সম্পদকে বোঝায় যার কোনো ভৌত অস্তিত্ব নেই, কিন্তু এর অর্থনৈতিক মূল্য আছে এবং প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সুবিধা প্রদান করে। প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, সুনাম (Goodwill) ইত্যাদি এই ধরনের সম্পত্তির উদাহরণ। এগুলোকে স্পর্শ করা যায় না বা দেখা যায় না, তবে এগুলো কোম্পানির জন্য মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হয়।

        
  • নগদ (Cash): এটি একটি স্পর্শনীয় ও চলতি সম্পদ, যা তাৎক্ষণিকভাবে খরচ করা যায়। প্যাটেন্ট নগদ নয়।
  •     
  • চলতি (Current): চলতি সম্পদ হলো সেগুলো যা এক হিসাবকালের মধ্যে নগদ টাকায় রূপান্তরিত করা যায় বা ব্যবহার করা হয়, যেমন - নগদ টাকা, ব্যাংক জমা, দেনাদার। প্যাটেন্ট সাধারণত দীর্ঘমেয়াদি সম্পদ।
  •     
  • কৃত্রিম (Artificial): এটি সম্পত্তির কোনো প্রচলিত শ্রেণিবিভাগ নয়।

সুতরাং, প্যাটেন্ট হলো অস্পৃশ্য সম্পত্তি কারণ এর ভৌত অস্তিত্ব নেই কিন্তু এর একটি নির্দিষ্ট অর্থনৈতিক মূল্য ও আইনি অধিকার রয়েছে।

Satt AI
Satt AI
3 months ago

আজকের শিল্পজগত যার আবিষ্কারের কাছে ঋণী তিনি হলেন শিল্প বিপ্লবের অন্যতম পথিকৃত স্কটিশ ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার জেমস ওয়াট (James Watt) (১৭৩৬-১৮১৯)। তিনি প্রখ্যাত Glasgow বিশ্ববিদ্যালয়ে যন্ত্রপাতি উৎপাদক হিসেবে কাজ করার সময় দেখতে পান যে, যে সকল ইঞ্জিন ডিজাইন ব্যবহার হচ্ছে তাতে ইনার্জির যথেষ্ট অপচয় ঘটছে এবং সিলিন্ডারকে বারে বারে ঠাণ্ডা করতে যেয়ে সময়েরও অপচয় হচ্ছে। তিনি | এমন একটা নতুন ডিজাইন উপস্থাপন করেন যেখানে আলাদা কনডেন্সার (Condenser) ব্যবহারের নির্দেশ করা হয় এবং ঘূর্ণায়মান যন্ত্র ব্যবহৃত হয়। এতে সময় ও শক্তির অপচয় ব্যাপক হ্রাস পায়। এতে নতুন ইঞ্জিন আবিষ্কারের ধারণা তার মধ্যে শক্তিশালী হয় । অতঃপর তিনি তার আবিষ্কারকে বাণিজ্যিকভাবে সফল করার জন্য বিত্তবান ব্যক্তি মি. ম্যাথিউ বোল্টনকে পার্টনার করে সোহো ফাউথ্রি নামে গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলেন । এখানেই গবেষণার মধ্য দিয়ে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কৃত হয়। এরপর এটি পেটেন্টের রাজকীয় সনদ লাভ করে । এরপর অনেকেই এই আবিষ্কারকে নকল করে এগুতে চেয়েছে কিন্তু প্রতিটা মামলায় রায় এসেছে জেমস্ ওয়াটসের পক্ষে। প্যাটেন্ট নামক এই আইনগত সুরক্ষা পরবর্তীতে হাজারো আবিষ্কারে মানুষকে উৎসাহ জুগিয়েছে। আর এভাবেই ঘটেছে শিল্প বিপ্লব ।

চিত্র : জেমস ওয়াট কর্তৃক নির্মিত বাষ্পীয় ইঞ্জিনের মডেল

প্যাটেন্ট হলো নতুন আবিষ্কৃত ও নিবন্ধিত পণ্য বা বস্তুর ওপর আবিষ্কারকের এমন একচ্ছত্র অধিকার যার বলে তিনি এটি তৈরি, উন্নয়ন, ব্যবহার ও বিক্রয়ের একক অধিকার ভোগ করেন । এর বলে আবিষ্কারক অন্যকে লাইসেন্সও প্রদান করতে পারেন । কোনো আবিষ্কারকে প্যাটেন্ট সনদ পাওয়ার উপযোগী হতে হলে তাতে নিম্নের চারটি উপাদান থাকা আবশ্যক :

  • আবিষ্কারটি অবশ্যই নতুন হতে হবে অর্থাৎ এটি পূর্বে আবিষ্কৃত বা পূর্বে আবিষ্কৃত কোনো বিষয়ের অংশ হতে পারবে না;
  • এরূপ নতুন উদ্ভাবিত বিষয়টি অবশ্যই আবিষ্কারযোগ্য (Inventive) ও অকল্পনীয় সৃজনশীল ধারণার ফল হতে হবে এবং ধারণাগতভাবে তা একক ও অনন্য হবে;
  • আবিষ্কারের অবশ্যই শিল্প উপযোগিতা থাকতে হবে অর্থাৎ একে উৎপাদনের কাজে ব্যবহার এবং বাণিজ্যিক উদ্দেশ্যে কাজে লাগানো যাবে এবং 
  • এটা দেশের প্রচলিত কোনো আইন দ্বারা নিষিদ্ধ বা এর ব্যবহার আইন দ্বারা নিষিদ্ধ এমন কোনো ধরনের আবিষ্কারের সাথে সম্পর্কযুক্ত হতে পারবে না ।

প্যাটেন্টের মূল উদ্দেশ্য হলো নতুন প্রযুক্তি ও শিল্পের উন্নয়নে আবিষ্কারককে উৎসাহ প্রদান করা । এর ফলে আবিষ্কারক তার আবিষ্কারের সুফল ভোগের বিষয়ে যেমনি নিরাপত্তা বোধ করে তেমনি এটা দেখে অন্যরাও নতুন আবিষ্কারে মনোনিবেশ করতে উৎসাহিত হয়। আইনানুযায়ী প্যাটেন্ট নবায়নযোগ্য নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের বিধান অনুযায়ী প্যান্টেন্ট সনদ ১৭ বছর পর্যন্ত বহাল থাকে। বাংলাদেশে ১৯১১ সালের প্যাটেন্ট ও ডিজাইন আইন প্রচলিত রয়েছে । এর বিধান অনুযায়ী বাংলাদেশে প্যাটেন্ট সনদের সময়কাল ১৬ বৎসর পর্যন্ত সীমাবদ্ধ । উল্লেখ্য, ২০০১ সালে সরকার নতুন একটা প্যাটেন্ট ও ডিজাইন আইনের খসড়া প্রস্তুত করলেও অদ্যাবধি পার্লামেন্টে তা পাস হয়নি ।

Related Question

View All
  • ক
    প্যাটেন্ট
  • খ
    কপিরাইট
  • গ
    ট্রেডমার্ক
  • ঘ
    ট্রেড লাইসেন্স
53
Updated: 8 months ago
  • ক
    ১৫ বছর
    0%
    0 votes
  • খ
    ১৬ বছর
    50%
    1 votes
  • গ
    ১৭ বছর
    0%
    0 votes
  • ঘ
    ১৮ বছর
    50%
    1 votes
69
  • ক
    প্যাটেন্ট আইন
  • খ
    ট্রেডমার্ক আইন
  • গ
    কপিরাইট আইন
  • ঘ
    বিমা আইন
83
  • ক
    প্যাটেন্ট
  • খ
    ট্রেডমার্ক
  • গ
    কপিরাইট
  • ঘ
    আই এস ও
162
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই